১০ দিন আত্মগোপনে থাকার পর দৃশ্যপটে আসলেন পুতিন
ইউরো সংবাদ: টানা ১০ দিন অদৃশ্য থাকার পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৫ মার্চের পর প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তাকে দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। (সোমবার) সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট তার কিরঘিজ সমকক্ষ আলমাজবেক আতামবাইয়েভের সঙ্গে বৈঠক করেন। নিজের স্বাস্থ্য সম্পর্কিত গুজব সম্পর্কে পুতিন বলেন, “জল্পনা-কল্পনা ছাড়া […]
বিকল্প খুঁজে পাচ্ছে না বিএনপি, অবরোধ-হরতালে ক্লান্ত তারাও
দেশের খবর: এর মধ্যে ঢাকার পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে, সারাদেশের অবস্থাও আগের মতো নেই৷ মাঝে-মধ্যে বাসে আগুন বা পেট্রোল বোমার খবর পাওয়া গেলেও, বিএনপি নেতা-কর্মীদের প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে না৷ শুক্রবার সফল হবে না ভেবেই গণমিছিলের কর্মসূচিও দেয়া হয়নি৷ বিএনপির একাধিক নেতা বলেছেন, ‘‘আমাদের তো আন্দোলনের কোনো বিকল্প নেই৷ আর হরতাল-অবরোধেরও কোনো বিকল্প পাওয়া […]
বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স,র আলোচনা সভা ২১শে মার্চ শনিবার বিকেল পাঁচ ঘটিকায়
সুধী আসছে ২১শে মার্চ শনিবার বিকেল পাঁচ ঘটিকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের বাংলাদেশীদের অতি পরিচিত ঐতিহ্যবাহী রাজবাড়ী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু,র আদর্শের সকল সদস্যকে উপস্হিত থাকার বিনীত আহবান করা যাচ্ছে। […]
না ফেরার দেশে প্যারিস প্রবাসী রিপন বড়ুয়া
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ”যেখানে গেলে পরে ফিরবি না আর এই সে তরে চলে যা অচীন পথে, না ফেরার সেই সে দেশে” স্বপ্ন সম্ভাবনা ,আশা আকাংখা সব ছেড়ে মাত্র ৩৩ বছর বয়সে দুর প্রবাস প্যারিসে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন রিপন বড়ুয়া। মারাত্মক হেপাটাইটিস বি কেড়ে নিলো রপনের প্রাণ। গত বৃহস্পতিবার […]
রাষ্ট্রপতির সাথে লন্ডনে কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: লন্ডন থেকে এস রহমান মামুন :: যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় ১৪ই মার্চ শনিবার রাত ৯ ঘটিকায় লন্ডনের পার্কলেইনস্থ হিলটন হোটেলে বাংলাদেশের গৌরব ও গর্বের প্রতীক জাতীয় সংসদের সাবেক স্পীকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি […]
সালাহ উদ্দীনের মুক্তির দাবীতে ফ্রান্স যুবদলের প্রতিবাদ সভা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক মন্ত্রি সালাহ উদ্দীন আহমদকে অক্ষত শরীরে ফিরিয়ে দেয়ার দাবীতে প্যারিসের ক্যাথসিমায় এক প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখা।বিএনপির যুগ্ম মহাসচিব বর্তমান স্বৈরশাসনের বিরুদ্ধে এক উদয়মান রাজনীতিক ও গণতন্ত্র মুক্তি আন্দোলনের অগ্রনায়ক। তাই সরকার ভীত হয়ে তাকে অন্যায়ভাবে আটক করেছে। কিন্তু আটক করেও স্বীকার করছে না। এ কারণে আমরা স্বাভাবিক ভাবে তাঁর জীবন […]
‘রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করব’
উৎপল শুভ্র, মেলবোর্ন থেকে: দুদিন পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টস করতে নামবেন। সেই রোমাঞ্চ ছাপিয়ে কাল সারা দিন মাশরাফি বিন মুর্তজার মনে বেদনার ছায়া। অকালপ্রয়াত প্রিয় বন্ধু মানজারুল ইসলাম রানার মৃত্যুবার্ষিকীতে ব্যথাতুর মাশরাফির সঙ্গে কথা শুরু হলো এ দিয়েই- আজ যে একটা বিশেষ দিন, এটা কি আপনার মনে আছে? মাশরাফি: মনে থাকবে না মানে, সকালে […]
স্বাস্থ্য সুরক্ষায় ‘ভেষজ’ চা
জারিন তাসনিম রাফা,আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ, ঢাকা হেল্থ ইস্যুজ: প্রচলিত বিভিন্ন চায়ের পাশাপাশি গ্রিন টিসহ অন্যান্য চায়ের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তেমনই একটি হচ্ছে ভেষজ চা। তবে এ চা সম্পর্কে অনেকেরই হয়তো জানা নেই। অন্যান্য চায়ের মতো ভেষজ চাও শরীরের জন্য বেশ উপকারী। নিচে ভেষজ চাসহ বিভিন্ন রকমের চায়ের উপকারিতা নিয়ে আলোচনা করা হলো : […]
পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: পর্তুগালে প্রবাসীদের মাঝে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরাপি) প্রদান শুরু হয়েছে। গত বছরের ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জৈষ্ঠ্য সচিব ড. মোজাম্মেল হক খান পর্তুগালে আনুষ্ঠানিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট এর কার্যক্রম উদ্বোধন করেন। এরপর থেকে প্রবাসীদের মাঝে বেশ সাড়া পড়ে। সে সময়ে মেশিন রিডেবল পাসপোর্ট এর জন্য আবেদনকৃতদের মধ্যে ১২৮ জনের পাসপোর্ট গত বুধবার […]
এবার ফ্রান্সের স্পর্শকাতর সামরিক এলাকার ওপর রহস্যময় ড্রোন
ইউরো সংবাদ: ফ্রান্সের আকাশে আবারও দেখা মিলেছে রহস্যময় ড্রোনের। তবে এবার বেসামরিক এলাকার ওপরে নয় বরং রাজধানী প্যারিসের স্পর্শকাতর সামরিক এলাকা দিয়ে উড়ে গেছে একটি ড্রোন। (রোববার) ফ্রান্সের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, গতরাতে ‘সিনে পোর্ট’ সামরিক ঘাঁটির ওপর দিয়ে অজ্ঞাত ড্রোনটি চক্কর দিয়েছে। এ ঘাঁটি থেকেই নৌবাহিনী দেশটির সাবমেরিনগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন […]

