• ৫ অগ্রহায়ণ ,১৪৩৩,19 Nov ,2026
  • ব্রেকিং নিউজ : সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে সফলভাবে অনুষ্ঠিত হলো ২য় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’

Author Archive: eurobd

rss feed

Author's Website

প্যারিস টেক্সওয়ার্ল্ডে দেশের ৯ কম্পানি

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

প্যারিসে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং, লেদারওয়ার্ল্ড প্রদর্শনীতে বাংলাদেশের ৯টি কম্পানি অংশ নিয়েছে। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহৎ এই প্রদর্শনীতে কান্ট্রি প্যাভিলিয়নের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্যারিসে বাংলাদেশের কমার্শিয়াল কনস্যুলার মেলা পরিদর্শন করেন।  বাংলাদেশ থেকে মমটেক্স এক্সপো এবং পাইওনিয়ার ডেনিম, বিএস ফ্যাশন, দেশবন্ধু টেক্সটাইল মিলস, ফিফথ অ্যালায়েন্স, জিমেক্স ক্লোথিং, সারা ফ্যাশনওয়্যার এবং দ্য রোজ […]

Continue Reading

স্বরণে শহীদুল আলম মানিক

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

Continue Reading

শপথ নিলেন আইভী;প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য: আইভী

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

তৃতীয় বারের মতো মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মেয়রের শপথের পর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শপথ গ্রহণ শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য। আমি জনগণের জন্য জনকল্যাণে কাজ করি, প্রধানমন্ত্রীও জনকল্যাণে কাজ করেন। উনি যেই দিক নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং জনকল্যাণে কাজ করবো। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নাসিকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়।

Continue Reading

নাসির-তামিমার বিচার শুরু

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

তালাক ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একইসঙ্গে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। আগামী ১০ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত। এর আগে গত ২৪ জানুয়ারি একই আদালতে আসামিদের চার্জগঠন (বিচার শুরু) হবে কিনা সেই বিষয়ে আদেশের জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মীর স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

Continue Reading

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার গ্রেফতার

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) তাকে দেশটির আম্পান এলাকা থেকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এম খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন।

Continue Reading

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৮০১৬

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর […]

Continue Reading

বাংলাদেশ থেকে বছরে ৪ হাজার কর্মী নেবে গ্রিস

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

কৃষি খাতে কাজের জন্য বাংলাদেশ থেকে মৌসুমি কর্মী (সিজনাল ওয়ার্কার) নেবে গ্রিস। এতে করে প্রতিবছর ৪ হাজার বাংলাদেশি কাজের সুযোগ পাবেন ইউরোপের এই দেশটিতে। একই সঙ্গে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন। এজন্য কাগজপত্র তৈরির ফি ছাড়া আর কোনো টাকা খরচ হবে না। এ লক্ষ্যে বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রাজধানীর কাকরাইলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এবং গ্রিসের পক্ষে দেশটির মিনিস্টার অব মাইগ্রেশন অ্যাণ্ড অ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং গ্রিসের সেক্রেটারি জেনারেল অব মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য গ্রিসে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। অনুষ্ঠানে জানানো হয়, কর্মীদেরকে ৫ বছর মেয়াদি অস্থায়ীভাবে কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দেওয়া হবে। চুক্তির আওতায় কৃষি খাতে ‘মৌসুমি কর্মী‘ নেওয়া হবে। পরবর্তীতে উভয় দেশ আলোচনাক্রমে চাহিদার ভিত্তিতে সেক্টরের সংখ্যা বাড়াবে। ৫ বছরের মেয়াদ শেষে তাদের বাংলাদেশে ফেরত আসতে হবে। তবে তারা কর্মসংস্থানের জন্য গ্রিসে যেতে পারবেন। আবেদনের সময় বৈধ ট্রাভেল ডকুমেন্ট, বৈধ ওয়ার্ক কনট্রাক্ট, অসুস্থতাজনিত ইনস্যুরেন্সের প্রমাণপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি ও ব্যয় বহন করতে হবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ইউরোপের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের কর্মসংস্থান সংক্রান্ত এটিই প্রথম সমঝোতা স্মারক। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীরা নিরাপদে গ্রিসে বৈধভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সম্পূর্ণ নিয়োগকর্তার খরচে গ্রিসে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। এক্ষেত্রে আগ্রহী কেউ যেন কোনোভাবে কোনো দালাল বা প্রতারকের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রেস ব্রিফিংয়ে গ্রিক মন্ত্রী জানান, এই চুক্তিটি তাদের দেশের সংসদে অনুমোদনের মাধ্যমে শিগগিরই বাস্তবায়ন করা হবে। গ্রিসের মিনিস্টার অব মাইগ্রেশন অ্যাণ্ড অ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি বলেন, বাংলাদেশি কর্মীরা পরিশ্রমী। কিন্তু মানবপাচারকারীরা তাদের ফাঁদে ফেলে সর্বশান্ত করছে। এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংরক্ষিত হবে।

Continue Reading

দেশে অসংক্রামক রোগে মারা যায় ৬৭ শতাংশ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

বাংলাদেশের প্রায় ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে সংক্রামক ব্যাধি অনেক বেশি ছিল। স্বাস্থ্যসেবার উন্নয়নের আমাদের দেশে বর্তমানে সংক্রামক ব্যাধি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। করোনা এমন একটি ব্যাধি যা পুরো বিশ্বকে সংক্রমিত করেছে, বাংলাদেশেও সংক্রমিত হয়েছে। করোনায় কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অসংক্রামক রোগ সারা পৃথিবীতেই বাড়ছে, বাংলাদেশের অসংক্রামক রোগ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রা উন্নত হয়েছে, জীবনযাত্রার পাশাপাশি এই সমস্ত রোগও বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ অন্যতম। বাংলাদেশের ৬৭ শতাংশ মানুষ নন কমিউনিকেবল ডিজিজে (অসংক্রামক রোগ) মারা যান। যার মধ্যে ক্যান্সার অন্যতম।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত রয়েছেন। এর সঙ্গে প্রতিবছর এক থেকে দেড় লাখ মানুষ যোগ হয়। মৃত্যু হয় প্রায় লাখের কাছাকাছি। বছরে এক লাখ মানুষ যদি ক্যান্সারে মারা যায়, তাহলে প্রতিদিন কতজন মারা যায় সেই হিসাব আমরা রাখি না। এক লাখ মানুষ মারা গেলে প্রতিদিন ২৭৩ জন মানুষ মারা যায়। অথচ আমরা করোনার মৃত্যুকে দেখি। প্রতিদিন ক্যান্সার এ কতজন মারা যায় সেই হিসেব আমরা রাখি না।’ এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সুস্থ জীবনযাপনের মাধ্যমে ক্যান্সারসহ অনান্য অসংক্রামক রোগ প্রতিরোধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ফরিদ হোসেন মিয়া, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মু. সাইদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্ধ্যোপাধ্যায়।

Continue Reading

আমি যখন ভয় পাই, তখন আল্লাহর নাম নিই: মুসকান খান

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

“আমি আল্লাহু আকবর বলেছিলাম কারণ আমি খুব ভয় পেয়েছিলাম। এবং যখন আমি ভয় পাই, আমি আল্লাহর নাম নিই।” কথাগুলো বলছিলেন কর্ণাটকের মান্ডা জেলার একটি প্রি-ইউনিভার্সিটি কলেজের বি.কম দ্বিতীয় বর্ষের ছাত্রী মুসকান খান। গত দুই দিনে মুসকানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা গেছে যে তিনি হিজাব পরে তার স্কুটি পার্ক করে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বেশ […]

Continue Reading

ঘোমটা হিজাব জিন্স পরার সিদ্ধান্ত নারীর অধিকার: প্রিয়াঙ্কা

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাসে যাওয়ার ওপর নিষেধাজ্ঞার ঘটনা নিয়ে কথা বলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মুসলিম শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছেন তিনি। টুইটে তিনি গতকাল বলেন, ‘বিকিনি হোক, ঘোমটা হোক, জিন্স হোক বা হিজাব হোক- তিনি কী পরতে চান, তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে নারীর। এই অধিকার ভারতীয় সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সুতরাং নারীদের হয়রানি বন্ধ করুন।’ সূত্র : এনডিটিভি। সম্প্রতি কর্ণাটক রাজ্যের উদুপি জেলার একটি সরকারি কলেজের কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধি জারি করে। এতে বলা হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। কারণ, তা বৈষম্য সৃষ্টিকারী। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে। তবে তার রং হতে হবে ওড়নার রঙের সঙ্গে মানানসই। এই নিয়মের প্রতিবাদ জানায় মুসলমান ছাত্রীরা। তারা বলে, এত দিন ধরে লেখাপড়ার মাঝে হিজাব কোনো সমস্যা সৃষ্টি করেনি। প্রতিবন্ধকতাও নয়। আচমকাই এই বিধিনিষেধ। এ নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যত্রও। রাজ্যের কোথাও হিজাবের বিরুদ্ধে হিন্দু শিক্ষার্থীদের একাংশকে গেরুয়া চাদর ও ওড়না পরতে দেখা যায়। দুই ধর্মের শিক্ষার্থীদের মধ্যে বচসাও হয় কোথাও কোথাও। কর্ণাটকে হিজাব-বিতর্কের জেরে রাজ্যের সব স্কুল-কলেজ তিন দিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই স্বয়ং। হিজাব পরা নিয়ে কর্ণাটকের একটি ঘটনা গত মঙ্গলবার সামনে এলে তা ভারতজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক মুসলিম ছাত্রী বোরকা ও হিজাব পরে স্কুটি চালিয়ে তার শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতেই হেনস্তার মুখে পড়ে। তার উদ্দেশে একদল উন্মত্ত তরুণ জাফরান স্কার্ফ নেড়ে ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করছে। তারা তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি এই বিপজ্জনক পরিস্থিতি থেকে দূরে সরে যেতে যেতে ‘আল্লাহু আকবর’ বলে পাল্টা জবাব দেয়। পরে মেয়েটিকে কর্তৃপক্ষ নিরাপদে সরিয়ে নেয়। এরপর হিজাব-বিতর্কের অবসানে কিছু মুসলমান ছাত্রী কর্ণাটক হাই কোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি চলছে। প্রসঙ্গত, আজ শুরু হতে যাওয়া উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের অন্যতম প্রধান ইস্যু নারী অধিকার। নারীর ক্ষমতায়ন। এই নির্বাচনে কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রচারে কংগ্রেস অঙ্গীকার করে, নির্বাচনে তাদের প্রার্থীর ৪০ শতাংশ হবেন নারী। নির্বাচিত হলে মেয়েদের জন্য বিনামূল্যে স্মার্টফোন ও টু-হুইলার দেওয়া হবে।

Continue Reading