• ২৭ ফাল্গুন ,১৪৩২,11 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: আন্তর্জাতিক

ফেলানী হত্যা মামলা পুনর্বিচারের নির্দেশ

| সেপ্টেম্বর 13, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, সীমান্তে বাংলাদেশের কিশোরী ফেলানি খাতুন হত্যা মামলার ‘রিভিশন ট্রায়াল’ বা পুনর্বিচারের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিএসএফের একজন উর্ধ্বতন কর্মকর্তা  জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর ফেলানি খাতুন হত্যাকান্ডের যে রায় বিএএসএফের বিভাগীয় আদালত দিয়েছে, সেই রায়ের সঙ্গে তারা একমত হতে পারছেন না। তাই অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে অবিলম্বে পুনর্বিচার […]

Continue Reading

সিরিয়ার বিদ্রোহীদের ক্ষোভ: “ওবামা আমাদের হতাশ করেছেন”

| সেপ্টেম্বর 13, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা বলেছেন, রুশ প্রস্তাবে সাড়া দিয়ে সিরিয়ার ওপর হামলা থেকে সরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের চরম হতাশ করেছেন।  কূটনৈতিক উপায়ে সিরিয়ার আড়াই বছরের সহিংসতা বন্ধের রুশ প্রস্তাব মেনে নিয়ে প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন, আপাতত তিনি সিরিয়ায় হামলার নির্দেশ দিচ্ছেন না।  এর প্রতিক্রিয়ায় সিরিয়ায় ততপর বিদ্রোহী গোষ্ঠীগুলো বুধবার তাদের […]

Continue Reading

সিরিয়া সংকট নিয়ে ৪ দফা প্রস্তাব তুলে ধরল রাশিয়া

| সেপ্টেম্বর 13, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়ার রাসায়নিক সংকট নিরসনে আমেরিকার কাছে রাশিয়া তার নিজস্ব চার দফা প্রস্তাব তুলে ধরেছে।  এ প্রস্তাবে বলা হয়েছে- সিরিয়াকে প্রথমে রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থায় (ওপিসিডাব্লিউ) যোগ দিতে হবে। তারপর সিরিয়াকে নিজের রাসায়নিক অস্ত্র মজুদের পরিমাণ ঘোষণা  করতে বলা হয়েছে। এ ঘোষণার ওপর ভিত্তি করে ওপিসিডাব্লিউ’র বিশেষজ্ঞরা সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো পরিদর্শন করবেন এবং সেসব অস্ত্র […]

Continue Reading

সিরিয়ার উপরে আঘাত রাষ্ট্রসঙ্ঘকেই কবর দেবে

| সেপ্টেম্বর 13, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়ার উপরে সম্ভাব্য আঘাত নতুন করে হিংসার ঢেউ তুলতে সক্ষম ও এই বিরোধকে এই দেশের সীমান্তের বাইরে নিয়ে যেতে পারে. এই বিষয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন তাঁর “দ্য নিউ ইয়র্ক টাইমস” সংবাদপত্রে প্রকাশিত প্রবন্ধে বলেছেন. ভ্লাদিমির পুতিন সরাসরি ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের জনগনের ও রাজনীতিবিদদের প্রতি সম্বোধন করে সিরিয়ার পরিস্থিতি নিয়ে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করেছেন. রাশিয়ার […]

Continue Reading

যৌন নিপীড়নের ঘটনায় ব্রিটিশ ডেপুটি স্পিকারের পদত্যাগ!

| সেপ্টেম্বর 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ যৌন নিপীড়ন চালানোর অভিযোগে ব্রিটিশ ডেপুটি স্পিকার ও পার্লামেন্ট সদস্য নাইজেল ইভানস পদত্যাগ করেছেন। বুধবার ক্রাউন প্রসিকিউশন সার্ভিসেসে তার বিরুদ্ধে ধর্ষণ ও সাত জন পুরুষের ওপর যৌন নির্যাতনের আটটি অভিযোগ দায়ের করার পর তিনি পদত্যাগ করেন। এ সম্পর্কে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কর্মকর্তা কেইর স্টারমার বলেন, ‘লাঙ্কাশায়ার পুলিশের তদন্ত সাপেক্ষে এমপি নাইজেল ইভানের বিরুদ্ধে অভিযোগ গঠন […]

Continue Reading

শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দিতে যাচ্ছে পাকিস্তান সরকার!

| সেপ্টেম্বর 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ শীর্ষ তালিবান নেতাকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান সরকার। তালিবান জঙ্গিদের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দিতে চলেছে দেশটি।  পাকিস্তানের বিদেশনীতির প্রধান উপদেষ্টা সারতাজ আজিজ জানিয়েছেন চলতি মাসেই মোল্লা বারাদারকে মুক্তি দেওয়ার হতে পারে। তবে পাকিস্তান এ তালেবান নেতাকে আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে না বলেও তিনি জানান। এদিকে আগামী বছরই আফগানিস্তান […]

Continue Reading

সিরিয়া হামলা স্থগিত করলেন ওবামা

| সেপ্টেম্বর 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়াকে সুযোগ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দেয়ার রাশিয়ার প্রস্তাবে সিরিয়া রাজি হয়েছে। এ জন্য তিনি সিরিয়ায় সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন। একই সঙ্গে সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে ফেলতে তিনি কূটনৈতিক উদ্যোগের কথা বলেছেন। পাশাপাশি সিরিয়ায় হামলা ইস্যুতে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি স্থগিত করেছেন। গত মাসের শেষের দিকে সিরিয়ার রাজধানী […]

Continue Reading

দুই নেত্রীকে সংলাপের জন্য উদ্বুদ্ধ করবে ইইউ

| সেপ্টেম্বর 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে দুইদলকেই সংলাপের পরামর্শ দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপরসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে দুইদলেরই সংলাপে বসা উচিত। আমরা দুইদলকে সংলাপে বসার জন্য উৎসাহিত করব। আশাকরি আলাপ-আলোচনার মাধ্যমে তারা […]

Continue Reading

হামলা এড়াতে রাসায়নিক অস্ত্র ত্যাগ করবে সিরিয়া

| সেপ্টেম্বর 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ এড়াতে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে ছেড়ে দেওয়ার যে প্রস্তাব রাশিয়া দিয়েছে, সেটিতে সম্মত হয়েছে সিরীয় সরকার। রুশ সংবাদ সংস্থা ইন্ট্রাফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স জানায়, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লিম আজ মঙ্গলবার মস্কোর পার্লামেন্টে এ ঘোষণা দিয়েছেন। ইন্ট্রাফ্যাক্স জানায়, রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় বক্তব্য রাখতে গিয়ে ওয়ালিদ আল-মুয়াল্লিম বলেন, ‘গতকাল (রুশ) […]

Continue Reading

এশিয়ার এক চতুর্থাংশ পুরুষ ধর্ষক!

| সেপ্টেম্বর 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ  একই সঙ্গে আশ্চর্যজনক এবং হতাশাজনক এক ফলাফল উঠে এসেছে জাতিসংঘের জরিপে। বাংলাদেশ, চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং পাপুয়া নিউগিনির মোট ১০,০০০ পুরুষের সাক্ষাৎকার নিয়ে জানা গেছে, তাদের প্রায় এক-চতুর্থাংশই কোন না কোন সময়ে ধর্ষণ করেছে। ধর্ষণ ও যৌন নির্যাতনের উপর জাতিসংঘের বড় আকারের জরিপ এটাই প্রথম। জরিপের ফলাফল থেকে অনুমান করা যায়, এশিয়ার এ […]

Continue Reading