Category: Scroll_Head_Line
অস্ত্রসহ মডেল পল্লব ও ১০ ব্যক্তি আটক
দেশের খবর: এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লবসহ ১১ ব্যক্তিকে আজ রোববার অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রাজধানীর রামপুরার টিভি ভবনের পেছনে কুঞ্জবন এলাকার একটি অফিস থেকে আজ ভোরে তাঁদের আটক করা হয়। সেখান থেকে তিনটি পিস্তল, ১৪টি গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান […]
ঢাকা মেডিকেলের তিন তারকা
স্টুডেন্ট কর্ণার: পঞ্চম শ্রেণীতে পড়ার সময় ডেঙ্গুজ্বরে ভুগেছিলেন। তখন তাঁর চিকিৎসা করেন শিশু বিশেষজ্ঞ ডা. এম আর খান। তাঁকে দেখেই প্রথম চিকিৎসক হওয়ার ইচ্ছা জাগে মেয়েটির। সেই থেকে শুরু। যদিও এরপর কখনো পাইলট, কখনো কম্পিউটার প্রোগ্রামার আবার কখনো কূটনীতিক হওয়ার ইচ্ছা হয়েছে, তবু শেষ পর্যন্ত চিকিৎসক হওয়ার ইচ্ছারই হয়েছে জয়। বলছিলাম আনিকা তাহসিনের কথা। গত […]
ফরাসি প্রেসিডেন্টদের পরকীয়া নতুন কিছু নয়। সংকটে প্রেসিডেন্ট ওলাঁদ
ইউরো সংবাদ: মহা সংকটে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ফ্রান্সের জনপ্রিয় বিনোদন সাময়িকী ক্লোজার অভিনেত্রী জুলি গায়েতের সঙ্গে তাঁর কথিত প্রেমের কাহিনি চাউর করে দেওয়ায় এ সংকটের শুরু। শেষ কোথায়, তা বলা যাচ্ছে না এখনই। তবে যা রটেছে, তা কিছুটা হলেও বটে বলে ব্যাপারটা সহজে মিটছে না, তা ধরেই নেওয়া যায়। সাময়িকীটির দাবি সত্যি হতে […]
যুক্তরাষ্ট্রে ন্যায়বিচার পাওয়ার সুযোগ নেই: স্নোডেন
আন্তর্জাতিক: মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে তাঁর ন্যায়বিচার পাওয়ার সুযোগ নেই। তাই দেশে ফেরার তাঁর কোনো পরিকল্পনা নেই। ১০০ বছরের পুরোনো যে আইনে তাঁকে অভিযুক্ত করা হয়েছে, তা ‘জনস্বার্থ প্রতিরক্ষার’ ক্ষেত্রে অন্তরায় বলেও মন্তব্য করেন স্নোডেন। এনএসএর গোপন নজরদারি কার্যক্রমের অসংখ্য নথি গণমাধ্যমে ফাঁস করে বিশ্বব্যাপী আলোচিত হন […]
২০৩৫ সালে গরিব থাকবে না কোন দেশ :বিল গেটস
আন্তর্জাতিক: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ভবিষ্যদ্বাণী সত্যি হলে ২০৩৫ সাল নাগাদ এই পৃথিবীতে গরীব দেশ বলে আর কিছু থাকবে না। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বার্ষিক নিউজ লেটারে এমন স্বপ্নের কথাই সামনে এনেছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল। —বিডিনিউজ গত মঙ্গলবার প্রকাশিত ২৫ পৃষ্ঠার এই বার্তায় বিল গেটস বলছেন, পৃথিবী এখন আগের যে কোনো সময়ের […]
যুক্তরাষ্ট্রে প্রতি পাঁচ নারীর একজন ধর্ষণের শিকার
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে প্রায় প্রতি পাঁচজন নারীর একজনই জীবনে কোনো না কোনো সময় ধর্ষণের শিকার হন। মোট সংখ্যার দিক থেকে এটি প্রায় দুই কোটি ২০ লাখ। ভুক্তভোগী এই নারীদের প্রায় অর্ধেকই ১৮ বছর বয়সের আগে যৌন নির্যাতনের শিকার হন। গত বুধবার হোয়াইট হাউসের প্রকাশিত এক প্রতিবেদনে এমন ভয়াবহ তথ্যই তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের […]
যৌন কেলেংকারির দায়ে দল থেকে পদ হারালেন ব্রিটিশ এমপি
ইউরো সংবাদ: যৌন কেলেংকারির দায়ে দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রিটেনের লিবারেল ডেমোক্র্যাটস দলের এক এমপি-কে। সুস্পষ্ট যৌন কেলেংকারির জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে দলের মুখপাত্র জানিয়েছেন। বুধবার লিবারেল ডেমোক্র্যাটস দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ওই কেলেংকারির বিস্তারিত ফাঁস হওয়ার পর মাইক হ্যানককের সদস্যপদ বাতিল করা হয়েছে। হ্যানকক দক্ষিণ পোর্টসমাউথ থেকে […]
ব্রিটেনের কারাগারে আত্মহত্যা ও হত্যাকাণ্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে
ইউরো সংবাদ: ব্রিটেনের কারাগারগুলোতে আটক বন্দীদের মধ্যে আত্মহত্যা এবং তাদেরকে হত্যাকাণ্ডের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রিজন রিফর্ম ট্রাস্টের পক্ষ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ব্রিটেনের বিচার মন্ত্রণালয়। প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১৩ সালে ব্রিটিশ কারাগারগুলোতে চার ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ১৯৯৮ সালের পর থেকে এ পর্যন্ত ব্রিটেনে এত বেশি বন্দী […]
নিষেধাজ্ঞা শিথিলের পর ইউরোপের ব্যবসায়ীরা ছুটছেন ইরানে
ইউরো সংবাদ:ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর এক তরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর এখন ইউরোপের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ছুটে আসছেন ইরানের দিকে। গত সোমবার হতে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নিতে শুরু করেছে ইউরোপ ও আমেরিকা। গত ২৪ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে চুক্তি হওয়ার পর নিষেধাজ্ঞা শিথিল করা […]
সিরিয়া: লড়াই ছেড়ে সরকারি বাহিনীতে যোগ দিচ্ছে বিদ্রোহীরা
আন্তর্জাতিক: সিরিয়ায় লড়াই ছেড়ে সরকারি বাহিনীতে যোগ দিচ্ছে বিদ্রোহীরা। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ‘আইটিভি নিউজ’ এক সচিত্র প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেখান থেকে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, তথাকথিত ফ্রি সিরিয়ান আর্মি-এফএসএ’র বিদ্রোহীরা পক্ষ ত্যাগ করে সরকারি বাহিনীতে যোগ দিচ্ছেন এবং বলছেন- তাদেরকে নানাভাবে প্ররোচিত করা হয়েছিল। এসব বিদ্রোহী এ তথ্যও ফাঁস করেছেন যে, জর্দানের […]
