Category: Scroll_Head_Line
জার্মানিতে নব্য-নাৎসি দল নিষিদ্ধের আবেদন
ইউরো সংবাদ: জার্মানির চরম ডানপন্থি দলের নাম ‘ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি’ বা এনপিডি৷ তবে বেশি পরিচিত নব্য-নাৎসি সংগঠন হিসেবে৷ এ কারণে জার্মানির সবগুলো রাজ্য একজোট হয়ে এনপিডি নিষিদ্ধের আবেদন করেছে৷ সাংবিধানিক আদালতের কাছে করা এই আবেদনে রাজ্যগুলো বলেছে, হিটলারের নাৎসি দলের সঙ্গে এনপিডির ‘সাদৃশ্যপূর্ণ মিল’ রয়েছে৷ সে কারণে দলটিকে নিষিদ্ধ করা উচিত৷ রাজ্যগুলোর এই আবেদনের সঙ্গে যুক্ত হয়নি […]
জার্মানিতে পতিতাবৃত্তির বিরোধিতা
ইউরো সংবাদ: পতিতাবৃত্তি আইন পুনর্বিবেচনা পতিতাবৃত্তি আইন পুনর্বিবেচনা করার পরিকল্পনা করছে জার্মানির ভবিষ্যত সরকার৷ রক্ষণশীল এবং সামাজিক গণতন্ত্রকামী যে দুটো দলের সমন্বয়ে জোট সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে তারাই আইনটি পুনর্বিবেচনার পক্ষে৷ বৈধ পেশা জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ৷ ২০০২ সালে সামাজিক গণতন্ত্রী এসপিডি এবং গ্রিন পার্টি জার্মানিতে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে একটি আইন পাস করে৷ এরপর থেকে […]
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফরাসি হস্তক্ষেপের প্রতি ব্রিটেনের সমর্থন
ইউরো সংবাদ: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সামরিক হস্তক্ষেপের ফরাসি সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সেনাবাহিনী ঘোষণা করেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফরাসি সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে সহযোগিতার ধরন নিয়ে প্যারিসের সঙ্গে লন্ডেনের আলোচনা চলছে। ব্রিটেন এ ক্ষেত্রে যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতে পারে। তবে ব্রিটেন সেনাবাহিনী পাঠাবে না বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। ব্রিটিশ মন্ত্রিসভার এক […]
ফেসবুকে অপরাধী খুঁজছে জার্মান পুলিশ
ইউরো সংবাদ: জার্মানির লোয়ার সাক্সেনি রাজ্যের পুলিশ অপরাধীর খোঁজে সামাজিক নেটওয়ার্কের সহায়তা নিচ্ছে৷ তবে শুধু লোয়ার সাক্সেনিই নয়, জার্মানির অন্যান্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীরাও তদন্তের এই নতুন পদ্ধতি গোটা দেশে চালুর কথা ভাবছে৷ ফেসবুক বার্তাগুলো শুরু হয় তদন্তে সহায়তাকারীদের ‘‘প্রিয়” বলে সম্বোধন করে৷ এরপর তাতে যোগ করা হয় গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ‘‘দশ বছর বয়সি এক মেয়ে নিখোঁজ” – […]
ফ্রান্সে যৌনকর্মীদের বিক্ষোভ ‘‘আমার খদ্দেরকে স্পর্শ করবে না”
ইউরো সংবাদ: ফ্রান্সের পার্লামেন্টে বুধবার একটি বিতর্কিত বিল পাস হয়েছে৷ এর ফলে পতিতার খদ্দেরদের কমপক্ষে ১৫শ’ ইউরো জরিমানা দিতে হবে৷ নিম্নকক্ষের ভোটাভুটিতে গণিকাবৃত্তি বিরোধী বিলের খসড়ার পক্ষে ভোট পড়ে ২৬৮টি এবং বিপক্ষে ১৩৮টি৷ বিলটি এখন সেনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ সুইডেনে একই ধরনের আইন রয়েছে, যা থেকে অনুপ্রাণিত হয়ে এই আইনের খসড়া তৈরি করা হয়েছে৷ নারী অধিকার মন্ত্রী নাজাত […]
ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসে প্রতিবাদ সমাবেশ ৯ ডিসেম্বর ২০১৩ সোমবার, সময়: বেলা: ২ টা
দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক বিশাল প্রতিবাদ সমাবেশ। উক্ত প্রতিবাদ সমাবেশে দল, মত নির্বিশেষে সকলকে অংশগ্রহনের জন্য উদাত্ত আহবান জানানো যাচ্ছে। আহবানে, ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ। স্থান: Aassemblée Nationale, Metro Line: 12. তারিখ: ৯ ডিসেম্বর ২০১৩ সোমবার, সময়: বেলা: ২ […]
বিরোধীদের প্রতি সমর্থন জানালেন ইউক্রেনের সাবেক ৩ প্রেসিডেন্ট
ইউরো সংবাদ: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সাবেক তিন প্রেসিডেন্ট সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। লিওনিদ ক্রাভচুক, লিওনিদ কুচমা ও ভিক্টর ইউশেঙ্কো বুধবার রাতে এক বিবৃতিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। এমন সময় এ তিন প্রেসিডেন্ট আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন যখন রাজধানী কিয়েভে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে শত শত বিক্ষোভকারী ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে অবস্থান ধর্মঘট […]
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ন্যাটো: রাশিয়ার অভিযোগ
ইউরো সংবাদ: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে ন্যাটো হস্তক্ষেপ করছে তবে কেন ন্যাটো এমন ভূমিকায় গেল তিনি তা ঠিক বুঝতে পারছেন না। রুশ মন্ত্রী বলেন, কিভাবে রাজপথের বিক্ষোভ মোকাবেলা করবে সেটি কিয়েভের নিজস্ব ব্যাপার; ন্যাটোর কি অধিকার আছে সেখানে নাক গলানোর? এছাড়া, রাশিয়া ইউক্রেনে হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে ন্যাটো মহাসচিব […]
৯ দিনে ৫১ লাশ, ফের ৭২ ঘণ্টার অবরোধ
দেশের খবর: সারা দেশে ব্যাপক সহিংসতা, নাশকতা, বিপুল প্রাণহানি ও আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশনের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৮ দলের ডাকা ১৩১ ঘণ্টার টানা অবরোধ। একদিনের বিরতি শেষে তৃতীয় দফায় ফের ৭১ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিরোধী জোট। শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত দেশব্যাপী এ অবরোধ চলবে। দু’দফা অবরোধে সারা দেশে এ পর্যন্ত ৫১ […]
আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই।
আন্তর্জাতিক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় ম্যান্ডেলার প্রয়াণের খবর জানান। এএফপি, সিএনএন, বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে। ৯৫ বছর বয়সী ম্যান্ডেলা জোহানেসবার্গের হাউটন শহরতলিতে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় নিবিড় চিকিৎসার অধীনে ছিলেন। ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতার কারণে প্রিটোরিয়ার মেডিক্লিনিক […]
