Category: Scroll_Head_Line
ওয়াশিং মেশিনে ধুয়ে গেছে ৫ কোটি ডলারের কপাল
ইউরো সংবাদ: ইংল্যান্ডের উস্টার শহরের একজন নারী দাবী করেছেন যে তিনি পাঁচ কোটি ডলারের লটারি জিতেছেন। তার কাছে লটারির সেই টিকেটও আছে। কিন্তু সমস্যা হলো তার ওই টিকেট ছিলো জিন্সের পকেটে।ওই কাপড় ওয়াশিং মেশিনে ধোওয়া হয়েছিলো। যে নম্বরটি এই পুরষ্কার জিতেছে ওই নম্বরটি লেখা আছে টিকেটের গায়ে তবে কার্ডের গায়ে যে তারিখ, বারকোড এবং সিরিয়াল নম্বর দেওয়া আছে […]
তুষার ঝড় সংক্রান্ত ঘটনায় যুক্তরাষ্ট্রে ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক: শীতকালিন তুষার ঝড় সংক্রান্ত ঘটনায় যুক্তরাষ্ট্রে ৯ জনের মৃত্যু ঘটেছে। ১০টি রাজ্যে এ জরূরী অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বেশ কয়েকটি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে শুরু হওয়া ভয়ানক এই দুর্যোগে বাসিন্দারা ঘরে আটকা পড়েছেন, বিকল হয়ে পড়েছে রাস্তায় চলাচল এবং বন্ধ রয়েছে সমস্ত অফিসের কাজকর্ম। ইতিমধ্যেই ৩০ সেন্টিমিটারেরর ওপরে তুষার […]
ফ্রান্সে আরো ৩ মাসের জন্য জরুরি অবস্থা বহাল রাখতে বিল উত্থাপন হবে ৩ ফেব্রুয়ারি
ইউরো-সংবাদ – France: প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জারি করা জরুরি অবস্থা আরো তিন মাসের জন্য বাড়াতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এখনো সন্ত্রাসী হামলার হুমকি থাকায় আরো তিন মাসের জন্য জরুরি অবস্থা বাড়াতে তার সরকার সংসদে বিল আনবে বলে (শুক্রবার) ওলাঁদের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি ফরাসি আইন […]
টানা দ্বিতীয় হারে সিরিজ জেতা হলো না টাইগারদের
স্পোর্টস: নতুন এক উপাখ্যান লেখার মঞ্চ তৈরিই ছিল। কিন্তু অতি পরীক্ষা-নিরীক্ষার দাম চুকাতে গিয়ে সেটাকে জলাঞ্জলি দিতে হলো শেষ পর্যন্ত। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে একাধিক টি২০ ম্যাচের সিরিজ জয়ের অতীত নেই বাংলাদেশের। নিজ আঙিনায় জিম্বাবুয়ে সিরিজটা সেই অতীত বদলে দেয়ার উপলক্ষ হিসেবেই এসেছিল। প্রথম দুই ম্যাচে জিতে একেবারে নাগালে চলেও গিয়েছিল টাইগাররা। কিন্তু তৃতীয় ম্যাচের মতো […]
বাণিজ্য মেলায় নারী উত্ত্যক্তকারী সেনাসদস্যকে তার ইউনিটে হস্তান্তর
দেশের খবর: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে শেরেবাংলা নগর থানা হেফাজতে থাকা সেনাবাহিনীর এক সদস্যকে তার ইউনিটে হস্তান্তর করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত সেনাসদস্য মিজানুর রহমানকে তার ইউনিটে হস্তান্তর করা হয়েছে। নিয়ম অনুযায়ী সেখান থেকেই তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। মধ্য রাতে […]
নিউইয়র্কে বাংলাদেশির ওপর হামলাকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
বিশ্বজুড়ে বাংলা: নিউইয়র্কে বর্ণবৈষম্যের শিকার বাংলাদেশি মুজিবুর রহমানের ওপর হামলাকারীদের ধরিয়ে দেয়ার জন্য আড়াই হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে নিউইয়র্ক সিটির বাংলাদেশি-অধ্যুষিত পার্কচেস্টারে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। এ সময় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। গত শুক্রবার নিউইয়র্কের পার্কচেস্টারে একটি স্কুলের […]
নিউইয়র্কে বাংলা উৎসব ও বইমেলা ২০ মে থেকে : মুক্তধারার প্রস্তুতি
বিশ্বজুড়ে বাংলা: নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৫ বছর পূর্তি উৎসব আগামী ২০, ২১ ও ২২ মে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুক্তধারা ফাউন্ডেশনে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়। একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক হাসান ফেরদৌসসহ নিউইয়র্কে বসবাসরত উল্লেখযোগ্যসংখ্যক শিল্পী-লেখক-সাহিত্যিক-সাংবাদিক ও বইমেলার কর্মী সভায় উপস্থিত ছিলেন। […]
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত ওয়াশিংটন, নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল।
আন্তর্জাতিক: দুই থেকে আড়াই ফুট তুষারের চাদরে ওয়াশিংটন চাপা পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন ও কুইন্স আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। এজন্য মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে রয়টার্স জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার ও শনিবার ৬ হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে, যার অধিকাংশই […]
জিয়া পরিষদ অস্ট্রেলিয়া শাখার কমিটি গঠন
নাসিম উদ্দিনকে সভাপতি এবং আজাদ কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ২০১৫-২০১৬ সালের ৫১সদস্য বিশিষ্ট জিয়া পরিষদ অস্ট্রেলিয়া শাখার কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে ১০জনকে উপদেষ্টা পরিষদের সদস্যরা করা হয়েছে। জিয়া পরিষদের অস্ট্রেলিয়া শাখার সভাপতি নাসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আজাদ কামরুল হাসান স্বাক্ষরিত গত ২০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটি গঠনের তথ্য জানানো […]
বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি: অস্ট্রেলিয়া যুবলীগ
বিশ্বজুড়ে বাংলা: বাংলাদেশ কারও দয়ায় স্বাধীন হয়নি। ৩০ লাখ শহীদের রক্ত আর ৪ লাখ মা-বোনের ইজ্জত হারিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালে পাক বাহিনী অত্যান্ত ঠান্ডা মাথায় সারাদেশের বুদ্ধিজীবিদের খুঁজে তাদেরকে ধরে রাতের আধারে হত্যা করে। মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিল পাক বাহিনী ও তাদের দোসররা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের পরাধীনতার […]
