Category: Community news 1st page
স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি
স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্পেনের বার্সেলোনায় বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি। প্রবাসী মিনহাজুল ইসলাম মুক্তা (৩১) তার স্ত্রী মুনিরা খানম মুন্নীর (২৫) বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী মিনহাজ বিয়ানীবাজার থানার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের নজরুল ইলামের ছেলে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ […]
মরহুম এইচ.এম হায়দার হোসেনের স্মরণে দোয়ার মাহফিল
Ami Voyages International এর র্কণধার, ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত প্রিয় মানবিক মানুষ মরহুম এইচ.এম হায়দার হোসেনের স্মরণে আগামী ১ লা অক্টোবর ২০২১ রোজ শুক্রবার বাদ জুমা ইস্তা ও ওভারভিলা বাংলাদেশী জামে মসজিদে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়ার মাহফিলে মরহুমের পরিবার ও Ami Voyages এর পক্ষ থেকে আপনাদের সবাই কে আমন্ত্রণ রইল।বারাক আল্লাহু ফিকুম। […]
ফ্রান্সে বাংলাদেশী নারীহত্যাঃ ৩২ বছর বয়সী পারিবারিক পরিচিত লোকটির বিরুদ্ধে অভিযোগ গঠন।
স্থানীয় ম্যানস এর পাবলিক প্রসিকিউটর কার্যালয় ৭ আগস্ট ২০২১ শনিবার নিশ্চিত করেছে যে, গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে লা ফ্লেশ শহরের একটি বাসায় এক বাংলাদেশী এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা এবং তার স্বামীকে আহত করার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ৬ আগস্ট শুক্রবার অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকউশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]
ফ্রান্সে বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ
স্বাস্থ্য ডেস্কঃ ৯ আগস্ট থেকে অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ। বারে বা রেস্তোরাঁয় ঢুকতে লাগবে এটি। মলিক পক্ষকে এটি স্ক্যান করে তারপর কাস্টমার প্রবেশ করাতে হবে। অন্যথায় কোড সিভিলের লঙ্ঘন ধরা হবে। আর যদি এ নিয়ে কেউ মিথ্যার আশ্রয় নেয় তাহলে ৫ম শ্রেণীর জরিমানা করা হবে। বিমান এবং দূরপাল্লার ট্রেন […]
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু
পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিজানুর রহমান মিজান (২৭) নামে এক যুবক। মিজানের বাড়ি সিলেটের মোগলাবাজার এলাকায়। এ বিষয়ে পর্তুগালের লিসবনের সান্তামারিয়া হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডা. রিকবেন্ত বাংলানিউজকে বলেন, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ১৭ দিন কোমাতে থাকার পর লিসবন সময় সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। […]
ফ্রান্সে বাংলাদেশী সাংবাদিকদের উদ্যোগে রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন
স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিন্ডিকেটের ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির জন্য মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাংবাদিক বৃন্দ। আজ বৃহস্পতিবার ফ্রান্সের মানবাধিকার চত্বর হিসেবে পরিচিত প্লাস দ্য লা রিপাবলিকের স্ট্যাচু দ্য লা লিবার্টি’র পাদদেশে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাংবাদিক নেতৃবৃন্দের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ […]
সুইডেনের বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইডেনের বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন করা হয়েছে। ৭ মার্চ সকালে দেশটির রাজধানী স্টকহোমে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে বিকেলে অনলাইনে জুম প্ল্যাটফর্মে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী […]
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ভার্চ্যুয়ালি ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ভার্চ্যুয়ালি ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠান ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ৭ মার্চের অনুষ্ঠান। ১৯৭১ সালের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত ঐতিহাসিক ভাষণ স্মরণ ও জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে জাতির পিতা ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন […]
প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ এর সুবর্ণ জয়ন্তী পালিত
ফ্রান্স ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে বাংলাদেশ দূতাবাস, প্যারিস ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করছে। এ বছর থেকে প্রথমবারের মত দিবসটি জাতীয় দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। উল্লেখ্য, ঐতিহাসিক ৭ই মার্চ এর সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দূতাবাস তিন দিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেছে। সকালে আয়োজনের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির […]
বাংলাদেশ দূতাবাস, প্যারিস ও ইউনেস্কোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২১ পালন
দ প্যারিস, ২১ ফেব্রুয়ারি ২০২১ বাংলাদেশ দূতাবাস, প্যারিস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে সকালে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দূতাবাসের অনুষ্ঠানের শুরু হয়। এরপর মান্যবর রাষ্ট্রদূত দূতাবাস প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে […]
