• ৮ কার্তিক ,১৪৩৩,23 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

‘গোটা আমেরিকাকে নিমেষেই ছাই করে দিতে পারে রাশিয়া’

| মার্চ 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি কিসলিয়ভ বলেছেন, আমেরিকাকে যেকোনো মুহূর্তে রেডিওঅ্যাকটিভ ছাইয়ে পরিণত করতে পারে রাশিয়া। ইউক্রেন সংকট নিয়ে যখন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে তীব্র টানাপড়েন চলছে তখন এ সতর্কবাণী উচ্চারণ করলেন তিনি।  রোসিয়া-১ টেলিভিশন চ্যানেলের উপস্থাপক কিসলিয়ভ সোমবার উপযুক্ত তথ্য-প্রমাণ তুলে ধরে বলেন, “রাশিয়া হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে কিনা সত্যিকার অর্থেই মার্কিন […]

Continue Reading

জি-৮ থেকে রাশিয়া বহিষ্কার: পিছু হটবে না মস্কো

| মার্চ 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৮ থেকে রাশিয়াকে সাময়িক বহিষ্কার  করা হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস আজ (মঙ্গলবার) এ খবর জানিয়েছেন।   ইউক্রেনের স্বশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়া নিয়ে যখন পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়া হলো।   এই গোষ্ঠীভুক্ত অন্য সাতটি দেশ এরইমধ্যে জি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি বন্ধের কথা ঘোষণা করেছে। […]

Continue Reading

রাশিয়া-ইউরোপ উত্তেজনায় উদ্বিগ্ন পুঁজিবাজার

| মার্চ 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: জ্বালানি সহ অনেক ক্ষেত্রেই রাশিয়া সঙ্গে ইউরোপের নিবিড় অর্থনৈতিক সম্পর্ক৷ চলমান ইউক্রেন সংকটের জের ধরে মস্কোর উপর আরও কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হলে ইউরোপেরও ক্ষতি হতে পারে৷ প্রায় তিন সপ্তাহ পর সোমবার ইউরোপের পুঁজিবাজার এক ধাপে অনেকটা চাঙ্গা হয়ে উঠেছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়ে চলায় এবং কোনো হিংসা ছাড়াই ক্রাইমিয়ায় গণভোট সম্পন্ন হয়েছে […]

Continue Reading

রাশিয়ার উপর ইউরোপের নিষেধাজ্ঞা

| মার্চ 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ক্রাইমিয়ার গণভোটে রাশিয়ায় যোগদানের রায়ের বিরোধিতা করছে ইউরোপ সহ পশ্চিমা জগত৷ রাশিয়া ও ক্রাইমিয়ার কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে৷ আরও শাস্তিমূলক পদক্ষেপের কথাও শোনা যাচ্ছে৷ ক্রাইমিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে আরও সংঘাত অনিবার্য ছিল৷ গণভোটের রায়ের পর রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ […]

Continue Reading

ব্রিটিশ পার্লামেন্টে নেকাব বিরোধী বিল রুখে দিল লেবার পার্টি

| মার্চ 5, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: জনসমক্ষে নেকাব নিষিদ্ধ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত বিল রুখে দিয়েছে বিরোধীদল লেবার পার্টি। গত শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিলটি উত্থাপিত হলে লেবারদলীয় বাঙালি এমপি রুশনারা আলীসহ লেবার এমপিরা এর তীব্র বিরোধিতা করেন। সোমবার শ্যাডো জাস্টিস মিনিস্টার সাদিক খান এমপি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি লেবার এমপিদের তীব্র […]

Continue Reading

ব্রিটেনে মৌলবাদী শিক্ষা দিলে হারাতে পারেন শিশুটিকে

| মার্চ 5, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটেনে যে মুসলমানরা সন্তানকে মৌলবাদী শিক্ষা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন লন্ডনের মেয়র৷ তাঁর মতে, উগ্রপন্থি হওয়ার শিক্ষা দিলে শিশু-নির্যাতনের অভিযোগ এনে সন্তানকে বাবা-মায়ের থেকে নিয়ে নেয়া উচিত৷ লন্ডনের মেয়র বরিস জনসন দ্য ডেইলি টেলিগ্রাফ-এ লিখেছেন, ইংল্যান্ডে মৌলবাদ আশঙ্কাজনকভাবে না বাড়লেও, তা কমছে না৷ মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের অনেকেই মৌলবাদে বিশ্বাসী এবং […]

Continue Reading

ইউক্রেন সংকটের ফলে ইউরোপের পুঁজিবাজার উত্তাল

| মার্চ 4, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে৷ ফলে ইউক্রেন সংকটের কারণে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেতে পারে৷ তবে ইউরো এলাকার অগ্রগতি সম্পর্কে আশাবাদী ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷ ইউক্রেন সংকটের কারণে ইউরোপের পুঁজিবাজার সপ্তাহের শুরুতে বেশ উত্তাল হয়ে উঠেছিল৷ সীমান্তে রুশ সেনাবাহিনীর মহড়া শেষ হবার পর উত্তেজনা কমে যাওয়ায় মঙ্গলবার বাজার আবার কিছুটা চাঙ্গা […]

Continue Reading

ক্রিমিয়া নিয়ে উত্তেজনা: কিয়েভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি

| মার্চ 4, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: ইউক্রেন নিয়ে চলমান সংকটের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কিয়েভ সফরে গেছেন। মস্কোর সঙ্গে ওয়াশিংটনের তীব্র উত্তেজনার ভেতর ইউক্রেনের সরকারের প্রতি সমর্থন ঘোষণার জন্য দেশটি সফরে গেছেন কেরি। ইউক্রেনের নতুন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের অংশ হিসেবে এরইমধ্যে দেশটিকে অর্থনৈতিক ও কারিগরি সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে ওয়াশিংটন।   আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনের […]

Continue Reading

শিক্ষা খরচ মেটাতে ব্রিটিশ শিক্ষার্থীরা বেছে নিচ্ছে ‘নীল পথ’

| মার্চ 4, 2014 | 0 Comments

ইউরো সংবাদ : ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী শিক্ষা-খরচ মেটানোর জন্য ‘নীল পথ’ বেছে নিতে বাধ্য হচ্ছে। তারা অনেকেই নীল ছবিতে অংশ নিয়ে শিক্ষাব্যয় মেটানোর চেষ্টা করছে।  সম্প্রতি এক গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। ব্রিটেনের লিড্‌স বিশ্ববিদ্যালয় ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- নগ্ন নৃত্য ক্লাবের এক-তৃতীয়াংশর বেশি সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  রিপোর্ট […]

Continue Reading

রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিত করেছে আমেরিকা

| মার্চ 4, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা স্থগিত করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে। স্থগিত হয়ে যাওয়া সহযোগিতার মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক, পরস্পরের বন্দর পরিদর্শন এবং পরিকল্পিত সব যৌথ […]

Continue Reading