• ৮ কার্তিক ,১৪৩৩,24 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য-ফ্রান্স

| অক্টোবর 28, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য ও ফ্রান্স।  সোমবার ব্যাপক ঝড়ের কারণে যুক্তরাজ্যে যোগাযোগব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। ফ্রান্সের উত্তরাঞ্চলে প্রায় ৭৫ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। গত এক দশকের মধ্যে এটি এই অঞ্চলে সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্যের জাতীয় আবহাওয়াকেন্দ্র জানায়, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে গত রোববার রাতে ওই ঝড় আঘাত হানে। এতে বিভিন্ন স্থানে […]

Continue Reading

মারকেলের ফোনে আড়ি, ক্ষোভে অগ্নিমূর্তি জার্মানি

| অক্টোবর 28, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ যুক্তরাষ্ট্র ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ১১ বছর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ফোনে আড়ি পেতেছিল। জার্মানির দের স্পাইজেল পত্রিকার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। এর দাবি, তারা এনএসএ’র একটি গোপন দলিলের মধ্যে থাকা তালিকায় মার্কেলের নম্বর দেখেছে এবং ২০০২ সাল থেকে শুরু করে জার্মান চ্যান্সেলরের ফোন নম্বর তালিকাটিতে স্থান পেয়েছে। যখন কিনা তিনি চ্যান্সেলরও […]

Continue Reading

ফ্রান্সে বাংলাদেশের সংস্কৃতি, ঋতু বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের উপর তথ্যচিত্র প্রদর্শনী

| অক্টোবর 28, 2013 | 0 Comments

 ইউরো সংবাদ: বাংলাদেশকে সারা বিশ্বের মানুষের কাছে একটি পর্যটক দেশ হিসেবে পরিচয় করিয়ে দিতে গতকাল শুক্রবার প্যারিসে নিজস্ব সভা কক্ষে লা মেইজন ডি জার্নালিষ্ট (La Maision Des Journaliste) কর্তৃক বাংলাদেশের সংস্কৃতি, ঋতুবৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য সহ বাংলাদেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতি সম্বলিত তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। La Maision Des Journaliste এর সংস্কৃতি বিষয়ক সমন্বয়কারী […]

Continue Reading

ওয়াশিংটন যাচ্ছেন জার্মান গোয়েন্দাপ্রধানেরা

| অক্টোবর 26, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন গোপন নজরদারির অভিযোগের বিষয়ে আলোচনা করতে জার্মান গোয়েন্দাপ্রধানেরা ওয়াশিংটন যাবেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার জার্মান সরকারের একজন মুখপাত্র এ ব্যাপারে ঘোষণা দেন। মার্কিন গোয়েন্দাদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এর মধ্যে ইউরোপজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে। এর মধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারির অভিযোগ রয়েছে। জার্মান […]

Continue Reading

রাশিয়ার ২,০০০ সন্ত্রাসী যুদ্ধ করছে সিরিয়ায়

| অক্টোবর 26, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সিরিয়ার গ্র্যান্ড মুফতি শেখ আহমাদ বদরুদ্দিন হাসুন জানিয়েছেন, রাশিয়ার অন্তত ২,০০০ সন্ত্রাসী তার দেশের বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।  মস্কোর ইসলামি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় মুফতি বদরুদ্দিন এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর পর রাশিয়া থেকে  বিশেষ করে চেচেন বংশোদ্ভূত গেরিলারা দলে দলে সিরিয়ায় ঢুকেছে।  শেখ […]

Continue Reading

আমেরিকার সঙ্গে চুক্তি স্থগিতের পক্ষে ভোট দিল ইউরোপীয় পার্লামেন্ট

| অক্টোবর 26, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আমেরিকার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি স্থগিত করার পক্ষে ভোট দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে মার্কিন গুপ্তচরবৃত্তির প্রতিক্রিয়ায় ইউরোপীয় পার্লামেন্ট এ পদক্ষেপ নিয়েছে। ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের উচিত সন্ত্রাসবাদে অর্থ জোগান শনাক্তকরণ সংক্রান্ত প্রকল্প টিএফটিপি স্থগিত করা।  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১০ সালে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সঙ্গে সন্ত্রাসবাদে […]

Continue Reading

আড়ি পাতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় ফ্রান্স-জার্মানি

| অক্টোবর 26, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতার খবরটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে৷ ইইউ শীর্ষ সম্মেলনে আড়ি পাতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব রেখেছে ফ্রান্স এবং জার্মানি৷ ইইউ প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয় জানিয়েছেন, গোয়েন্দাদের কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় – এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্স এবং […]

Continue Reading

ফ্রান্সে নজরদারির তথ্য অস্বীকার করলো যুক্তরাষ্ট্র

| অক্টোবর 24, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সে মার্কিন নজরদারির অভিযোগকে অসত্য বলে আখ্যায়িত করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান জেমস ক্ল্যাপার। নজরদারির অভিযোগসংক্রান্ত ফ্রান্সের লো মঁদ পত্রিকার প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, লো মঁদ তার প্রতিবেদনে মার্কিন বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে যেসব তথ্য তুলে ধরেছে, তা ‘অযথার্থ ও বিভ্রান্তিকর’। মার্কিন জাতীয় নিরাপত্তা […]

Continue Reading

বেরলুসকোনির বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞা

| অক্টোবর 21, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ  ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনিকে দু’বছরের জন্য সব ধরনের সরকারি কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন ইতালির একটি আদালত। কর জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত তার বিরুদ্ধে গতকাল এ রায় দিয়েছেন। তবে বেরলুসকোনি সিনেটের উচ্চ কক্ষের সদস্য হওয়ার কারণে এ রায় কার্যকর করতে সিনেটের অনুমোদন লাগবে। আগামী মাসে সিনেটে ভোটের মাধ্যমে তার বহিষ্কারাদেশের ব্যাপারে […]

Continue Reading

আবারো ইউরোপ সফরে যাচ্ছেন জন কেরি

| অক্টোবর 20, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মার্কিন পররামন্ত্রী জন কেরি সিরিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ে আলোচনার লক্ষে পুনরায় ইউরোপ সফরে যাচ্ছেন। আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি প্যারিস, লন্ডন ও রোম সফর করবেন। পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জেন পিসাকি জানান, কেরি ফ্রান্সে আরব শান্তি উদ্যোক্তাদের সঙ্গে ইসরাইল ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর অগ্রগতি নিয়ে কথা বলবেন। এছাড়া তিনি সউদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সালের […]

Continue Reading