Category: ইউরো সংবাদ
ফরাসি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়াশুনা চালু করার পরিকল্পনা সংসদে অনুমোদন!
ইউরোবিডি২৪নিউজঃ বৃহস্পতিবার, ফ্রান্স সংসদের নিম্নকক্ষ ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজিতে আরো বিষয়ভিত্তিক কোর্স বাড়ানোর একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যদিও এতে ফরাসি ভাষার গুরুত্ব কমে যাবার সম্ভাবনা রয়েছে। এই একটি পদক্ষেপ ফরাসি ভাষা প্রচার করার চেষ্টা ব্যাহত করতে পারে। এতদসত্ত্বেও, পুরো বিলটি উচ্চকক্ষের বিধানসভা শাসক ও সমাজবাদী এবং তাদের জোট সঙ্গী অর্থাৎ, সংসদের সংখ্যাগরিষ্ঠদের দ্বারা অনুমোদিত হবে বলে আশা […]
স্পেন ও জার্মানি যুব কর্মসংস্থানের জন্য চুক্তিবদ্ধ
ইউরোবিডি২৪নিউজঃ স্পেনের মন্ত্রীগণ জানান, জার্মানি তাদের এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়াতে স্প্যানিশ তরুণদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কাজ প্রদান করতে মঙ্গলবার স্পেনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। স্পেনের কর্মসংস্থান মন্ত্রী, ফাতিমা বানেজ তার জার্মান সহযোগী Ursula Von Der Leyen- এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর বলেন, “প্রতি বছর প্রায় ৫,০০০ স্প্যানিশ তরুণ বৃত্তিমূলক সুযোগ পাবে, এমনকি জার্মানিতে […]
নটর ডেমে সমকামী বিবাহের নিন্দার প্রতিবাদ হিসেবে ডানপন্থী লেখকের আত্মহত্যা!!!
ইউরোবিডি২৪নিউজঃ একজন অতি ডানপন্থী লেখক এবং কর্মী, সমকামী বিবাহ এবং গ্রহণের ওপর নিন্দামূলক বিবৃতি রেখে, মঙ্গলবার প্যারিস এর বিখ্যাত নটর ডেমের ক্যাথিড্রাল বেদির সামনে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। পুলিশের বর্ণনা মতে, লোকটির নাম ডমিনিক ভেনার। ৭৮ বছর বয়সী এ ব্যাক্তি ফ্রান্সের ডান ও জাতীয়তাবাদী দলের সাথে সংযুক্ত ছিলেন এবং একজন প্রাবন্ধিক ও কর্মী বলে […]
প্যারিসের ঐতিহাসিক নটর ডেমে এক ব্যাক্তির আত্মহত্যা!
ইউরোবিডি২৪নিউজঃ প্যারিস পুলিশের দেয়া তথ্য অনুসারে, মঙ্গলবার ভুবনবিখ্যাত প্যারিসের নটর ডেমে একজন মধ্য বয়স্ক মানুষ আত্মহত্যা করেন। তিনি গির্জার বেদির সামনে নিজেকে বন্দুক দ্বারা গুলি করেন। গির্জার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিকাল প্রায় ৪টার দিকে পর্যটকদের সম্মুখে এই ঘটনা ঘটে। লোকটির বয়স ৫০ থেকে ৬০ বছর। তিনি গির্জার বেদির সামনে নিজেকে গুলি করেন। নটর ডেম এই […]
কান উৎসবের লালগালিচায় নতুন অ্যাশ
ইউরো সংবাদ: গত বছর কান চলচ্চিত্র উৎসবে তুমুল সমালোচনা সহ্য করেছিলেন। এবার সেই সমালোচকদের মুখে ছাই দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই চিরচেনা রূপে আবির্ভূত কান উৎসবের লালগালিচায়। মেদ তো ঝরিয়েছেন বটেই, পোশাক ও মেকআপেও ছিল তাঁর রুচির প্রকাশ। রেড কার্পেটে পরনে ছিল কালো রঙের গাউন। সাক্ষাৎকার দেওয়ার সময় পরেছিলেন সাদা শার্ট ও কালো মারমেইড স্কার্ট। এ […]
আর্জেন্টিনায় এক সাক্ষাৎকারে বাশার আল আসাদ- ‘পদত্যাগ মানে পালানো।’
ইউরো সংবাদ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর মেয়াদ পূর্ণ না হওয়ার আগে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পদত্যাগ মানে পালানো।’ গতকাল শনিবার আর্জেন্টিনার একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ এ কথা বলেন। ওই সাক্ষাৎকারের বরাত দিয়ে আজ রোববার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, সিরিয়ায় চলমান যুদ্ধের অবসানে বাশার […]
অবশেষে গে ম্যারিজ বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ওলাদ
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের সাংবিধানিক পরিষদকে ডানপন্থীদের দ্বারা ছুঁড়ে দেয়া একটি আইনি চ্যালেঞ্জের একদিন পর এবং মাসের পর মাস তিক্ত রাজনৈতিক বিতর্কের পর অবশেষে, ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ বিতর্কিত গে ম্যারিজ বিলে স্বাক্ষর করলেন এবং এটি আইনে পরিণত হল। শনিবার, ফ্রান্সে সমকামী বিবাহ অনুমোদিত হবার পর, ফ্রান্স বিশ্বের চতুর্দশতম দেশের অন্তর্ভুক্ত হল, যে সকল দেশ সমকামী বিবাহকে […]
ফ্রান্স প্রবাসী সিরিয়ান ডাক্তারদের দেশপ্রেম
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ার সংঘাত চলছে দুই বছরেরও বেশি সময় ধরে এবং জাতিসংঘের একটি রিপোর্ট অনুসারে, এ সংঘাতে মারা গেছে, আনুমানিক ৭০,০০০ নিরীহ মানুষ। বিদেশে বসবাসরত সিরিয়ানদের জন্য, তাদের মাতৃভূমিতে এমন প্রাণনাশক ও রক্তক্ষয়ী সংঘর্ষ দেখাটা খুবই কষ্টদায়ক। তাই ফ্রান্সে বসবাসরত প্রবাসী সিরিয়ান ডাক্তারদের একটি দল সিদ্ধান্ত নিয়েছেন তারা একটি চ্যারিটি গঠন করবেন যা দ্বারা সিরিয়াতে চিকিৎসা […]
ফরাসি অর্থনীতি আবারও মন্দায়!
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্স আবারও অর্থনৈতিক মন্দায় পতিত হয়েছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা (INSEE) বুধবার জানায়, দেশের জিডিপি গত বছরের শেষ ত্রৈমাসিকের মত একইভাবে ২০১৩ সালের প্রথম ত্রৈমাসিকে ০.২ শতাংশে দাঁড়িয়েছে। বুধবার, INSEE পরিসংখ্যান সংস্থার প্রাথমিক তথ্য থেকে দেখা যায়, দুর্বল রপ্তানি, বিনিয়োগ ও পারিবারিক খরচের কারণে জিডিপি ০.২ শতাংশে পরিণত হয়েছে এবং ফ্রান্স বছরের প্রথম তিন মাসের […]
H&M এবং Inditex- এর সাথে বাংলাদেশের কর্মী নিরাপত্তা চুক্তি
ইউরোবিডি২৪নিউজঃ বাংলাদেশে একটি মারাত্মক কারখানা ধ্বসের পর, বিশ্বের সবচেয়ে বড় দুটি ফ্যাশন রিটেইলার Inditex এবং H&M সোমবার প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, তারা বাংলাদেশের কারখানা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি সাক্ষর করবে। জানা যায়, তারা স্বাস্থ্য ও নিরাপত্তা চুক্তির ব্যাপারে গ্লোবাল ইউনিয়ন ফেডারেশন ইনডাস্ট্রিয়াল এবং ইউনি গ্লোবাল ইউনিয়নের সাথে একমত হয়েছে যা […]
