Category: ইউরোবিডি কমিউনিটি সংবাদ
সম্মিলিত একুশ উদযাপন পরিষদের উদ্যোগে রিপাবলিক চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের রিপাবলিক চত্বরে অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্বরণে ২১শে ফেব্রুয়ারি বেলা ২টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে একে একে শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্যারিসের একটি হলে ফ্রান্স আওয়ামী লীগ অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্যারিসের একটি হলে ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় ফ্রান্স আওয়ামী লীগ অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ৫২ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের নেত্রীত্বে ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্যারিসের জুরেস পার্কে একুশ উদযাপন পরিষদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের জুরেস পার্কে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে ২১শে ফেব্রুয়ারি বেলা ২টা ৩০মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। প্রথমে একুশ উদযাপন পরিষদের আহ্বায়ক টি এম রেজা, সদস্য সচিব সুভ্রত ভট্টাচার্য শুভ এবং কোঅরডিনেটর এমদাদুল হক স্বপনের নেত্রীত্বে একুশ উদযাপন পরিষদের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর […]
ইউরোবিডি24নিউজ এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে
ফ্রান্সের ইল দ্যো ফ্রঁসের ভাল দ্যো মার্ন বিভাগের ভিট্রি সুর সেইন পৌরসভায় ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম বারের মতো ইউরোবিডি24নিউজ এর উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে প্যারিস ও তার আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশীরা অস্থায়ী শহীদ মিনারের পাদদেশে ৫২ র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে ভিট্রি সুর সেইনের মেয়র জনাব পিয়ের বেল […]
ছেলে তানজিম হায়দারের চোখে বাবা এস এইচ হায়দার
মরহুম এস এইচ হায়দার ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির একজন সদা হাস্যজ্বল এবং অত্যন্ত অমায়িক মানবিক মানুষ হিসেবে কমিউনিটির দল মতের উর্ধ্বে সকলের নিকট অতি প্রিয়ভাজন ছিলেন। নিজের মেধা,যোগ্যতা সততার সাথে কঠোর পরিশ্রমের সংমিশ্রণে ধীরে ধীরে যিনি ফ্রান্সের মতো একটি উন্নত ও ব্যায়বহুল দেশে নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছেন।যিনি তিলে তিলে রাজধানী প্যারিসে গড়ে তুলেছেন […]
ফ্রান্সের রাজধানী প্যারিসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সুমূহের্ খবরা খবর :
ফ্রান্সের রাজধানী প্যারিসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সুমূহের্ খবরা খবর নিচে দেয়া হলো প্যারিসের ইউনেস্কো হেডকোয়ার্টারে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন সকাল ১১ ঘটিকায় থেকে শুরু হবে। স্থান : UNESCO Headquarters, Fontenoy Building, Paris, ROOM V UNESCO (এটি অনলাইন ইভেন্ট) *বাংলাদেশ দূতাবাস, প্যারিস যথাযোগ্য […]
আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনুর বড় বোন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি….. রাজিউন।
ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন(আয়েবা) এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু ভাইয়ের বড় বোন ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি মহান আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। মরহুমার নামাজে […]
