Category: দেশের খবর
তারেককে লন্ডন থেকে দেশে ধরে আনা হবে: আইনমন্ত্রী
দেশের খবর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আইনি প্রক্রিয়া শেষে লন্ডন থেকে দেশে ধরে নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, যেহেতু লন্ডনের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, তাই তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে। প্রসঙ্গত, অর্থ পাচারের দায়ে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র […]
তারেক রহমানের ৭ বছরের জেল ও ২০ কোটি টাকা অর্থদণ্ড
দেশের খবর: অর্থ পাচারের দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের জেল ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই মামলায় তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আদালত।তবে তাকে নিম্ন আদালতের দেওয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম […]
“বিপথগামী তারুণ্য! রাষ্ট্র বনাম পারিবারিক দায়!” -গোলাম মাওলা রনি
দেশের খবর: রাষ্ট্রের কর্তাব্যক্তিদের কারও কারও হম্বিতম্বিতে দেশের বেশির ভাগ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কর্তাব্যক্তিরা নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা এবং অদক্ষতার দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে যেসব নিত্যনতুন ফরমান জারি শুরু করেছেন তাতে সমাজের সর্বস্তরে এক ধরনের সীমাহীন, ভীতি, অস্থিরতা এবং অবিশ্বাস ছড়িয়ে পড়েছে, যা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য মোটেই মঙ্গলজনক নয়। বর্তমান প্রেক্ষাপটে মসজিদের […]
“জঙ্গিবাদ ও ‘স্যাড জেনারেশন’”-রোবায়েত ফেরদৌস
লেখক :রোবায়েত ফেরদৌস সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের খবর: কবি জীবনানন্দ দাশের কবিতার মূল উপজীব্য বিষণ্নতা ও হতাশা। রবীন্দ্রনাথে বিষণ্নতা আছে, কিন্তু কোথাও কোনো হতাশা নেই; নৈরাশ্য নেই এক ফোঁটাও। রবীন্দ্রনাথ সব সময়ই আশাবাদী, আজীবন আলোর সন্ধানী। বিপরীতে জীবনানন্দ আমৃত্যু হতাশাগ্রস্ত আর বিষাদময় এবং এর প্রতিফলন তার কবিতার ছত্রে ছত্রে। জীবনানন্দ এক […]
রোগের চিকিৎসা দেন,প্রতিরোধের রাস্তা খোঁজেন, জানাজার আয়োজন করবেন না
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও শিক্ষকের বিরুদ্ধে জংগী সম্পৃক্ততার অভিযোগ, একটা প্রতিষ্ঠানের কিছু বিপথগামী ছাত্র এমন কি শিক্ষকের দোষে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের সকল নিরপরাধ মেধাবী ও কৃতি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কি ভীষণ হতাশা, নিরাপত্তাহীনতা ও সামাজিক বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে কিছু অটিস্টিক মিডিয়া, ভাবা যায়? ——–ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। দেশের খবর: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র […]
ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত
দেশের খবর: ফেনী শহরের তুলাতলীর দুলামিয়া রাস্তার মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মনসুর আহমেদ ভূঞা (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মনসুর আহমেদ চৌদ্দগ্রামের গুনবতী বাজারের একজন ফল ব্যবসায়ী। তিনি পণ্য কেনার জন্য ফেনীর মহিপাল আসেন। কাজ সেরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি […]
‘ঐক্য চাইলে খালেদাকে জামায়াত ছাড়তে হবে’
দেশের খবর: জাতীয় ঐক্যের জন্য খালেদাকে জামায়াত ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সকালে সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘জামায়াত জাতির শত্রু’ এদের সঙ্গে কোনো আলোচনা বা ঐক্যের প্রশ্নই ওঠে না’। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে […]
জঙ্গিদের ভিডিও লাইক-শেয়ার করলে মামলা
দেশের খবর: সামাজিক যোগযোগ মাধ্যমে কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট শেয়ার বা লাইক করা তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। বুধবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ডিআইজি এ কে এম শহীদুর রহমানের বরাত দিয়ে […]
শোলাকিয়ায় নিহত ‘হামলাকারী’ নর্থ সাউথের ‘নিখোঁজ’ ছাত্র
দেশের খবর: কিশোরগঞ্জের শোলাকিয়ায় পুলিশের ওপর হামলাকারীদের মধ্যে নিহত যুবকের পরিচয় মিলেছে। তিনি হলেন আবির রহমান (২৫)। ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন তিনি । হামলার সময়ে পুলিশের গুলিতে আবির নিহত হয়েছিল। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, আবির হোসেনের বাবার নাম সিরাজুল ইসলাম। তার গ্রামের […]
পরীক্ষায় এত সফল হওয়ার রহস্য কী!
স্টুডেন্ট কর্ণার: বাংলাদেশে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল প্রায় নব্বই শতাংশ৷ সেরা গ্রেড ‘জিপিএ ৫’ পেয়েছে লক্ষাধিক শিক্ষার্থী৷ এসব কি শিক্ষার মানোন্নয়নের লক্ষণ? ‘জিপিএ ৫’ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর কথা শুনলেই তা বুঝতে পারবেন৷ গত ১৫ বছরে এসএসসিতে পাসের হার কয়েক গুণ বেড়েছে৷ ২০০১ সালে পাসের হার ছিল ৩৫ দশমিক ২২ শতাংশ, ২০১৬ সালে তা বেড়ে […]
