Category: শীর্ষ সংবাদ
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত ওয়াশিংটন, নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল।
আন্তর্জাতিক: দুই থেকে আড়াই ফুট তুষারের চাদরে ওয়াশিংটন চাপা পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন ও কুইন্স আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। এজন্য মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে রয়টার্স জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার ও শনিবার ৬ হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে, যার অধিকাংশই […]
উদ্বাস্তু সংকট নিয়ে চাপের মুখে ম্যার্কেল
ইউরো সংবাদ: ‘‘হাসিমুখে” উদ্বাস্তুদের স্বাগত জানানোর কথা বলেছিলেন যে চ্যান্সেলর, বলেছিলেন ‘‘আমরা পারব”, তিনি আজ নিজের দল, মিত্রদল ও জোট সহযোগীর তরফ থেকে সমালোচনার মুখে পড়েও পিছপা নন৷ ‘‘হাসিমুখে” উদ্বাস্তুদের স্বাগত জানানোর কথা বলেছিলেন যে চ্যান্সেলর, বলেছিলেন ‘‘আমরা পারব”, তিনি আজ নিজের দল, মিত্রদল ও জোট সহযোগীর তরফ থেকে সমালোচনার মুখে পড়েও পিছপা নন৷ এ সপ্তাহেই ম্যার্কেলের […]
প্যারিস হামলার ২ হোতা ছিল ইরাকি নাগরিক: দায়েশের দাবি
ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসে গত নভেম্বরের রক্তক্ষয়ী হামলায় অংশগ্রহণকারী দুই ব্যক্তি ইরাকের নাগরিক ছিল বলে দাবি করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। ওই হামলার পর ফরাসি কর্মকর্তারা নয় হামলাকারীকে শনাক্ত করলেও তাদের দুইজনের নাগরিকত্ব নিয়ে সংশয়ে ছিল প্যারিস। দায়েশের ম্যাগাজিন ‘দাবিক’র সর্বশেষ সংখ্যায় দাবি করা হয়েছে ওই দুই সন্ত্রাসী ছিল ইরাকের নাগরিক। ওই হামলায় জড়িত […]
নয় দিন পর পাবলিক বিশ্ববিদ্যালয় সচল
দেশের খবর: বেতন কাঠামোর ‘বৈষম্য’ দূর করার দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরেছেন; যার মধ্যদিয়ে উচ্চশিক্ষার বিদ্যাপীঠগুলোতে নয় দিন ধরে চলা অচলাবস্থার অবসান হলো। বুধবার সকাল থেকে নিয়মিত ক্লাস শুরু হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরে এসেছে শিক্ষক-শিক্ষার্থীদের পুরনো ব্যস্ততা। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো শীতের […]
সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৭ বাংলাদেশি, ২৬ জনকে দেশে ফেরত
বিশ্বজুড়ে বাংলা: জঙ্গি কর্মকা-ে জড়িত সন্দেহে সিঙ্গাপুরে কর্মরত ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে ২৬ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়, গত বছরের ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ওই ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ইতোমধ্যে ২৬ […]
অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশের কিছু সাংবাদিক
দেশের খবর: বাংলাদেশে সম্প্রতি সাংবাদিকদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে৷ তাঁরা বলছেন, পেশাগত সম্মান ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সাংবাদিকদেরও ঐক্যবদ্ধভাবে বিপথগামী সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷ রবিবার ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার একটি বাড়ি থেকে দু’টি বিদেশি পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ দু’জন সাংবাদিককে আটক করে পুলিশ৷ আটক শেখ মেহেদী হাসান ওরফে নাদিম […]
৬২ জনের সম্পদের পরিমাণ বিশ্বের অর্ধেক মানুষের সমান
আন্তর্জাতিক: বর্তমানে মাত্র ৬২ জন শীর্ষস্থানীয় ধনীর সম্পদের পরিমাণ বিশ্বের অর্ধেক মানুষের সম্পদের সমান। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৩৬০ কোটি দরিদ্র মানুষের মোট সম্পদ মাত্র ৬২ জন শীর্ষস্থানীয় ধনীর সম্পদের সমান। ওই ৬২ জনের সম্পদের পরিমাণ প্রতিদিনই ব্যাপক মাত্রায় বেড়ে চলেছে বলেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ […]
সার্বিকভাবে পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়নি-সুজন
দেশের খবর: সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে যে সকল নেতিবাচক কর্মকান্ড হয়েছে, সেগুলো না শুধরালে ভবিষ্যতে গোটা নির্বাচনী প্রক্রিয়া ধ্বংসের আশঙ্কা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজন প্রকাশিত ‘পৌরসভা নির্বাচন: কেমন মেয়র পেলাম’ শীর্ষক এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। গত ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো […]
না’গঞ্জে গলা কেটে এক পরিবারের পাঁচজন খুন
দেশের খবর: নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার একটি বাসায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে দুজন শিশুও রয়েছে। শনিবার রাতে ওই বাসা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, নিহতরা হলেন তাসলিমা (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার জা লামিয়া (২৫) এবং তাসলিমার ভাই মোরশেদুল (২০)। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ […]
গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ ছিল বাক-স্বাধীনতা হরণের দেশ, সাংবাদিক নির্যাতনের দেশ। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন। তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা। তার সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার […]
