কিভাবে শরণার্থী সংকট সামলাচ্ছে ইইউ
ইউরো সংবাদ: রেজিস্ট্রেশন সেন্টারে ভিড়, অন্যদিকে স্বাগতিক কেন্দ্র৷ উদ্বাস্তুদের সমাজের অঙ্গ করে তোলা, নাকি বহিষ্কার করা? শরণার্থীরা অনেক আশা নিয়ে ইউরোপে পৌঁছাচ্ছেন, কিন্তু দেশ অনুযায়ী ব্যবহার পাচ্ছেন৷ নেদারল্যান্ডস – সবচেয়ে কড়া অ্যাসাইলাম নীতি মানবাধিকার সংগঠনগুলির তীব্র সমালোচনা সত্ত্বেও নেদারল্যান্ডস ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে কড়া ‘অ্যাসাইলাম’ আইন পাশ করে৷ রাজনৈতিক আশ্রয়ের প্রতি তিনটি আবেদনের মধ্যে দু’টি বাতিল […]
সাংবাদিক প্রবীর শিকদারের অভিযোগ ‘পাগলামি’-খন্দকার মোশাররফ
দেশের খবর: জীবনের নিরাপত্তাহীনতার জন্য ফরিদপুরের সাংবাদিক প্রবীর শিকদার স্থানীয় সরকারমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটিতে বিস্ময় প্রকাশ করেছেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “ যে অভিযোগ আনতেছে এটাকে পাগলের পাগলামি ছাড়া আমি আর কিছুই মনে কারি না।তার সাথে আমার কনফ্লিক্টের কোন ইস্যুই নাই।” স্থানীয় সরকারমন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন,“আমরা রাজনীতি করি। আমরা কাউকে খুন […]
জীবনের নিরাপত্তা চেয়ে প্রবীর সিকদারের ঠাঁই কারাগারে
দেশের খবর: সাংবাদিক প্রবীর সিকদার ১০ই আগস্ট ফেসবুক স্ট্যাটাসে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেন৷ কিন্তু পুলিশ নিরাপত্তা না দিয়ে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করে ফরিদপুর নিয়ে যায়৷ সেখানকার আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছে৷ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ডয়চে ভেলেকে জানান, ‘‘প্রবীর সিকদারকে আটকের পর মামলা দায়ের আইনের লঙ্ঘন৷ এটা আমরা মেনে নিতে পারি না৷ তাঁকে […]
ভূমধ্যসাগরে আবার নৌকা ডুবি: ইউরোপ অভিমুখী ৪০ অভিবাসী নিহত
ইউরো সংবাদ: ভূমধ্যসাগরের উপকূলে আবার নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪০ অভিবাসী নিহত হয়েছে। ইতালির নৌবাহিনী এক টুইটার বার্তায় এ খবর দিয়েছে। তারা জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া অন্তত ৩১২ জনকে উদ্ধার করা হয়েছে। এসব হতভাগ্য লোকজন আফ্রিকা থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো সাংবাদিকদের বলেছেন, লিবিয়ার […]
অবৈধ অভিবাসী ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে ফ্রান্স
ইউরো সংবাদ: ফরাসি পুলিশ দেশটির বন্দরনগরী ক্যালাসিসে ক্রমবর্ধমান অবৈধ অভিবাসী ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। ক্যালাসিসের পুলিশ প্রধান ব্রুনো নোয়েল (সোমবার) ফরাসি পুলিশের সংখ্যাল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইউরোটানেল এলাকায় ফরাসি সীমান্ত পুলিশের মাত্র ১৫টি চৌকির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এ অবস্থায় ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা নেয়া যায়। […]
শুকরের মাংসে ঘোড়ার মাংস মিশিয়ে দিয়েছে ফ্রান্স: রাশিয়ার অভিযোগ
ইউরো সংবাদ: রাশিয়ায় অবস্থিত ফ্রান্স ভিত্তিক জনপ্রিয় ‘অশান’ হাইপারমার্কেটে শুকরের মাংসের কিমার একটি নমুনায় ঘোড়া, মুরগী এবং গরুর গোশত পাওয়া গেছে বলে দেশটির খাদ্য নিরাপত্তা বিভাগ জানিয়েছে। শুকরের মাংসের কিমা পরীক্ষা করে তাতে শুকরের পাশাপাশি ঘোড়া, মুরগী এবং গরুর ডিএনএ পাওয়া গেছে বলে খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত ‘রোসেলখোজনাজর’ তার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে। তবে অশানের […]
ইউরোপের কৃষি, খাদ্য ও পশুজাত পণ্য ধ্বংস কর: পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের নানা নিষেধাজ্ঞার জবাবে ইউরোপ থেকে আমদানিকৃত সব কৃষি ও খাদ্য এবং পশুজাত পণ্য ধ্বংস করে ফেলার নির্দেশ দিয়েছেন। রুশ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কিংবা চোরাইপথে এইসব পণ্য আমদানী করা হয়েছিল। এইসব পণ্য পুড়িয়ে ফেলা হবে বলে জানা গেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকা ও ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে […]
রাশিয়াকে ২টি যুদ্ধজাহাজ দিচ্ছে না ফ্রান্স; দেবে ক্ষতিপূরণ
ইউরো সংবাদ: রাশিয়ার কাছে দুটি মিস্ত্রাল যুদ্ধজাহাজ সরবরাহ করবে না ফ্রান্স। এর পরিবর্তে মস্কোকে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সমঝোতা হয়েছে তবে ফরাসি সরকার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক ও কৌশলগত সহযোগিতা বিষয়ক উপদেষ্টা ভ্লাদিমির কোজিন জানিয়েছেন, মস্কো […]
স্পেনে ষাঁড় দৌড়ে ৭ জনের মৃত্যু
ইউরো সংবাদ: স্পেনের বাৎসরিক ষাঁড় দৌড় উৎসবে এ বছর এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে চারজনের। চলতি বছর জুলাই থেকে শুরু হয় এ উৎসব। উৎসবে নগরীর সড়কেই ষাঁড় দৌড়ের আয়োজন করা হয়। ষাঁড়ের গুঁতোয় মৃতদের একজন মাদ্রিদের উত্তরে ভ্যালাদোলিদ শহরের কাউন্সিলর ৩৬ বছর বয়সী পেনাফিয়েলও রয়েছেন। এছাড়া নাভারা, ভ্যালেন্সিয়া, মুর্সিয়া, […]
বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়ক
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হয়েছে নতুন প্রামাণ্যচিত্র ‘বিজয়ের মহানায়ক’। সাংবাদিক সৈয়দ আনাস পাশার গবেষণা, স্ক্রিপ্ট ও সমন্বয়ে এবং লন্ডন প্রবাসী বিশিষ্ট চিত্রনির্মাতা মঈনুল হোসেন মুকুলের পরিচালনায় এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে। সোমবার বিকেলে পূর্ব লন্ডনে ‘বাঙালির ঘরে ঘরে বঙ্গবন্ধু’ স্লোগান সামনে রেখে ‘জয়বাংলা’ অনলাইন টিভি নিবেদিত ‘বিজয়ের মহানায়ক’ প্রদর্শনীর […]

