৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করছেন বেরলুসকোনি
ইউরো সংবাদ: ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে তাঁর স্ত্রীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে। যৌন কেলেঙ্কারিসহ নানা কারণে বিতর্কিত এই কোটিপতি এবার তাঁর চেয়ে প্রায় ৫০ বছরের ছোট প্রেমিকাকে বিয়ের পরিকল্পনা করছেন। ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ভেরোনিকা লারিওর সঙ্গে বেরলুসকোনির আনুষ্ঠানিক ছাড়াছাড়ি সম্পন্ন হয়েছে। এর ফলে তৃতীয় বিয়ের পথ সুগম হয়েছে। ৭৭ […]
ধূমপান নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন
ইউরো সংবাদ: ধূমপান নিয়ন্ত্রণে নতুন প্রস্তাব পাস হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে৷ প্রস্তাব অনুযায়ী, ধূমপানজনিত রোগের একটি ‘গ্রাফিক’ ছবি থাকবে ৬৫ ভাগ সিগারেটের প্যাকেটে৷ এর ফলে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে৷ অস্ট্রেলিয়ায় সিগারেটের প্যাকেট দেখলেই আপনি চমকে উঠবেন৷ ঝাঁঝরা হওয়া ফুসফুস, ঘোলাটে চোখ, প্রিমেচিউর শিশু বা অকাল প্রসূত শিশুর গ্রাফিক ছবি দেয়া আছে এসব প্যাকেটে৷ যা আপনাকে ধূমপান […]
বিদেশিদের ছাড়া সুইজারল্যান্ডের ভাতে টান পড়বে
ইউরো সংবাদ : সুইজারল্যান্ডের গণভোটে অভিবাসনের বিরুদ্ধে রায়ের ফলে বিশেষ করে ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ কিন্তু খোদ সুইজারল্যান্ডের শিল্প-বাণিজ্য জগতও এর নেতিবাচক প্রভাব নিয়ে আশঙ্কায় ভুগছে৷ বহুকাল ধরেই ছুটি কাটানোর গন্তব্য হিসেবে সুইজারল্যান্ড গোটা বিশ্বের পর্যটকদের তালিকার প্রথম সারিতে রয়েছে৷ মনোরম নিসর্গ, পাহাড়-পর্বত, স্কি করার উপযোগী এলাকা – সব মিলিয়ে ছোট্ট এই দেশটিতে বেশ […]
ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে-বিপক্ষে ব্যাপক মিছিল
আন্তর্জাতিক: ভেনিজুয়েলার সাম্রাজ্যবাদ বিরোধী প্রেসিডেন্ট নিকালাস মাদুরোর পক্ষে ও বিপক্ষে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী কারাকাস’সহ আরো কয়েকটি শহরে অনুষ্ঠিত এসব বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। রাজধানী কারাকাসে শনিবার প্রেসিডেন্ট মাদুরোর লক্ষাধিক সমর্থক মিছিল করে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করেন। সমাবেশে এক বক্তা বলেন, ভেনিজুয়েলা এমন একটি দেশ শত্রু যার কোনো ক্ষতি করতে পারবে না। […]
ইউক্রেন: নয়া সংসদ স্পিকারকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা
ইউরো সংবাদ: ইউক্রেনের সংসদ সদস্যরা দেশটির নয়া স্পিকার আলেকজান্ডার তুরচিনভকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। (রোববার) সংসদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গতকাল অধিকাংশ সংসদ সদস্য প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেয়। এর এক দিন পরই আজ নয়া অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্পিকারের নাম ঘোষণা করা হলো। তার নেতৃত্বেই আগামী ২৫ মে সংসদ নির্বাচন […]
আগাম নির্বাচন দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ইউরো সংবাদ: দাঙ্গা কবলিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ দেশে আগাম নির্বাচন দিতে রাজি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ খবরের সত্যতা সঠিক হলে তা হবে সরকার বিরোধীদের একটি বড় দাবির কাছে প্রেসিডেন্টের আত্মসমর্পন করা। ইউক্রেনের চলমান রাজনৈতিক সংঘাত বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল কিয়েভ সফরে গিয়ে প্রেসিডেন্টের ওই নমনীয় অবস্থানের ঘোষণা দিয়েছে। ফ্রান্স, জার্মানি ও […]
সমঝোতায় সম্মত ইউক্রেনের দু’পক্ষ; কিয়েভে ইউরোপীয় প্রতিনিধিদল
ইউরো সংবাদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ও বিরোধীদল সংঘাতের অবসান ঘটাতে সম্মত হওয়ার পর একটি ইউরোপীয় প্রতিনিধিদল কিয়েভ সফরে গেছে। ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত এ প্রতিনিধিদল ইউক্রেনের সরকার ও বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনা করবে। ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি-না সে বিষয়ে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হওয়ার আগে এ প্রতিনিধিদলটির কিয়েভ সফর অনুষ্ঠিত হচ্ছে। […]
দেশের খবর: বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর বক্তব্য থাকায় ভারতীয় চলচ্চিত্র ‘গুন্ডে’ প্রদর্শন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে সরকার। আজ (রোববার) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান এ কথা জানান। তিনি আরো জানান, সম্প্রতি গুন্ডে ছবিটিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নেতিবাচকভাবে উপস্থাপন করার বিষয়টি গণমাধ্যমে আসার পর সরকার এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ছবিটিতে ইতিহাস বিকৃতির বিষয় […]

