৯ দিনে ৫১ লাশ, ফের ৭২ ঘণ্টার অবরোধ
দেশের খবর: সারা দেশে ব্যাপক সহিংসতা, নাশকতা, বিপুল প্রাণহানি ও আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাকশনের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৮ দলের ডাকা ১৩১ ঘণ্টার টানা অবরোধ। একদিনের বিরতি শেষে তৃতীয় দফায় ফের ৭১ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিরোধী জোট। শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত দেশব্যাপী এ অবরোধ চলবে। দু’দফা অবরোধে সারা দেশে এ পর্যন্ত ৫১ […]
আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই।
আন্তর্জাতিক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় ম্যান্ডেলার প্রয়াণের খবর জানান। এএফপি, সিএনএন, বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে। ৯৫ বছর বয়সী ম্যান্ডেলা জোহানেসবার্গের হাউটন শহরতলিতে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় নিবিড় চিকিৎসার অধীনে ছিলেন। ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতার কারণে প্রিটোরিয়ার মেডিক্লিনিক […]
বাংলাদেশের জামদানি মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে
বিশ্বজুড়ে বাংলা: বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ইউনেস্কোর আওতাধীন বিশ্ব মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিয্যের প্রতনিধিত্বমূলক তালিকায় স্থান পেয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু শহরে অনুষ্ঠিত ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিয্য বিষয়ক আন্ত্রজাতিক কমিটির ৮ম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি বিভিন্ন দেশে থেকে পাওয়া ৩১ টি প্রস্তাব যাচাই-বাছাই করে ২৩ টি প্রস্তাব গ্রহণ করে এবং ৮ টি প্রস্তাব নাকচ করে। কমিটি বাংলাদেশের ‘ঐতিহ্যবাহী জামদানি বুনন শিল্প’ […]
জামদানি মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে – প্রেস বিজ্ঞপ্তি-বাংলাদেশ দুতাবাস-প্যারিস, ফ্রান্স
বাংলাদেশ দুতাবাস প্যারিস, ফ্রান্স প্রেস বিজ্ঞপ্তি বাকু, আজারবাইজান, বুধবার ০৪ ডিসেম্বর ২০১৩ জামদানি মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে —————————————————————————————————————– বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ইউনেস্কোর আওতাধীন বিশ্ব মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিয্যের প্রতনিধিত্বমূলক তালিকায় স্থান পেয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু শহরে অনুষ্ঠিত ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিয্য বিষয়ক আন্ত্রজাতিক কমিটির ৮ম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি বিভিন্ন দেশে থেকে পাওয়া ৩১ টি প্রস্তাব […]
নর্থ আফ্রিকায় বাংলাদেশী পন্য বাজারজাত করনে কাজ করছে বিবিসি
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: নুরুল ওয়াহিদ, আলজেরিয়া থেকে: বাংলাদেশের ঔষধ ও বস্ত্র শিল্পের রয়েছে অপার সম্ভাবনাময় বাজার নর্থ আফ্রিকায়। বাংলাদেশের সম্ভাবনাময় পন্য বাজার সম্প্রসারনের লক্ষে শনি বার বাংলাদেশ বিজনেস কন্সাল্টিং বিবিসির একটি প্রতিনিধি দল আলজেরিয়া সফর করেছে। এক দিকে সাগর আর অন্য দিকে ছোট বড় পাহাড়ের মধ্যে গড়ে উঠা আলজেরিয়ার রাজধানী আলজার্স। প্রায় ৪০ মিলিয়ান জনবহুল […]
গ্রীস বিএনপির বিক্ষোভ সভা এবং দূতাবাস ঘেরাও কর্মসূচী পালন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: এ কে জামান: ইউরোপ থেকে বিভিন্ন দেশের ধারাবাহিক প্রবাসী আন্দোলনের পথ ধরে গ্রীস বিএনপি, গ্রীস জিয়া পরিষদ, গ্রীস যুবদল এর আয়োজনে গত ৩রা ডিসেম্বর স্থানীয় নূরা রেষ্টুরেন্টে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। গ্রীস বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রীস বিএনপি কার্যকরী পরিষদের প্রধান উপদেষ্টা চন্দন উদ্দীন চেীধুরী। সভাপরিচালনা […]
ইয়াসির আরাফাতের মৃত্যু ছিল স্বাভাবিক- ফ্রান্সের ফরেনসিক বিশেষজ্ঞ দল
ইউরোবিডি২৪নিউজঃ ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যার ঘটনা নাকচ করেছে ফ্রান্সের ফরেনসিক বিশেষজ্ঞ দল। তবে তাদের এ ধরনের ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়াসির আরাফাতের বিধবা স্ত্রী সুহা আরাফাত। গত মাসে সুইজারল্যান্ডের বিশেষজ্ঞ দল জানিয়েছে, উচ্চমাত্রার পলোনিয়াম বিষ প্রয়োগে আরাফাতের মৃত্যু হয়েছে। সুহা আরাফাত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার স্বামী ইয়াসির আরাফাতের মৃত্যুর তদন্ত […]
রওশনসহ তিন মন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে
ইউরোবিডি২৪নিউজঃ নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে যোগ দেওয়া জাতীয় পার্টির রওশন এরশাদসহ তিনজন আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন। তবে ওই দলের আরেক মন্ত্রী জি এম কাদের বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে গেছেন। সচিবালয় থেকে আমাদের প্রতিবেদক জানান, এরশাদের ভাই বাণিজ্যমন্ত্রী জি এম কাদের দুপুর একটার দিকে পতাকাবাহী গাড়িতে করে সচিবালয়ে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে তিনি […]
সায়েদাবাদে বাসে আগুন, ঘুমন্ত হেলপার অগ্নিদগ্ধ
ইউরোবিডি২৪নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি যাত্রীবাহী বাসে বৃহস্পতিবার সকালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের হেলপার হাসান (১৫) দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ জনপদ মোড়ে থেমে থাকা ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ইশরাত পরিবহনের যাত্রীবাহী […]
মা হচ্ছেন শাবনূর, নিন্দার ঝড় চলচ্চিত্র জগতে!
ইউরোবিডি২৪নিউজঃ বহুচারিণী খ্যাত শাবনূরের কর্মকাণ্ডে হতাশ এবং হতবাক হয়েছে চলচ্চিত্র জগৎ। পত্র-পত্রিকায় শাবনূরের মা হওয়ার খবর প্রকাশ পেলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক চলচ্চিত্রকার পত্রিকা বিভাগে ফোন দিয়ে তাদের উদ্বেগ ও নিন্দার কথা জানান। চলচ্চিত্রকারদের কথায় বিয়ে করা অপরাধ নয়। তারপরও শাবনূর তার বিয়ের খবর সবার কাছ থেকে গোপন করলেন কেন! শুধু গোপনই করেননি, মিডিয়ায় এই […]

