ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার লাভ বাংলাদেশের
ইউরো সংবাদ দেবেশ বড়ুয়া, প্যারিস : শিক্ষা ক্ষেত্রে অসমান্য সাফল্যের জন্য ইউনেস্কো লিটারেসি প্রোগ্রাম ২০১৩ জিতেছে বাংলাদেশ। বুধবার প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকবা এ ঘোষনা দেন। বাংলাদেশের পক্ষে এ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে ঢাকার আহসানিয়া মিশন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের অংশ হিসেবে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেস্কোর সদর দপ্তর […]
ফ্রান্সে হাফিজ নাহিম উদ্দিন সংবর্ধিত।
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: এনায়েত সোহেল : বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকের সাবেক সভাপতি ও কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি হাফিজ মাওলানা নাজিম উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসস্থ বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যান সমিতি প্যারিসের গার দু নর্ডের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে সমিতির সভাপতি আমিনুর রসিদ […]
মাহফুজ দম্পতির খুনের কারণ রহস্যাবৃত; পাওয়া যাচ্ছেনা ইন্সপেক্টর মাহফুজের ল্যাপটপ!
ইউরোবিডি২৪নিউজঃমাহফুজ দম্পতির খুনের কারণ এখনো রহস্যাবৃত। ঐশীর কোন স্পষ্ট বক্তব্য মিলছে না তাই বিভ্রান্ত হচ্ছেন গোয়েন্দা কর্মকর্তাগণ। ঐশীর বাবা ইন্সপেক্টর মাহফুজুর রহমান এসবির গুরুত্বপূর্ণ রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন। রাজনৈতিক ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়েই ছিল তার কাজ। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যক্তিগত নথিও ছিল ইন্সপেক্টর মাহফুজের কাছে। সূত্র জানায়, মাহফুজুর রহমান একটি ল্যাপটপ ব্যবহার করতেন। ওই ল্যাপটপটি কোথায় সে […]
মেডিকেল ছাত্রীর পর এবার মহিলা ফটোসাংবাদিক গণধর্ষিত হলেন মুম্বাইতে!
ইউরোবিডি২৪নিউজঃ চলন্ত বাসে মেডিকেল ছাত্রী ধর্ষণের পর এবার ভারতের মুম্বাইয়ে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা ফটোসাংবাদিক। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে শুক্রবার সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জনকে আটক করা হয়েছে। মুম্বাইয়ের নিম্নাঞ্চলীয় পারেল এলাকার শক্তি মিলসের কাছে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২৩ বছর বয়সী ওই মহিলা […]
মিশরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি স্থগিত করেছে ইইউ
ইউরো সংবাদ: মিশরে সামরিক বাহিনী ও মুসলিম ব্রাদারহুড-এর সমর্থকদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের আঁচ ইউরোপেও পড়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আপাতত সে দেশকে অস্ত্র বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷ ইইউ-র এক বিবৃতিতে বলা হয়েছে, মিশরের জনগণের উপর দমন নীতি কার্যকর করতে প্রয়োগ করা হতে পারে, এমন অস্ত্র ও সরঞ্জাম রপ্তানি আপাতত বন্ধ রাখা হচ্ছে৷ শুধু সামরিক বাহিনী নয়, […]
সংকটেও চাঙ্গা জার্মান অর্থনীতি
ইউরো সংবাদ: অর্থনৈতিক সাফল্য ও স্থিতিশীলতা, বেকারত্বের নিম্ন হার ও কমে চলা ঋণভার – তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আর্থিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে জার্মানি৷ এর পেছনে সরকারের কৃতিত্ব কতটা? জুন মাসে একটি কোম্পানি পরিদর্শনে গিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের জন্য, ইউরোপের জন্য আপনারা যা করছেন, তার জন্য ধন্যবাদ৷” আজকাল ম্যানেজারদের সঙ্গে […]
গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে ঐশী : সন্তানদের নিয়ে আতঙ্কে পুলিশের বহু পরিবার
দেশের খবর: বহুল আলোচিত এসবি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় আটক মেয়ে ঐশী রহমান গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপনের চেষ্টা করছে। জেরায় সে খুব চালাকির পরিচয় দিচ্ছে বলে জানা গেছে। গতকাল ঐশীকে জিজ্ঞাসাবাদের চতুর্থ দিন পার হলো। তার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। সে বিষণ্ন মনে ছিল। বুধবার দুপুরে […]
শিক্ষক পরিমলের বিরুদ্ধে ছাত্রী ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিয়েছে
দেশের খবর: রাজধানীর ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখার বাংলা শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য দিয়েছে ধর্ষিত ছাত্রী। সাক্ষ্যে ধর্ষিত ছাত্রী জানায়, ঘটনার দিন আলাদা পড়ানোর নামে স্যার (পরিমল) তাকে বাসায় যেতে বাধা দেয়ার পর ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। গতকাল ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য দেয়ার সময় […]

