২০২৩ সালের জানুয়ারি থেকে “ক্রিট এয়ার-৩” গাড়ি চলাচলে অটোরুট এ৮৬ তে বিধিনিষেধ
মেট্রোপলিটন বিগ প্যারিসে যানবাহনের কার্বনডাইঅক্সাইড নির্গমন হার জিরোতে আনার পরিকল্পনার ৩য় ধাপের অংশ হিসেবে “ক্রিট এয়ার ৩” ক্যাটাগরির গাড়ি গুলো ২০২৩ সালের প্রথম থেকে ইল্য দো ফ্রঁসের প্যারিস কানেক্টিভিটির অন্যতম হাইওয়ে এ৮৬ অটোরুটে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর হবে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এ বিধিনিষেধ ২০২২ সালের জুলাই মাস থেকে কার্যকরের কথা থাকলেও কর্তৃপক্ষ তা আরও ছয় […]
“ইউরোবিডি24নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২২”
“ইউরোবিডি24নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা -২০২২” সম্মানিত ফ্রান্স প্রবাসী অভিভাবকবৃন্দ, ইউরোবিডি24নিউজ এর ১০ বছরে পদার্পণ উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২২ আয়োজন করা হয়েছে। বয়স ভিত্তিক দুটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ক বিভাগঃ ৬ থেকে ১০ বছর; বিষয়ঃ প্রবাসে শিশু কিশোরদের তুলিতে বাংলাদেশ। খ বিভাগঃ ১১ থেকে ১৫ বছর; বিষয়ঃ প্রবাসে শিশু কিশোরদের তুলিতে ভাষা আন্দোলন ৫২। […]
প্রকাশনার ৯ বছর পেরিয়ে ১০ বছরে পদার্পণ করছে “ইউরোবিডি24নিউজ”
প্রকাশনার ৯ বছর পেরিয়ে ১০ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশ ও প্রবাসের সেতু বন্ধন “ইউরোবিডি24নিউজ”। প্রিয় শুভার্থী আপনাদের সকলকে সেই মাহেন্দ্রক্ষণের আগাম শুভেচ্ছা। শুভেচ্ছান্তে ইমরান মাহমুদ, সম্পাদক, ইউরোবিডি24নিউজ।
অভিবাসন: ইটালি থেকে অবশেষে ফিরে আসছে সাগরে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ
নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যাবার পথে প্রচণ্ড ঠাণ্ডায় জমে মৃত্যু হয়েছিল যে সাতজন বাংলাদেশির – তাদের মরদেহ এখন দেশে আসার অপেক্ষায় রয়েছে। মৃতদের একজন জয় তালুকদারের দেহ ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ইতালি থেকে পাঠানো হবে, আর তা ঢাকায় এসে পৌঁছাবে ১২ই ফেব্রুয়ারি ভোররাতে। এছাড়া কামরুল হাসান বাপ্পির মরদেহ ১১ই ফেব্রুয়ারি ইটালি থেকে পাঠানো হবে […]
প্যারিস টেক্সওয়ার্ল্ডে দেশের ৯ কম্পানি
প্যারিসে টেক্সওয়ার্ল্ড, অ্যাপারেল সোর্সিং, লেদারওয়ার্ল্ড প্রদর্শনীতে বাংলাদেশের ৯টি কম্পানি অংশ নিয়েছে। ৭ থেকে ৯ ফেব্রুয়ারি বিশ্বের বৃহৎ এই প্রদর্শনীতে কান্ট্রি প্যাভিলিয়নের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্যারিসে বাংলাদেশের কমার্শিয়াল কনস্যুলার মেলা পরিদর্শন করেন। বাংলাদেশ থেকে মমটেক্স এক্সপো এবং পাইওনিয়ার ডেনিম, বিএস ফ্যাশন, দেশবন্ধু টেক্সটাইল মিলস, ফিফথ অ্যালায়েন্স, জিমেক্স ক্লোথিং, সারা ফ্যাশনওয়্যার এবং দ্য রোজ […]
শপথ নিলেন আইভী;প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য: আইভী
তৃতীয় বারের মতো মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মেয়রের শপথের পর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শপথ গ্রহণ শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য। আমি জনগণের জন্য জনকল্যাণে কাজ করি, প্রধানমন্ত্রীও জনকল্যাণে কাজ করেন। উনি যেই দিক নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং জনকল্যাণে কাজ করবো। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নাসিকে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী। এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়।
নাসির-তামিমার বিচার শুরু
তালাক ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। একইসঙ্গে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। আগামী ১০ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত। এর আগে গত ২৪ জানুয়ারি একই আদালতে আসামিদের চার্জগঠন (বিচার শুরু) হবে কিনা সেই বিষয়ে আদেশের জন্য ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মীর স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার গ্রেফতার
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) তাকে দেশটির আম্পান এলাকা থেকে গ্রেফতার করা হয়। মালয়েশিয়ার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এম খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের জেল হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন।

