ছেলে ফিলিপের কাছে সিংহাসন হস্তান্তর করেছেন বেলজিয়ামের রাজা
ইউরো সংবাদ: বেলজিয়ামের রাজা দ্বিতীয় অ্যালবার্ট সিংহাসন ত্যাগ করেছেন। রোববার আনুষ্ঠানিকভাবে তার ছেলে ও সিংহাসনের উত্তরাধীকারী যুবরাজ ফিলিপের কাছে সিংহাসন হস্তান্তর করেছেন তিনি। কুড়ি বছর রাজত্ব চালানোর পর ৭৯ বছর বয়সী রাজা অ্যালবার্ট রোববার জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন (বিবিসি)। এর আগে চলতি মাসের গোড়ার দিকে স্বাস্থ্যগত কারণে দায়িত্ব […]
ইইউর কালো তালিকাভুক্ত হচ্ছে লেবাননের হিজবুল্লাহ
ইউরো সংবাদ: লেবাননের শিয়া রাজনৈতিক গোষ্ঠী হিজুবল্লাহর সামরিক শাখাকে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি দেশটির সঙ্গে বৃহত্তর সম্পর্ক স্থাপনেরও লক্ষ্য স্থির করেছে সংস্থাটি। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সংস্থার সদর দফতরে ইইউভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে এএফপি। প্রতিবেশী সিরিয়ার গৃহযুদ্ধে হিজবুল্লাহর জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ইইউ এমন সিদ্ধান্ত নেয়। এ […]
ছেলে সন্তানের জন্ম দিলেন বৃটিশ রাজবধূ কেট
ইউরো সংবাদ: লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে ছেলে সন্তানের মা হলেন বৃটিশ রাজবধূ কেট মিডলটন। বাংলাদেশ সময় সোমবার রাত ২টার দিকে এখবর জানিয়েছে বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি।) প্রিন্স উইলিয়াম-কেট দম্পতির প্রথম এই সন্তান বৃটিশ রাজ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী। সোমবার বাংলাদেশ সময় দুপুর নাগাদ প্রসব বেদনা নিয়ে লন্ডনের সেইন্ট মেরি হাসপাতালে ভর্তি হন কেট। রাজশিশুর আগমন উপলক্ষে অনেক […]
প্যারিসে অর্ধনগ্ন প্রতিবাদী দল “Femen” –এর সদর দপ্তরে আগুন!
ইউরোবিডি২৪নিউজঃ প্যারিসে অনাবৃতপ্রায় প্রতিবাদকারি নারীবাদী দল “ ফেমেন” -এর সদর দপ্তরে শনিবার রাতে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো সনাক্ত করা যায় নি। পুলিশ জানায়, তারা এই অগ্নিকাণ্ডে কারো হাত আছে বলে প্রমাণ পায়নি। রবিবার, “ফেমেন” এর দলনেত্রী Inna Shevchenko বলেন, আগুনটা কিভাবে লেগেছে, জানিনা। তিনি আরও বলেন, তাদের পদক্ষেপকে বাধাগ্রস্ত করবার জন্য অনেক শত্রু […]
মার্কিন গোয়েন্দাবৃত্তি নিয়ে চাপের মুখে জার্মান চ্যান্সেলর মারকেল
ইউরো সংবাদ: মার্কিন গোয়েন্দাবৃত্তির বিষয়ে তথ্য প্রকাশ না করার জন্য রাজনৈতিক চাপের মুখে পড়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। সম্প্রতি মারকেল এক সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দাবৃত্তির বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করে বরং তার সরকারের অবস্থানকে সঠিক বলে মন্তব্য করেছেন। এ ছাড়া, তিনি বলেছেন, তার সরকার এ নিয়ে আমেরিকার ওপর যথাযথ চাপ সৃষ্টি করেছে। মধ্য-বাম দলের […]
টিভিতে রনিকে বর্জনের আহবান সিনিয়র সম্প্রচার সাংবাদিকদের
দেশের খবর: পেশাগত দায়িত্ব পালনের সময় সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও তার সহযোগীদের হাতে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সিনিয়র সম্প্রচার সাংবাদিকরা। একই সঙ্গে ওই ঘটনার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংসদ রনিকে কোনো টেলিভিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোরও আহ্বান জানান তারা। এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান সম্প্রচার সাংবাদিকরা। […]
এমপি রনির শাস্তি দাবি পটুয়াখালীর গলাচিপা আওয়ামী লীগের
দেশের খবর: এমপি গোলাম মাওলা রনি কর্তৃক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ ঘটনায় এমপি রনির কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে নির্যাতিত সাংবাদিকসহ গোটা সাংবাদিক সমাজের কাছে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, এমপি রনির ব্যক্তিগত আচরণের দায় […]
যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংককে ঘোষণা থেকে সরে আসার অনুরোধ রুশনারা আলীর
ইউরো সংবাদ: যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংক বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে অর্থ পাঠানোর কাজে নিয়োজিত মানি ট্রান্সফার এজেন্সিগুলোর সঙ্গে ব্যাংকিং কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ থেকে বার্কলেজকে সরে আসার অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট সদস্য রুশনারা আলী। গত সোমবার যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি নিবন্ধে রুশনারা আলী লিখেছেন, ‘আমাকে যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের […]
সালমান এফ রহমানের বিরুদ্ধে রনির মামলা
দেশের খবর: হত্যাচেষ্টার অভিযোগ এনে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্টের অন্যতম মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনি। আজ শনিবার রাতে শাহবাগ থানায় ওই মামলাটি দায়ের করা হয়। পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় সালমান এফ রহমান ছাড়া ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন ও ক্যামেরাম্যান […]
সাংবাদিক পেটালেন সাংসদ রনি, হত্যাচেষ্টার মামলা
দেশের খবর : রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনির কার্যালয়। সেখানে অপেক্ষা করছিলেন বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের দুই সাংবাদিক। তাঁদের হাতে ছিল ক্যামেরা। এ সময় কার্যালয় থেকে বের হয়ে আসেন সাংসদ গোলাম মাওলা। এসেই তিনি সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দেন, ‘এখানে কেন?’ উত্তরে সাংবাদিকেরা জানান, ‘বসে আছি।’ সাংসদ পাল্টা প্রশ্ন করেন, ‘কেন?’ […]

