টি-২০ ক্রিকেটে নিজেকে ‘বস’ দাবি করলেন গেইল
স্পোর্টস: রংপুর রাইডার্সের ব্যাটিং সেনসেশন ক্রিস গেইল নিজেকে ‘বস’ উপাধিতে ভূষিত করলেন। বিপিএলের ফাইনালে রংপুর রাইডার্সের জয়ের পর সংবাদ সম্মেলনে গেইল বলেন, ‘টি-টোয়েন্টির বিশ্বে আমিই একমাত্র বস। আমার দ্বিতীয়টি নেই। আমিই সব সময়ের সেরা। পরিসংখ্যানও অবশ্য গেইলেরই পক্ষেই কথা বলছে। আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন গেইল। সেবার […]
ঢাকা উত্তর সিটি মেয়র প্রার্থী: শেখ হাসিনার টেবিলে চার নাম
দেশের খবর: মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন নিয়ে সতর্কভাবে পা ফেলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপনির্বাচনের ফলাফল প্রভাব ফেলবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। সে কারণে এ উপনির্বাচনে জয়ের বিকল্প দেখছে না ক্ষমতাসীনরা। তাই সতর্কতা হিসেবে প্রার্থী বাছাইকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্লিন ইমেজের কর্মঠ, স্বপ্নচারী ও সাহসী আনিসুল হকের মতোই […]
বিশ্বকাপ থেকে বাদ ইতালি
স্পোর্টস: পরাজয়ের লজ্জা বরণ করে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নিতে হলো ফুটবলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে। খেলা শুরুর আগে থেকে ইতালিকে নিয়ে একটা আশঙ্কা কাজ করেছিল যে, দলটি বিশ্বকাপে খেলতে পারবে তো? ম্যাচ শেষে আশঙ্কা বাস্তবে রূপ নিল। সুইডেনের সঙ্গে জীবন-মরণ ম্যাচে শেষ পর্যন্ত গোল শূন্য ও হওয়ায় রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ল ইতালি। মিলনের […]
‘চীন-রাশিয়ার হামলা প্রতিহত করতে সক্ষম নয় যুক্তরাজ্য’
আন্তর্জাতিক: যেকেন মুহূর্তে চীন-রাশিয়া হামলা চালালে যুক্তরাজ্য নিজেকে রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছেন, দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল স্যার রিচার্ড ব্যারোনস। আধুনিক যুদ্ধকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে যুক্তরাজ্য এই ধরণের হামলা মোকাবেলা করতে পারবে না বলে জানান তিনি। যুক্তরাজ্যর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৮৯ সালে যুদ্ধ শেষ হওয়ার পর সামরিক বাহিনীর প্রয়োজন […]
আবারও যুক্তরাষ্ট্রে কাউন্সিলর হলেন সিলেটের তাহসিনা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হেলডন নগর থেকে পুনরায় স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের তাহসিনা আহমেদ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হন তিনি। তাহসিনা আহমেদ হেলডন শহরের প্রথম বাঙালি নারী কাউন্সিলর। তাহসিনার পৈত্রিক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। তার বাবার নাম আমিন আহমেদ ও মা দিলশান আহমেদ। তাহসিনা […]
ফারুকীর মন্তব্য শুনে আমি তাজ্জব: তসলিমা নাসরিন
বিনোদন: টিভিতে একটা ডিবেটের অংশ দেখে হতবাক আমি। উপস্থাপক বললেন, আমি নাকি বলেছি, ‘ডুব’ ছবি বাংলাদেশের মাথা নিচু করেছে। মিথ্যে বলেছেন। আমি বলেছি ‘ডুব’ দেখে আমি মাথা নিচু করে হল থেকে বেরিয়ে এসেছি। আমি তো বাংলাদেশ নই! তাহলে কী করে ওঁরা বলেন, বাংলাদেশের মাথা নিচু হয়েছে? ফারুকী বলেছেন, উনি তো পারলেন না, আমি যেন বাংলাদেশের মাথা […]
হুমায়ূন’কে সম্মান জানানোতে আপত্তি…! তাও কি সম্ভব…!
শিল্প-সাহিত্য: ২০/২১ দিন আগে অভিনেত্রী তনিমা হামিদ এর ফোন… গুগল বাংলাদেশ থেকে নাকি আমার ফোন নম্বর চাওয়া হয়েছে, তিনি নম্বর দেবার অনুমতি চাইছেন… আমি অবাক হলাম… আমাকে গুগল এর হঠাৎ কি প্রয়োজন পড়ল..! জবাবে তনিমা যা বললেন, আমি তো অভিভূত… তাড়াতাড়ি গুগলকে আমার সাথে যোগাযোগ করতে বললাম… এরপর শুরু হলো আমার অপেক্ষার পালা… গুগল বাংলাদেশের কর্মকর্তারা […]
আবারও বাবা হলেন রোনালদো
স্পোর্টস: ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। রবিবার মাদ্রিদের হাসপাতাল কুইরন ইউনিভার্সেলে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের এই মেয়ে সন্তান জন্ম নেয়। রোনালদো নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এ কথা নিশ্চিত করেছেন। ৩২ বছর বয়সী রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রোনালদো একটি ছবি পোস্ট করেন। যেখানে তার সঙ্গে বান্ধবী রদ্রিগেজ, নতুন জন্ম নেওয়া আলানা মার্টিনা ও বড় […]
‘দেশঁম কোচ থাকলে জাতীয় দলে আমার কোন সুযোগই নেই’-বেনজামা
স্পোর্টস: আগামী রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলতে চান করিম বেনজামা। কিন্তু আদৌ খেলতে পারবেন কিনা তাই নিয়ে প্রবল দুশ্চিন্তায় আছেন তিনি। কারণ বেনজিমা মনে করছেন, দিদিয়ের দেশঁ যদি ফ্রান্সের জাতীয় দলের কোচ থাকেন, তাহলে বিশ্বকাপে তার খেলাই হবে না। ফ্রান্সের হয়ে ২৭ গোল করা বেনজিমা শেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ২০১৫ সালে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে […]
মুহিত আহমেদ এর নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা উবারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সের কমিউনিটির প্রিয় মুখ, সদা হাস্যোজ্জ্বল সংস্কৃতি অঙ্গনের মুহিত আহমদ হৃদ রোগে আক্রান্ত হয়ে প্যারিসের জর্জ পম্পাদু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর ফ্রান্সের স্থানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইউরোবিডি24নিউজ পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার […]

