না’গঞ্জে গলা কেটে এক পরিবারের পাঁচজন খুন
দেশের খবর: নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকার একটি বাসায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে দুজন শিশুও রয়েছে। শনিবার রাতে ওই বাসা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, নিহতরা হলেন তাসলিমা (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার জা লামিয়া (২৫) এবং তাসলিমার ভাই মোরশেদুল (২০)। এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ […]
সিরিয়ার গৃহযুদ্ধ পঞ্চম বছরে: সব দরজা বন্ধ হচ্ছে শরণার্থীদের
আন্তর্জাতিক: ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ এবার পঞ্চম বছরে পা দিয়েছে। আর যুদ্ধের প্রেক্ষাপটে এরই মধ্যে লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছে প্রতিবেশী তুরস্ক, লেবানন ও জর্ডানে। কিন্তু হঠাৎ করেই শরণার্থীবিরোধী কঠোর পদক্ষেপে যাচ্ছে দেশগুলো। এর অংশ হিসেবে জটিল ভিসা প্রক্রিয়া শুরু কিংবা জোর করে আশ্রয়প্রার্থীদের বের করে দেয়ার মতো ঘটনাও ঘটছে। গত মঙ্গলবার লেবাননে সিরীয় […]
কথা স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তর করছে মেগাফোন
তথ্যপ্রযুক্তি: পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৈকল্যের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভাষার বৈচিত্র্য। শুধু ভাষার পরিবর্তনের কারণে একই ধর্ম বা সম্প্রদায়ের মানুষও পরস্পরের কাছে থেকে যায় অনেক অজানা। তবে টিভি সিরিজ ‘স্টার ট্রেক’-এর ইউনিভার্সাল ট্রান্সলেটর বা শিশুতোষ কার্টুন ডোরেমনের ‘ট্রান্সলেশন টুলস’-এর মতো রিয়েল টাইম ভাষান্তরযন্ত্রের দেখা মিলেছে এই পৃথিবীতেই। জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘প্যানাসনিক’ মেগাফোন আকৃতির সম্প্রতি […]
মেসির পঞ্চম মুকুট, পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর
স্পোর্টস: তার অপেক্ষায়ই ছিল জুরিখের এই মঞ্চ। এই রাত। ঘটলোও তাই। আবারও বিশ্বের সেরা ফুটবলারের মুকুট মাথায় পরলেন বার্সেলোনারআর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। রেকর্ড পঞ্চমবারের মতো তার শোকেসে উঠল ব্যালন ডি’অরের ওই স্বর্ণগোলক। আবারও জগৎ মেসিময়! জুরিখের কংগ্রেস হাউসের রেড কার্পেট মাড়িয়ে মঞ্চে ওঠার আগে লিওনেল মেসি দু’পাশে বসা দুই প্রতিদ্বন্দ্বী নেইমার ও রোনালদোর সঙ্গে সৌজন্যের করমর্দন […]
গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ ছিল বাক-স্বাধীনতা হরণের দেশ, সাংবাদিক নির্যাতনের দেশ। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন। তারা স্বাধীনভাবে সরকারের সমালোচনা করতে পারছে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা বলেন শেখ হাসিনা। তার সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার […]
চিংড়ি রপ্তানি বন্ধে বিপাকে খুলনার ব্যবসায়ীরা
দেশের খবর: কাস্টমস জটিলতায় খুলনার হিমায়িত চিংড়ি রপ্তানি বন্ধ থাকায় রপ্তানিকারকরা বিপাকে পড়েছে। ইতোমধ্যেই অনেক প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই শুরু হয়েছে। ফলে খুলনার মাছ কোম্পানিগুলোতে শ্রমিক অসন্তোষ সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সিংহভাগ হিমায়িত চিংড়ি খুলনা অঞ্চল থেকে রপ্তানি হয়। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের শর্তের কারণে কাস্টমস কর্তৃপক্ষ কার্টন ও এক্সেসরিজ সংগ্রহে টাকার পরিবর্তে […]
স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ১ হাজার ২২৫ টাকা
দেশের খবর: দর কমানোর এক মাসের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রধানত অলঙ্কার হিসেবে ব্যবহৃত মূল্যবান এ ধাতুটির দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। রুপার দামও বেড়েছে ৫৮ টাকা। নতুন দাম আগামীকাল বুধবার থেকে সারাদেশে কার্যকর হবে। সর্বশেষ গত ৫ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের […]
৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ে তালা: শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু
দেশের খবর: বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ নিরসন দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সোমবার সকাল থেকে পূর্বঘোষিত এই লাগাতার কর্মসূচি শুরু হয়। ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা নেয়া হচ্ছে না। শিক্ষকরা প্রশাসনিক কোনো দায়িত্বও পালন করছেন […]
সিরিয়া সংকট সমাধানের জন্য নয়া সংবিধান প্রয়োজন: প্রেসিডেন্ট পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির বলেছেন, রাজনৈতিক উপায়ে সিরিয়ার সংকট সমাধানের লক্ষ্যে দেশটির জন্য একটি নয়া সংবিধান প্রণয়ন করতে হবে। তিনি জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার মনে হয় সিরিয়ায় সাংবিধানিক সংস্কার জরুরি। তবে এটি অবশ্যই একটি জটিল প্রক্রিয়া।” (মঙ্গলবার) পুতিনের সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ করেছে রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন। এতে তিনি আরো বলেন, […]
ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও গণতন্ত্রের বিজয় দিবস পালন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ১০ ই জানুয়ারী রোববার ফ্রান্সের প্যারিসের লা শাপেলের একটি রেষ্টুরেন্টে ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।ফ্রান্স আওয়ামীলীগ’র সভাপতি বেনজির আহমেদ সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সর্ব ইউরোপীয় আওয়ামীলীগ’র সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি,ফ্রান্স […]

