• ২৮ ফাল্গুন ,১৪৩২,12 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: আন্তর্জাতিক

OFPRA নিরাপদ দেশের তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে

| মার্চ 5, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ: ফ্রান্সের আইনজীবী এসোসিয়েশনের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারী শুনানী শেষে ৪ মার্চ এক রায়ে ফ্রান্সের সর্বোচ্চ আদালত ”রাজনৈতিক আশ্রয় প্রার্থীতার ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ”- অফপ্রার এই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেছে। আর OFPRA আজ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিরাপদ দেশের তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে। নতুন তালিকায় বাংলাদেশের নাম বাদ দেয়ার বিষয়টি অফপ্রা তার […]

Continue Reading

ইউরোপে ক্রমবর্ধমান বেকারত্বের ভয়াবহ চিত্র!!!

| মার্চ 5, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ: শুক্রবার, ইউরোপীয়ান পরিসংখ্যান এজেন্সি “ইউরোস্ট্যাট” জানুয়ারী মাসে ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউরো জোনের ক্রমাগত বেকারত্ব বৃদ্ধির চিত্র প্রকাশ করে। নিম্নে ইউরোপের বিভিন্ন দেশে বেকারত্বের হার তুলে ধরা হল: -ইউরোপের ২৭টি সদস্য দেশে বেকারত্বের সংখ্যা ২৬ মিলিয়নেরও বেশি! -ইউরোজোনের ১৭টি দেশে প্রায় ১৯ মিলিয়ন মানুষ বেকার! -ইউরোজোনে গড় বেকারত্ব: ১১.৯ শতাংশ! -ইউরোপীয়ান ইউনিয়নে গড় বেকারত্ব: […]

Continue Reading

রানী এলিজাবেথ পেটের পীড়া সংক্রান্ত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন

| মার্চ 4, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ: ৮৬ বছর বয়সী, রানী এলিজাবেথ পেটের পীড়া সংক্রান্ত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিংহাম প্যালেসের এক বার্তাবাহক রবিবার জানান, গ্যাসট্রোয়েনটেরিটিস সংক্রান্ত অসুস্থতায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুরো সপ্তাহজুড়ে তার সব কাজ বাতিল করা হয়েছে। সংবাদদাতা জানান, রোগের উপশর্গ দেখা দেবার পর রবিবার তিনি হাসপাতালে চিকিৎসার জন্য বাকিংহাম প্যালেস প্রস্থান করেন।

Continue Reading

ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

| ফেব্রুয়ারি 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ”Mother tongue and books including digital books”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর হেড কোয়ার্টারের ৪ নম্বর হলে ২১শে ফেব্রুয়ারী সকাল ১০.০০টায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৩। অনুষ্ঠানের প্রথম ভাগ শুরু হয় সাধারণ সভার প্রেসিডেন্ট ও হাঙ্গেরীর রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মিসেস কাতালিন বগির স্বাগত বক্তব্য দিয়ে । এছাড়াও বক্তব্য রাখেন ফ্রান্সে […]

Continue Reading

নতুন ২০০০ চাকরির সুযোগ তৈরি করতে যাচ্ছে ইসিবি

| ফেব্রুয়ারি 10, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: গত ডিসেম্বরে সংঘটিত ইউরোপীয় রাষ্ট্রপ্রধানগণ ও সরকারের মধ্যকার একটি চুক্তি অনুসারে, ইউরোপ এর  ৬০০০ ব্যাংকের মধ্যে আনুমানিক  ২০০ ব্যাংক ২০১৪ সালে  ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আসবে। কিন্তু, যেহেতু ব্যাংকগুলোর বর্তমান ১৫০০ কর্মচারী নতুন কাজগুলোর জন্য যথেষ্ট নয় তাই ইসিবিকে নতুন করে আরও লোক নিয়োগ দিতে হবে এবং এই নিয়োগ সংখ্যা আনুমানিক প্রায় ২০০০। এখন, প্রথমত, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য,  ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সঠিক ভূমিকা […]

Continue Reading

ফ্রান্সে আগামী শরৎ-এ নতুন করে তৈরী হচ্ছে ৭৫% আয়কর আইন

| জানুয়ারি 12, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  ফ্রান্স সরকার ঘোষণা করেছেন, ফ্রান্সের মিলিয়নিয়ারদের ওপর ৭৫% আয়কর সংক্রান্ত সংশোধিত আইনটি আগামী শরৎ-এ পুনঃদাখিল ও ২০১৪ সালের শুরুর দিকে কার্যকর হতে পারে। জুনিয়র বাজেট মন্ত্রী Jerome Cahuzac বলেন, পুনঃখসড়াকৃত ট্যাক্স বিল এই বছরের অর্থ আইনের অংশ হবে। আইনের মূল সংস্করণটি আসতে বিলম্ব হবার কারণটি হল,  সংসদীয় কমিটি দ্বারা আইনটি অসাংবিধানিক বিবেচিত ছিল। একাধিক মিডিয়ার সঙ্গে  সাক্ষাত্কারে Cahuzac বলেন: “আমি আজ ঠিক বলতে পারছিনা যে কখন নতুন অর্থ আইন সংসদে উত্থাপিত হবে  … সর্বোচ্চ শরৎকালের মধ্যেই হবে।” তিনি বলেন, প্রেসিডেন্ট ওলাদের একটি অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকারের ৭৫% ট্যাক্স হার,  যা যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে। Mr Cahuzac আরও বলেন, পরিকল্পনানুসারে, দুই বছরের […]

Continue Reading

পর্তুগালে কোম্পানীগুলোর সাথে ট্যাক্স ডিপার্টমেন্টের শত্রুতার অভিযোগ!

| জানুয়ারি 5, 2013 | 0 Comments

 ইউরো সংবাদ:  ইলেকট্রনিক ইনভয়েস বা ইলেকট্রনিক চালানের বিধান  বাধ্যতামূলক করায়, কোম্পানিগুলোর সাথে অর্থ মন্ত্রণালয় শত্রুতাভাব পোষণ করছে বলে দাবী করেছে পর্তুগালের ব্যাবসায়িক সংঘ। সমস্ত কোম্পানীগুলোর এখন মাসিক বিক্রয় তথ্য অর্থ মন্ত্রণালয়কে জানানো আবশ্যক করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এখনও বাজেট করেনি এবং জানুয়ারির ১ তারিখে এ ব্যাপারে সিদ্ধান্তের কোন সম্ভাবনাও নেই। এই একটি বছর রিটেইল ব্যাবসার জন্য কঠিন […]

Continue Reading

পর্তুগালে আদালত দ্বারা বাজেট ২০১৩ ‘সাংবিধানিক কিনা’ তা ঘোষণার সিদ্ধান্ত

| জানুয়ারি 4, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাষ্ট্রপতি Anibal Cavaco silva মঙ্গলবার ঘোষণা করেন, পর্তুগালের সর্বোচ্চ আদালত দেশের ২০১৩ অস্টারিটি বাজেট ’সাংবিধানিক কিনা’ তার সিদ্ধান্ত দেবে। Cavaco নিউ ইয়ার সম্ভাষনে বলেন, “আমার নিজ উদ্যোগে, সাংবিধানিক আদালতে এ বিষয়টি উপস্থাপিত হবে ও আদালত ২০১৩ সালের রাষ্ট্র বাজেটের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।“ তিনি আরও বলেন,”এই বাজেট কার্যকর হলে নাগরিকদের জন্য করের হার উচ্চ হবে এবং […]

Continue Reading

ডিসেম্বরে স্পেনে বেকারত্ব হ্রাস পেয়েছে

| জানুয়ারি 3, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সোমবার একটি সরকারী পরিসংখ্যানে প্রকাশিত হয়, ডিসেম্বর মাসে স্পেনে বেকারত্ব হ্রাস পেয়েছে কিন্তু বিগত বছরের অর্থনৈতিক মন্দার রুঢ় প্রভাবে বেকারত্বের সংখ্যা এখনও যথেষ্ট উচুঁ, আনুমানিক পাঁচ মিলিয়ন। শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়,ডিসেম্বর মাসে Eurozone-এর চতুর্থ বৃহত্তম অর্থনীতির হিসাবে নিবন্ধিত বেকার মানুষের সংখ্যা ৫৯,০৯৪ জন অথবা ১.২ শতাংশ কমে দাড়িয়েছে ৪.৮৫ মিলিয়নে। এক বছর ধরে, বেকার […]

Continue Reading

জার্মানে ডিসেম্বর মাসে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে

| জানুয়ারি 3, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: একটি সরকারী তথ্য হতে গত বৃহস্পতিবার জানা গেছে,  জার্মানিতে বেকারত্ব ডিসেম্বর মাসে সামান্য বৃদ্ধি পেয়েছে কিন্তু দেশের শ্রম বাজার, eurozone এর ঋণ সঙ্কটের তুলনায় অপেক্ষাকৃত ভাল অবস্থানে আছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক শর্তানুসারে বেকারত্বের হার, নভেম্বর মাসে ৬.৫ শতাংশ থেকে ডিসেম্বর মাসে ৬.৭ শতাংশে বৃদ্ধি পায়। ফেডারেল শ্রম সংস্থা একটি বিবৃতিতে এ খবর জানায় […]

Continue Reading