• ১৫ কার্তিক ,১৪৩৩,30 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: 1stpage

সুইডেনে হিজাব পরে মুসলিম নারীর প্রতি সংহতি প্রকাশ

| আগস্ট 21, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সে এক মুসলিম মহিলার ওপর বর্ণবাদী হামলার প্রতিবাদে অভিনব হিজাব কর্মসূচি শুরু করেছেন স্ইুডেনের নারীরা। ফেসবুক, টুইটারসহ নানা সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের হিজাব পরিহিত ছবি আপলোড করতে শুরু করেছেন সুইডেনের নারীরা। মুসলিম নারীর প্রতি সংহতি প্রকাশ করে অভিনব এই সামাজিক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন নানা ধর্মের নারীসহ রাজনীতিবিদ এবং টিভি উপস্থাপিকারা। রাজনীতিবিদ আসা রোমসোন, ভেরোনিকা […]

Continue Reading

সঠিক বয়স নিরূপণের জন্য হাসপাতালে ঐশী

| আগস্ট 21, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমানকে সস্ত্রীক হত্যার ঘটনায় গ্রেফতার তাদের মেয়ে ঐশী রহমান ও কাজের মেয়ে সুমি আক্তরের বয়স পরীক্ষা করা হয়েছে। রিমান্ডে নেয়ার ক্ষেত্রে বয়স বিতর্কের মধ্যেই বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তাদের এই বয়স পরীক্ষা করা হয়। এরপর তাদেরকে আবার পুলিশ হেফাজতে নেয়া […]

Continue Reading

খুনের এক নিষ্ঠুর কাহিনী! জন্মদাতা মা-বাবাকে খুন

| আগস্ট 18, 2013 | 0 Comments

দেশের খবর: বাবা-মায়ের খুনের দায় নিলেন ঐশী রহমান। গতকাল দুপুরে পল্টন থানায় নিজে আত্মসমর্পণের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ঐশী দাবি করেছেন, খুনের আগে বাবা-মাকে কফির সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করার পর নিজেই দু’জনকে খুন করেছেন। এরপর লাশ বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে বাথরুমে রেখে আসেন। তবে তার এই বক্তব্য বিশ্বাস করেনি গোয়েন্দা পুলিশ। কারণ দু’জনকে ঐশীর একার […]

Continue Reading

বৃটেনের এশীয় তরুণীদের বিয়ে ঠেকানোর অভিনব কৌশল

| আগস্ট 18, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: বিয়ে ঠেকানোর অভিনব কৌশল অবলম্বন করছেন বৃটেনের এশীয় তরুণীরা। বৃটেনে তা পরিচিতি পেয়েছে স্প্রুন ট্রিক বলে। কৌশলটি হচ্ছে তাদের অন্তর্বাসের ভেতর চামচ লুকিয়ে রাখা। বৃটেনের একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে পিআিইয়ের খবরে বলা হয়েছে, দক্ষিণ এশীয় বংশো™তূত অল্প বয়সী তরুণীদের পরিবার প্রায়ই যা করে তা হচ্ছে ছুটির সময় মেয়েকে বৃটেনের বাইরে নিয়ে বিয়ে দেয়া। […]

Continue Reading

নির্বাচন প্রসঙ্গে, ”সংবিধান থেকে এক চুলও নড়ব না”-প্রধানমন্ত্রী

| আগস্ট 18, 2013 | 0 Comments

দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সংবিধান থেকে এক চুলও নড়ব না।’ আজ রোববার বিকেলে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দেশি পাটের জন্মরহস্য উন্মোচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন । সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। […]

Continue Reading

সংবিধান অনুযায়ী নির্বাচন হলে বিএনপি অংশ নেবে না

| আগস্ট 18, 2013 | 0 Comments

দেশের খবর: বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হলে বিএনপি তাতে অংশ নেবে না। প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করে বিএনপি। আজ রোববার রাজধানীর গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধান থেকে একচুল নড়ব […]

Continue Reading

মাদকের নেশা কেড়ে নিল বাবা মায়ের জীবন!

| আগস্ট 17, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে নিহত পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের একমাত্র কন্যা ঐশী রহমান। এসবির পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমানের  সম্পৃক্ততা পাওয়া গেছে।  বাবা-মায়ের ঘাতক ঐশী  স্বীকার করল হত্যাকাণ্ডের কথা।  ১৬ বছর বয়সী ঐশী এতটাই বেপরোয়া ছিল যে পিতা মাহফুজুর রহমান বাধ্য […]

Continue Reading

মুরসিকে আমেরিকা অপহরণ করেছে : প্রেসিডেন্ট মাদুরো

| আগস্ট 17, 2013 | 0 Comments

আন্তর্জাতিক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে আমেরিকা অপহরণ করেছে। তিনি মুরসিকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই  সঙ্গে কায়রো থেকে ভেনিজুয়েলার  রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের যোগ্য উত্তরসুরি হিসেবে পরিচিত মাদুরো বলেন, প্রেসিডেন্ট মুরসিকে উতখাতের ঘটনায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল জড়িত। তিনি বলেন, ‘মিশরে এক […]

Continue Reading

বাবা-মা হত্যাকাণ্ডে ঐশী জড়িত, চেতনানাশক খাইয়ে হত্যা!

| আগস্ট 17, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুনের ঘটনায় ওই দম্পতির মেয়ে ঐশী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। দুপুরে আত্মসমর্পনের পর ডিবি কার্যালয়ে ঐশীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে খুনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের ধরতে পূরান ঢাকার ওয়ারি ও গেন্ডারিয়ায় অভিযানে বের হয় গোয়েন্দা পুলিশ।  অভিযানে, তাঁদের […]

Continue Reading

মিশর পরিস্থিতিতে ইইউ’র জরুরি বৈঠক ডাকতে ফ্রান্স ও জার্মানির আহ্বান

| আগস্ট 17, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মিশরের চলমান গণহত্যা ও সঙ্কটজনক পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে সংস্থার দুই শক্তিশালী সদস্য ফ্রান্স ও জার্মানি। আজ (শুক্রবার) কারফিউ উপেক্ষা করে দেশটিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করার পর ভয়াবহ রক্তপাতের আশঙ্কা ও কায়রোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার জন্য দেশ দু’টি এ বৈঠক ডাকার […]

Continue Reading