• ২২ ভাদ্র ,১৪৩৩,06 Sep ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: 1stpage

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসছে সার্চ কমিটি

| ফেব্রুয়ারি 10, 2022 | 0 Comments

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে মতামত নিতে ৬০ জন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) সভায় বসছে অনুসন্ধান (সার্চ) কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এরই মধ্যে তালিকা করে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সার্চ কমিটির সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। এর আগে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, আগামী শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত আমাদের বিশিষ্ট নাগরিক বা পেশাজীবী, সাংবাদিকসহ গণমান্য যারা আছেন, তাদের সঙ্গে মিটিং হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টায় একটা মিটিং হবে। মোট তিনটা মিটিং হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, যাদের সার্চ কমিটি আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, অধ্যাপক ড. জাফর ইকবাল, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা, প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর প্রমুখ।//যাযাদি/ এ

Continue Reading

স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি

| অক্টোবর 20, 2021 | 0 Comments

স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন স্পেনের বার্সেলোনায় বসবাসরত এক প্রবাসী বাংলাদেশি। প্রবাসী মিনহাজুল ইসলাম মুক্তা (৩১) তার স্ত্রী মুনিরা খানম মুন্নীর (২৫) বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী মিনহাজ বিয়ানীবাজার থানার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের নজরুল ইলামের ছেলে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ […]

Continue Reading

ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মাওলানা নূর মােহাম্মদের ইন্তেকাল।

| আগস্ট 8, 2021 | 0 Comments

সরকারি মাদরাসা – ই – আলিয়া , ঢাকার সাবেক অধ্যক্ষ , ফেনীর কৃতি সন্তান প্রফেসর মাওলানা নূর মােহাম্মদ ( ৮০ ) করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রােববার রাতে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । তিনি দুই ছেলে , চার মেয়ে এবং অসংখ্য আত্মীয় – স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।রাতেই তার […]

Continue Reading

ফ্রান্সে বাংলাদেশী নারীহত্যাঃ ৩২ বছর বয়সী পারিবারিক পরিচিত লোকটির বিরুদ্ধে অভিযোগ গঠন।

| আগস্ট 8, 2021 | 0 Comments

স্থানীয় ম্যানস এর পাবলিক প্রসিকিউটর কার্যালয় ৭ আগস্ট ২০২১ শনিবার নিশ্চিত করেছে যে, গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে লা ফ্লেশ শহরের একটি বাসায় এক বাংলাদেশী এক মহিলাকে ছুরিকাঘাতে হত্যা করা এবং তার স্বামীকে আহত করার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ৬ আগস্ট শুক্রবার অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকউশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা […]

Continue Reading

ফ্রান্সে বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ

| আগস্ট 6, 2021 | 0 Comments

স্বাস্থ্য ডেস্কঃ ৯ আগস্ট থেকে অনেক ক্ষেত্রেই বাধ্যতামূলক হচ্ছে পাস স্যানিটার বা করোনা স্বাস্থ্য সনদ। বারে বা রেস্তোরাঁয় ঢুকতে লাগবে এটি। মলিক পক্ষকে এটি স্ক্যান করে তারপর কাস্টমার প্রবেশ করাতে হবে। অন্যথায় কোড সিভিলের লঙ্ঘন ধরা হবে। আর যদি এ নিয়ে কেউ মিথ্যার আশ্রয় নেয় তাহলে ৫ম শ্রেণীর জরিমানা করা হবে। বিমান এবং দূরপাল্লার ট্রেন […]

Continue Reading

ফ্রান্সে ফ্লেশ শহরে ছুরির আঘাতে এক বাংলাদেশী নারী খুন,স্বামী ও অন্য এক পুরুষ আহত।

| আগস্ট 5, 2021 | 0 Comments

ফ্রান্সের “পেই দো লা লোয়া” বিভাগের “সার্ত” জেলার “লা ফ্লেশ” পৌরসভায় ৩ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় স্বামী ও ঐ দম্পতির একজন পুরুষ বন্ধুর সামনে ছুরিকাঘাতে ঐ বাংলাদেশী নারী নিহত হন বলে জানা যায়। স্বামী এবং ঐ বন্ধুটিও এসময় আহত হন। তারা তিন জনই বাংলাদেশী নাগরিক। তবে ঐ মহিলা কার হাতে নিহত হয়েছেন এটা […]

Continue Reading

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

| জুলাই 15, 2021 | 0 Comments

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিজানুর রহমান মিজান (২৭) নামে এক যুবক। মিজানের বাড়ি সিলেটের মোগলাবাজার এলাকায়। এ বিষয়ে পর্তুগালের লিসবনের সান্তামারিয়া হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ডা. রিকবেন্ত বাংলানিউজকে বলেন, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কিন্তু ১৭ দিন কোমাতে থাকার পর লিসবন সময় সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। […]

Continue Reading

যাবজ্জীবন কারাদণ্ড মানে ৩০ বছরের জেল

| জুলাই 15, 2021 | 0 Comments

যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ‘স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত’ কথাটি উল্লেখ না থাকলে আসামি ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী ৩০ বছর কারাভোগ করবেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ‘স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত’ কথাটি উল্লেখ না থাকলে আসামি ৩০ বছর কারাভোগ করবেন। […]

Continue Reading

দক্ষিণ আফ্রিকার দাঙ্গায় ব্যাপক ক্ষয়ক্ষতি বহু বাংলাদেশির

| জুলাই 15, 2021 | 0 Comments

“ছোটকালে গল্পে পড়েছি যে আগের দিন রাজা থেকে পরের দিন পথের ফকির হয়ে যায় মানুষ। সেটা যে নিজের জীবনে বাস্তব হবে তা কখনো চিন্তা করিনি” – নিজের দুর্ভাগ্যের গল্প বলতে বলতে এভাবেই হতাশা ফুটে ওঠে সোহাগ রানার কন্ঠে। সাবেক প্রেসিডেন্ট জেকব জুমা গ্রেফতার হওয়ার পর দক্ষিণ আফ্রিকার কিছু অংশে গত কয়েকদিনে হওয়া বিক্ষোভ ও সহিংসতায় […]

Continue Reading

সেনাবাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর আহ্বান

| জুলাই 15, 2021 | 0 Comments

সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের সব প্রভাব থেকে মুক্ত থেকে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। বিভিন্ন প্রকার নিযুক্তি যেমন- কমান্ড, স্টাফ, প্রশিক্ষকসহ বিভিন্ন গুরত্বপূর্ণ নিযুক্তির জন্য উপযুক্ত অফিসারদের পদোন্নতি দিতে হবে। এতে সবার গ্রহণযোগ্যতা বাড়বে। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২১ (প্রথম পর্ব) এ দেওয়া […]

Continue Reading