Category: 1stpage
বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ!
ইউরোবিডি২৪নিউজঃ চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার গ্রিনিচমান সময় ১০টা ৩০ মিনিটে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরন ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে, অন্য কেউ আহত হবার ঘটনা জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নাম্বার টার্মিনালের প্রবেশদ্বারে হুইল চেয়ারে বসা এক ব্যক্তি এই বিস্ফোরণ ঘটান। ওই ব্যক্তি স্বয়ং […]
ইসলাম বিরোধী টুইট লিখে সমালোচনার ঝড় তুলেছেন Inna Shevchenko!
ইউরোবিডি২৪নিউজঃ অর্ধনগ্ন নারীবাদী দল “ফেমেন” এর প্রধান Inna Shevchenko তার টুইটার অ্যাকাউন্টে রমজান মাস ও ইসলাম বিরোধী টুইট লিখে একটি সমালোচনার ঝড় তুলেছেন। “ফেমেন” – এর দলনেতা Inna Shevchenko- মঙ্গলবার তার টুইটার অ্যাকাউন্টে এমন একটি ইসলামবিরোধী মন্তব্য লিখে অনলাইন বিতর্কের সূত্রপাত করেছেন। ৯ জুলাই প্রকাশিত এ টুইটে লেখা হয়, “What can be more stupid than […]
ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর পুত্র জালিয়াতির সন্দেহে অভিযুক্ত !
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী Laurent Fabius- এর পুত্র জালিয়াতি ও মানি লন্ডারিং এর অভিযোগে তদন্তের লক্ষ্যে পরিণত হয়েছেন। তদন্তটি প্রধানত Laurent Fabius- এর পুত্র Thomas Fabius এর ২০১২ সালে প্যারিসে সাত মিলিয়ন ইউরোর একটি অ্যাপার্টমেন্ট ক্রয় সম্পর্কিত। লেনদেনের ভিত্তিতে ফরাসি আর্থিক কর্তৃপক্ষের রিপোর্ট ছিল, Fabius Junior এর এই অতিরিক্ত অর্থের উৎস অস্পষ্ট। Thomas Fabius- এর […]
মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত
ইউরোবিডি২৪নিউজঃ একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার দুপুর পৌণে একটায় দেশের শীর্ষ এ যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মুজাহিদের বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে এবং ২টি প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি বলে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। […]
রাশিয়ায় সাময়িক আশ্রয়ের আবেদন-পত্র পাঠিয়েছেন স্নোডেন
আন্তর্জাতিক: সি.আই.এ-র প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার ফেডারেল অভিবাসন বিভাগে তাঁকে সাময়িক আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়ে আবেদন-পত্র পাঠিয়েছেন, মঙ্গলবার ইন্টারফাক্স সংবাদ এজেন্সিকে জানিয়েছেন রাশিয়ার সামাজিক কক্ষের সদস্য, আইনবিদ আনাতোলি কুচেরেনা, যিনি পরামর্শ দিয়েছেন স্নোডেন-কে. কুচেরেনা বলেন, “যেহেতু স্নোডেন শেরেমেতিয়েভো বিমানবন্দরের ট্রানজিট জোন ছেড়ে যেতে পারছেন না, তাই সেখানেই তিনি প্রয়োজনীয় ফর্ম ভরেন, আবেদন-পত্র লেখেন এবং সেখানে […]
স্নোডেনের হাতে যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর আরো তথ্য আছে!!!
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কর্মসূচি প্রিজমের কথা ফাঁস করে দেওয়া এডওয়ার্ড স্নোডেনের (৩০) হাতে যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর আরো তথ্য আছে। এসব তথ্য প্রকাশ পেলে তা যুক্তরাষ্ট্রের ভয়াবহতম দুঃস্বপ্ন হিসেবে দেখা দিতে পারে। প্রিজম সম্পর্কে স্নোডেনের ফাঁস করা তথ্য প্রথম জনসমক্ষে আনা সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড গত শনিবার এ কথা জানান। শনিবার আর্জেন্টিনার দৈনিক লা নাসিওনেকে দেওয়া সাক্ষাৎকারে […]
মস্কোয় স্নোডেনকে ফাঁদে ফেলেছে যুক্তরাষ্ট্র: ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এডওয়ার্ড স্নোডেনকে মস্কোতে ফাঁদে আটকে রেখেছে। তবে তিনি এও বলেছেন, স্নোডেন যত শিগগির সম্ভব রাশিয়া ছেড়ে চলে যাবেন। যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি কার্যক্রমের তথ্য ফাঁস করে হইচই ফেলে দেওয়া সাবেক মার্কিন গোয়েন্দা কর্মী স্নোডেন মস্কোর শেরেমেতেয়েভো বিমানবন্দরে গত শুক্রবার এক বৈঠকে মানবাধিকারকর্মী ও আইনজীবীদের আমন্ত্রণ জানানোর পর […]
গোলাম আজমের ৯০ বছর কারাদণ্ডের রায় দিল আদালত!
ইউরোবিডি২৪নিউজঃ জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫ ধরনের অভিযোগই প্রমাণিত হয়েছে। এসব অভিযোগে তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বয়স বিবেচনা করে এ রায় দেয়া হয়েছে বলে জানা যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় দেন। বেলা পৌনে দুইটায় ট্রাইব্যুনাল চেয়ারম্যান এ রায় ঘোষণা করেন। সোমবার সকাল ১০টা ৫ মিনিটে ট্রাইব্যুনালে আনা […]
মারাত্মক রেল দুর্ঘটনার পর রেল বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন ওলাদ
ইউরোবিডি২৪নিউজঃ শুক্রবার একটি মারাত্মক রেললাইন বিচ্যুত হবার দুর্ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ, ফ্রান্সের আঞ্চলিক রেল নেটওয়ার্কের ওপর আরও বিনিয়োগের অঙ্গীকার করেছেন। তদন্ত শুরুতেই এখন প্রশ্ন উঠেছে, রেল অবকাঠামোর ওপর বিনিয়োগ মাত্রা সম্পর্কে। বাস্তিল ডে- এর উদযাপন উপলক্ষে প্যারিসের কেন্দ্রে প্রচারিত একটি ঐতিহ্যগত সাক্ষাত্কারে ওলাদ বলেন, “এ দুর্ঘটনায় নেটওয়ার্ক সরঞ্জামের ব্যর্থতা প্রাধান্য পেয়েছে।” তিনি আরও […]
সিরিয়ায় অপহৃত হওয়া দুই ফরাসি সাংবাদিক জীবিত: প্রতিরক্ষা মন্ত্রী
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সিরিয়ায় জুন মাসে অপহৃত দুই ফরাসি সাংবাদিক জীবিত আছেন বলে জানালেন তিনি। ইউরোপ ওয়ান রেডিও স্টেশনের প্রতিনিধি Didier François এবং ফ্রিল্যান্স ফটোগ্রাফার Edouard Elias জুন মাসের প্রথম দিকে সিরিয়ার এলেপ্পতে সশস্ত্র বাহিনীর দ্বারা অপহৃত হন। রোববার ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী, Jean-Yves Le Drian জানান, অপহৃত সাংবাদিক দুজন এখনও জীবিত এবং তিনি আরও […]
