• ৮ কার্তিক ,১৪৩৩,23 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: 1stpage

জার্মানিতে উদ্বাস্তুদের জন্য নতুন কড়াকড়ি

| ফেব্রুয়ারি 1, 2016 | 0 Comments

 ইউরো সংবাদ// ম্যার্কেল জোট সরকারে অংশীদার দলগুলি বৃহস্পতিবার একটি সুদীর্ঘ বৈঠকে উদ্বাস্তুদের স্রোত নিয়ন্ত্রণের নতুন পরিকল্পনা নিয়েছেন৷ সিরীয় রিফিউজিরাও এবার বিনা বাধায় তাদের পরিবারবর্গকে জার্মানিতে নিয়ে আসতে পারবেন না৷ ২০১৫ সালে এগারো লাখ উদ্বাস্তু জার্মানিতে পৌঁছান৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও যুদ্ধপরবর্তী অভিজ্ঞতার ফলে তথাকথিত ‘ফামিলিয়েন-সুজামেন-ফ্যুরুং’ বা পরিবারকে একত্রিত করার অধিকার জার্মান সংবিধানে একটি বিশেষ স্থান পেয়েছে৷ কাজেই উদ্বাস্তু পরিবারের কোনো একজন […]

Continue Reading

উদ্বাস্তুদের নিয়ে জার্মান রাজনীতিকদের পরিকল্পনা

| ফেব্রুয়ারি 1, 2016 | 0 Comments

ইউরো সংবাদ// চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের রাজনীতিকদের কাছ থেকে নিত্যনতুন যে সব উদ্ভুটে পরিকল্পনা শোনা যাচ্ছে, তার সঙ্গে একাধিক রাজ্যে আসন্ন নির্বাচনের সংযোগ থাকতে পারে, বলে ডয়চে ভেলের ব্যার্ন্ড গ্র্যেসলার-এর ধারণা৷ ইউলিয়া ক্ল্যোকনার আবার যে কেউ নন, সিডিইউ দলের উপপ্রধান৷ দিন কয়েক আগে ইনিই তাঁর দলীয় সতীর্থদের পরামর্শ দিয়েছিলেন, ‘‘একবার চুপ করলেও তো পারেন!” ঠিক […]

Continue Reading

শরণার্থীদের থাকার খরচ তাদেরই দিতে হবে!

| ফেব্রুয়ারি 1, 2016 | 0 Comments

ইউরো সংবাদ// ডেনমার্কের সংসদে মঙ্গলবার এমনই একটি বিল উত্থাপিত হবে এবং সেটা পাস হবে বলেই ধারণা করা হচ্ছে৷ এর ফলে কোনো শরণার্থীর কাছে অর্থ ও জিনিসপত্র মিলিয়ে ১,৩৭০ ইউরোর বেশি থাকলে সেটা সরকার নিয়ে নেবে৷ ঐ অতিরিক্ত অর্থ ঐ শরণার্থীরই ডেনমার্কে থাকার খরচ হিসেবে ব্যয় করা হবে বলে জানিয়েছে ডেনিশ সরকার৷ অর্থাৎ শরণার্থীরা যদি দেশ ছাড়ার […]

Continue Reading

স্টকহোমের রেল স্টেশনে শরণার্থী শিশুদের ওপর মুখোশধারী গুণ্ডাদের হামলা

| ফেব্রুয়ারি 1, 2016 | 0 Comments

 ইউরো সংবাদ// সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান রেল স্টেশনের ভেতরে ও আশপাশে শরণার্থীদের ওপর হামলা করেছে দুই শতাধিক কালো মুখোশধারী গুণ্ডাদের একটি দল। তাদের হামলার লক্ষ্য ছিল অভিভাবকহীন শরণার্থী শিশুরা। সুইডেনের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।  হামলার আগে গুণ্ডাদল হ্যান্ডবিল বিতরণ করেছে। এ হ্যান্ডবিলের শিরোনাম ছিল, “অনেক ধৈর্য ধারণ করা হয়েছে।” এতে একটি শিশুকেন্দ্রে নিহত ত্রাণকর্মী আলেকজান্দ্রা […]

Continue Reading

রাশিয়া ও ইউরোপে হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ

| ফেব্রুয়ারি 1, 2016 | 0 Comments

ইউরো সংবাদ/ রাশিয়া এবং ইউরোপে হামলার পরিকল্পনা করছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসী চক্র। এ তথ্য দিয়েছেন রুশ জাতীয় সন্ত্রাসবাদ-বিরোধী কমিটির মুখপাত্র আদ্রে প্রেজেজদোমস্কি।  তিনি জানান, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের অধীনে কাজ করেছেন এমন কয়েকজন ইরাকি সামরিক কর্মকর্তা সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছেন। এ সন্ত্রাসীদের রিক্রুট করেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন চেচনিয়ার আখমেদ চেতাইয়েভ।  এ ছাড়া, রুশ […]

Continue Reading

আশ্রয় না দিয়ে ৮০,০০০ অভিবাসীকে বহিষ্কার করবে সুইডেন

| ফেব্রুয়ারি 1, 2016 | 0 Comments

ইউরো সংবাদ/  ২০১৫ সালে সুইডেনে প্রবেশকারী প্রায় ৮০,০০০ শরণার্থীকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা করেছে দেশটির সরকার। স্টকহোম বলেছে, রাজনৈতিক আশ্রয় পাওয়ার মতো যোগ্যতা এসব বক্তির নেই। সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস ইগেম্যান বলেছেন, এই মুহূর্তে ৬০ হাজার মানুষের কথা বলা হলেও প্রকৃতপক্ষে তাদের সংখ্যা ৮০ হাজারে গিয়ে ঠেকতে পারে। মন্ত্রী আরো বলেছেন, এসব ব্যক্তিকে বহিষ্কারের কাজে পুলিশ […]

Continue Reading

ফ্রান্সের বিচার মন্ত্রী ক্রিস্টিয়ান তোবিরা আজ সকালে সরকারের মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেছেন।

| জানুয়ারি 27, 2016 | 0 Comments

ব্রেকিং নিউজঃ ফ্রান্সের বিচার মন্ত্রী ক্রিস্টিয়ান তোবিরা আজ সকালে ক্ষমতাশীন সমাজবাদী সরকারের মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলাদের নিকট তিনি ইতিমধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সন্ত্রাসের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ফরাসি নাগরিকত্ব কেড়ে নেয়ার বিধান রেখে একটি বিতর্কিত বিল পার্লামেন্টে উত্থাপনের আগ মুহূর্তে সরে দাঁড়ালেন তিনি। প্যারিসে গত ১৩ নভেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ […]

Continue Reading

মার্চে বিএনপির জাতীয় কাউন্সিল

| জানুয়ারি 24, 2016 | 0 Comments

 দেশের খবর: আগামী মার্চ মাসে বিএনপির জাতীয় সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে শনিবার রাত ১১টার দিকে ব্রিফিংয়ে এ কথা জানান মির্জা ফখরুল। তিনি জানান, স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সম্মেলনের তারিখ ও ভেন্যু […]

Continue Reading

দুবাইয়ে বাবার সঙ্গে বিরোধ, দেশে ছেলেকে অপহরণ

| জানুয়ারি 24, 2016 | 0 Comments

দেশের খবর: প্রবাসে বাবার সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের হাটহাজারীতে শোয়েব আক্তার আপন (১২) নামে এক স্কুলছাত্রকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। পুলিশ টানা ৯দিন অভিযান চালিয়ে শুক্রবার রাতে খাগড়াছড়ির গুইমারা থেকে আপনকে উদ্ধার করেছে। একইসঙ্গে ছয় অপহরণকারীকে আটক করেছে। চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার বলেন, জানুয়ারি মাসে রাউজান, রাঙ্গুনিয়া এবং হাটহাজারীতে তিনটি অপহরণের […]

Continue Reading

প্রজন্ম এবং প্রজন্ম আসবে, নায়ক রাজ রাজ্জাক একটি প্রেরণার শক্তি হয়ে থাকবে।

| জানুয়ারি 24, 2016 | 0 Comments

বিনোদন: বাংলাদেশের এক সময়ের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র নায়ক আব্দুর রাজ্জাক আজ পঁচাত্তরে পা দিলেন।প্রায় ৫০ বছর ধরে তিনি চলচ্চিত্র শিল্পে কাজ করছেন তিনি।ভক্তরা তাকে চেনেন নায়ক রাজ রাজ্জাক নামে, আব্দুর রাজ্জাক তার পোশাকি নাম। গত বছর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তিনি, বলতে গেলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। এখনো ততোটা সুস্থ নন তিনি।কিন্তু তার পঁচাত্তর তম […]

Continue Reading