Category: 1stpage
ক্রিমিয়া নিয়ে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে: জন কেরি
আন্তর্জাতিক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, ক্রিমিয়ায় যেভাবে ‘জাতীয়তাবাদী চেতনা’ উস্কে দেয়া হচ্ছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অবস্থার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বক্তৃতায় কেরি বলেন, “আমি একটি জাতীয়তাবাদী উত্তাপ লক্ষ্য করছি যা প্রকৃতপক্ষে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে। আপনাদের প্রত্যেকের উচিত অতীতে ফিরে যাওয়া এবং […]
নিখোঁজ বিমানের বিমার টাকা দিচ্ছে জার্মান কোম্পানি
ইউরো সংবাদ: মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এমএইচ৩৭০ বিমান এবং তাতে থাকা ২৩৯ জন আরোহীকে বিমার টাকা দিতে শুরু করেছে জার্মান কোম্পানি ‘আলিয়ান্স’৷ প্রায় ১০০ মিলিয়ন ইউরোর মতো পাচ্ছে বিমান কোম্পানি ও আরোহীদের পরিবারের সদস্যরা৷ সাধারণত আন্তর্জাতিক রুটে চলা সব বিমান এবং তার আরোহীরা বিমার আওতায় থাকেন৷ বিমানের মূল কাঠামোর পাশাপাশি প্রতি সিট হিসেবে ‘প্যাসেঞ্জার লায়াবেলিটি […]
ক্রাইমিয়ায় ইউক্রেনের নৌ সদর দপ্তর আক্রান্ত
ইউরো সংবাদ: প্রায় দুশো রুশপন্থি বিদ্রোহী বুধবার সকালে ক্রাইমিয়ায় ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তরে ঢুকে পড়ে৷ এরপর তারা কয়েকটি ভবনে রাশিয়ার পতাকা উত্তোলন করে বলে জানা গেছে৷ বার্তা সংস্থা এপি জানিয়েছে, তাদের এক আলোকচিত্রী নৌ সদর দপ্তরে ঢুকতে সমর্থ হয়েছেন৷ ঐ ফটোগ্রাফার রুশপন্থিদের সদর দপ্তরে ঘোরাফেরা করতে দেখেছেন৷ এছাড়া ঐ কার্যালয়ে থাকা ইউক্রেনীয় নৌবাহিনীর কর্মকর্তারা জিনিস-পত্র […]
ব্রিটেনে বিচারক পদে সিলেটের স্বপ্নারা
ইউরো সংবাদ: ব্রিটেনে বিচারক পদে এই প্রথম কোনো বাংলাদেশি নারী নিয়োগ পেলেন। ব্রিটেনের সার্কিট জাজ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন। ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লা গ্রামের প্রবাসী কমিউনিটি নেতা মরহুম মিম্বর আলীর কন্যা। স্বপ্নারা খাতুনের পিতা মিম্বর আলী মুক্তিযোদ্ধের সময় লন্ডন প্রবাসীদের মধ্যে অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। […]
‘গোটা আমেরিকাকে নিমেষেই ছাই করে দিতে পারে রাশিয়া’
ইউরো সংবাদ: রাশিয়ার প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি কিসলিয়ভ বলেছেন, আমেরিকাকে যেকোনো মুহূর্তে রেডিওঅ্যাকটিভ ছাইয়ে পরিণত করতে পারে রাশিয়া। ইউক্রেন সংকট নিয়ে যখন ওয়াশিংটন ও মস্কোর মধ্যে তীব্র টানাপড়েন চলছে তখন এ সতর্কবাণী উচ্চারণ করলেন তিনি। রোসিয়া-১ টেলিভিশন চ্যানেলের উপস্থাপক কিসলিয়ভ সোমবার উপযুক্ত তথ্য-প্রমাণ তুলে ধরে বলেন, “রাশিয়া হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যে কিনা সত্যিকার অর্থেই মার্কিন […]
জি-৮ থেকে রাশিয়া বহিষ্কার: পিছু হটবে না মস্কো
ইউরো সংবাদ: শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৮ থেকে রাশিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস আজ (মঙ্গলবার) এ খবর জানিয়েছেন। ইউক্রেনের স্বশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়া নিয়ে যখন পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়া হলো। এই গোষ্ঠীভুক্ত অন্য সাতটি দেশ এরইমধ্যে জি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি বন্ধের কথা ঘোষণা করেছে। […]
রাশিয়া-ইউরোপ উত্তেজনায় উদ্বিগ্ন পুঁজিবাজার
ইউরো সংবাদ: জ্বালানি সহ অনেক ক্ষেত্রেই রাশিয়া সঙ্গে ইউরোপের নিবিড় অর্থনৈতিক সম্পর্ক৷ চলমান ইউক্রেন সংকটের জের ধরে মস্কোর উপর আরও কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হলে ইউরোপেরও ক্ষতি হতে পারে৷ প্রায় তিন সপ্তাহ পর সোমবার ইউরোপের পুঁজিবাজার এক ধাপে অনেকটা চাঙ্গা হয়ে উঠেছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়ে চলায় এবং কোনো হিংসা ছাড়াই ক্রাইমিয়ায় গণভোট সম্পন্ন হয়েছে […]
রাশিয়ার উপর ইউরোপের নিষেধাজ্ঞা
ইউরো সংবাদ: ক্রাইমিয়ার গণভোটে রাশিয়ায় যোগদানের রায়ের বিরোধিতা করছে ইউরোপ সহ পশ্চিমা জগত৷ রাশিয়া ও ক্রাইমিয়ার কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে৷ আরও শাস্তিমূলক পদক্ষেপের কথাও শোনা যাচ্ছে৷ ক্রাইমিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে আরও সংঘাত অনিবার্য ছিল৷ গণভোটের রায়ের পর রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ […]
বিশেষজ্ঞের সাতটি পরামর্শ শুনুন, বেশিদিন বাঁচুন
হেল্থ ইস্যুজ: চিকিত্সাবিজ্ঞানের উন্নতি ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষ দীর্ঘ জীবন লাভ করতে পারে স্রেফ সাতটি স্বাস্থ্যবিষয়ক পরামর্শ মেনে চললে। পরামর্শ এক: বেশি বেশি হাসুন মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। আর মন ভালো থাকার প্রতিক্রিয়া হচ্ছে ‘হাসি’। হ্যা, আসলে হাসি আমাদের শরীর ও মনকে প্রসন্ন করে; […]
‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল’
আন্তর্জাতিক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্য রন পল বলেছেন, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার চেষ্টা করছে, তা যুদ্ধ ঘোষণার সামিল। একটি নিবন্ধে এ মন্তব্য করেছেন রন পল। তিনি আরো লিখেছেন, অনেকেই ভুলবশত মনে করে করেন, নিষেধাজ্ঞা আরোপ একটি নির্দোষ পন্থা এবং এর মাধ্যমে অন্যদেশকে আমেরিকার মর্জি অনুযায়ী চলতে বাধ্য […]
