Category: 1stpage
বিভিন্ন দেশের বিয়ে
বিয়ের রীতি একেক দেশে একেক রকম৷ আবার ধর্ম, গোত্র অনুসারেও বিয়ের নিয়মকানুন ঠিক হয়৷ জার্মানি প্রথমে কোর্টে ছোট্ট একটি আয়োজনের মাধ্যমে বিয়েটা সেরে ফেলেন বর-কনেরা৷ পরে অন্য এক সময়ে গির্জায় হয় বিয়ের অনুষ্ঠান৷ গির্জার অনুষ্ঠানের আগের রাতে কনের বাড়ির সামনে সেরামিকের বিভিন্ন জিনিস ভাঙেন বর-কনের পরিবারের সদস্যরা৷ এরপর সেটা পরিষ্কার করেন শুধু বর আর কনে৷ […]
জার্মানির কিছু ট্রাফিক সাইনের নমুনা
হ্যাটটি তুলে নিন, প্লিজ ১৯৬৮ সালে ভিয়েনা কনভেনশনের নিয়ম অনুযায়ী জার্মানিসহ ইউরোপের বেশিরভাগ দেশ একই ধরণের ট্রাফিক সাইন মেনে চলে৷ এরপরও জার্মানির কিছু সাইন এখনও অনেকটাই অস্পষ্ট৷ আচ্ছা, ওপরের সাইনটি কি এক পায়ে দাঁড়িয়ে হ্যাটটি তুলে নিতে বলছে? ঠিক হলো না কিন্তু! আসলে, কেউ যাতে পা পিছলে না পড়ে যায় সেজন্য সাবধান করে দেওয়া হচ্ছে […]
ট্রেনের বিলম্ব হলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা
ইউরো সংবাদ: নিয়ম, শৃঙ্খলা ও সময় মেনে চলার ক্ষেত্রে জার্মানদের জুড়ি নেই৷ সাধারণত এমনটাই মনে করা হয়৷ কিন্তু জার্মান রেলওয়ের চলাচল লক্ষ্য করলে এতে সন্দেহ জাগে বৈকি৷ ট্রেনের বিলম্ব হওয়া, শিডিউল বিপর্যয় লেগেই আছে৷ সম্প্রতি ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস এমন একটি রায় দিয়েছে, যার ফলে জার্মান রেলওয়েকে একটু নড়েচড়ে বসতে হচ্ছে৷ এতে বলা হয়েছে বড় রকমের বিলম্ব ঘটলে […]
ফেসবুক ‘লাইক বাণিজ্যের’ আন্তর্জাতিক কেন্দ্র ঢাকা
তথ্যপ্রযুক্তি: ফেসবুক ‘লাইক’ বলুন, আর টুইটার ‘ফলোয়ার’ – দু’টোর প্রতিই মানুষের আগ্রহে কমতি নেই৷ কে কত বড় সেলিব্রেটি, বা কোন পণ্য কত বেশি জনপ্রিয়, সেসবের বিচারেও আজকাল বিবেচনায় আসে লাইকের সংখ্যা৷ এই লাইক কিন্তু বেশ সস্তায় বিক্রি হয়৷ ফেসবুকের বয়স প্রায় ১০ বছর হতে চললো৷ পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ সাইট এটি৷ আর এই সাইট ঘিরে […]
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
দেশের খবর: ১০ জানুয়ারি। বাঙালীর মুক্তি সংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক ঐতিহাসিক দিন। স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এ দিনেই পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সশস্ত্র মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন বাঙালীর […]
ফ্রান্সে নেকাব নিষিদ্ধের বিতর্কিত আইন বহাল রাখলো আদালত
ইউরো সংবাদ: ফ্রান্সে নেকাববিরোধী আইনের পক্ষে রায় দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে ২০ বছর বয়সী মুসলিম তরুণী ক্যাসেন্ড্রা বেলিনের এ সংক্রান্ত আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে। গত বছরের জুলাইয়ে প্যারিসের অদূরে ‘ত্রাপেস’ শহরে বোরকাপরা মুসলিম তরুণী ক্যাসেন্ড্রা বেলিনকে আটক করে পুলিশ। এ ঘটনার ওই শহরে দুই দিন ধরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটে। তাকে জেল-জরিমানা করা হয়েছে। এরপর […]
ব্রিটেনে দিন দিন অভিবাসী-বিরোধী মনোভাব বাড়ছে: জরিপ রিপোর্ট
ইউরো সংবাদ: ব্রিটেনে দিন দিন অভিবাসী-বিরোধী মনোভাব বাড়ছে বলে নতুন এক জনমত জরিপ থেকে তথ্য বেরিয়ে এসেছে। নতুন এ জরিপে ব্রিটেনের তিন-চতুর্থাংশ লোক বলেছে, দেশটিতে অভিবাসী লোকের সংখ্যা বেড়ে গেছে এবং শিগগিরি তা নিয়ন্ত্রণ করা উচিত। ব্রিটিশ সোশ্যাল আটিটিউড পরিচালিত এ জরিপে দেখা যায়-শতকরা ৭৭ ভাগ ব্রিটিশ নাগরিক দেশের অভিবাসী কমানোর পক্ষে মত দিয়েছে। আর এই […]
মাদারীপুরের খেজুর গুড়ের চাহিদা বেড়েছে ইউরোপে
দেশের খবর: মাদারীপুর থেকে ফোরকান আহমেদ : মাদারীপুরের সুস্বাদু খেজুরের গুড়ের সুনাম এখন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। সরকারি সহায়তা পেলে রপ্তানি করা সম্ভব। বিভিন্নভাবে জানা যায়, মাদারীপুরের প্রবাসীরা নব্বইয়ের দশক থেকে এখানকার খেজুরের গুড় নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। এভাবেই সেখানে এ গুড়ের চাহিদা ব্যাপক তৈরি হয়েছে। তাই এই চহিদার কথা মাথায় রেখে এখন প্রবাসী অনেকেই […]
বোরবার থেকে ফের লাগাতার অবরোধ, শুক্রবার দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ
দেশের খবর: বিরোধী জোটের লাগাতার অবরোধ আজ ও আগামীকাল স্থগিত করা হয়েছে। রোববার থেকে ফের দেশব্যাপী লাগাতার অবরোধ শুরু হবে। গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া পূর্বঘোষিত শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিরোধী জোট। এদিকে গতকালও দেশব্যাপী গণগ্রেপ্তার, অগ্নিসংযোগ, ভাঙচুর চলেছে। লাগাতার অবরোধে […]
নতুন নির্বাচনের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান ইইউর
ইউরো সংবাদ: সহিংসতা পরিহার করে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের জন্য প্রকৃত সংলাপ শুরু করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন আজ বুধবার ব্রাসেলসে এক বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ইইউ। ইইউর পক্ষ থেকে আজকের বিবৃতিতে ক্যাথরিন […]
