Category: 1stpage
ইতালিতে সরকার বিরোধী বিক্ষোভে পথে নেমেছে হাজার হাজার মানুষ
ইউরো সংবাদ: ইতালির সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ। ‘পিচফর্কস মুভমেন্ট’ নামের একটি সংস্থা সমগ্র ইতালিতে এ বিক্ষোভের ডাক দিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার পরিকল্পনা করেছে তারা। রাজধানী রোম, উত্তরাঞ্চলীয় নগর তুরিন, উত্তর-পূর্বাঞ্চলীয় ভেনেতো এবং ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত সিসিলি দ্বীপে গতকাল (সোমবার) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। […]
রিয়াদে সিরিয় মেয়ে বিক্রির বিজ্ঞাপন: নানা মহলের নিন্দা
আন্তর্জাতিক: সৌদি আরবের রাজধানী রিয়াদে কৈশোর বা তারুণ্যে উপনীত সিরিয় মেয়েদের বিক্রির বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে নানা মহল। সম্প্রতি টেলিফোন নাম্বারসহ ‘পারিবারিক উপদেষ্টা’র পরিচয় দিয়ে এক সৌদি নাগরিক সিরিয় মেয়ে বিক্রির এক বিজ্ঞাপন প্রচার করেছেন। ‘আল-ওয়াতান’ পত্রিকার বরাত দিয়ে আল মিরসাদ ওয়েব-সাইট এই তথ্য দিয়েছে। ওই বিজ্ঞাপনে প্রত্যেক প্রাপ্ত-বয়স্ক সিরিয় মেয়ের মূল্য […]
আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি: আক্রান্ত হলেই পরমাণু হামলা
ইউরো সংবাদ: রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোযিন বলেছেন, আমেরিকার নয়া সামরিক নীতি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে মস্কো পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে। রুশ সংসদের নিম্ন কক্ষ দুমায় ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রচলিত অস্ত্রের মাধ্যমে হামলার শিকার হলেও রাশিয়া পরমাণু অস্ত্রের সাহায্যে তার জবাব দেবে। আমেরিকা মূহুর্তের মধ্যে বিশ্বের […]
চাপে পড়ে ইউক্রেন আবার ইউরোপমুখী
ইউরো সংবাদ: প্রবল প্রতিবাদ-বিক্ষোভ ও অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ইউক্রেনের সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তির পথে ফেরার ইঙ্গিত দিচ্ছে৷ অন্যদিকে রাশিয়া চাপ বজায় রেখেও রাজনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি, নাকি রাশিয়ার নেতৃত্বে শুল্ক ইউনিয়নের – এই দুই বিকল্পের মধ্যে একটিকে বেছে নিতে হবে ইউক্রেনকে৷ ইইউ-র সঙ্গে চুক্তি থেকে শেষ মুহূর্তে সরে এসে […]
কাদের মোল্লার ফাঁসির বিষয়ে ব্রিটেনের উদ্বেগ
ইউরোবিডি২৪নিউজঃ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সিনিয়র প্রতিমন্ত্রী ব্যারনেস ভার্সি এক বিবৃতিতে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি অত্যাসন্ন জেনে উদ্বেগ প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্য নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী। বিবৃতিতে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আরও লক্ষ করেছি যে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপিলের মাধ্যমে, যাতে আইন সংশোধনের মাধ্যমে আপিলের ভুতাপেক্ষ অধিকার […]
১২ ডিসেম্বর ২০১৩ রাত ১০টা এক মিনিটে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
ইউরোবিডি২৪নিউজঃ ১২ ডিসেম্বর ২০১৩। রাত ১০টা এক মিনিট। বাংলাদেশের ৪৩তম বিজয় দিবসের প্রাক্কালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম রায় কার্যকর হলো। মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার। নিজের কর্মের জন্য একাত্তরে তিনি ‘কসাই কাদের’ নামে পরিচিতি পান। সরকারি ও কারাগার সূত্র […]
ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি
দেশের খবর: রাষ্ট্রপতি আবদুল হামিদ বর্নবাদী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। আগামীককাল সোমবার তিনি ডারবান যাচ্ছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে জোহানেসবার্গের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শেষকৃত্য অনুষ্ঠিত হবে ১৫ […]
৫টি উপায়ে চিনে নিন নকল বন্ধুকে
লাইফ স্টাইল:বন্ধুত্ব কি সব সময়েই আশীর্বাদ? নাকি বন্ধুত্বেরও আছে কিছু ঝুঁকি? বন্ধু ছাড়া যেমন কারো জীবন কাটানো সম্ভব না, ঠিক তেমনই বন্ধুর কারনেও হয়ে যেতে পারে আপনার বড় কোনো ক্ষতি। বন্ধু সেজে ক্ষতি করাটাও বেশ সোজা। কারণ বন্ধুকে মানুষ অন্ধের মত বিশ্বাস করে। আর এই এই সরল বিশ্বাসের সুযোগ নেয় বন্ধুরূপী শত্রুরা। তাই বলে কি […]
স্টুডেন্ট ভিসায় কড়াকড়িতে ইউকের ক্ষতি
ইউরো সংবাদ: ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসায় কড়াকড়ি আরোপ করায় অর্থনৈতিক ভাবে ইউকে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে দাবি করেছে ইউকে ভিত্তিক সামাজিক গবেষণা ধর্মী প্রতিষ্ঠান ইনিস্টিটিউট অফ পাবলিক পলিসি রিচার্স (আইপিপিআর)। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ইউকে অর্থনীতিতে প্রতিবছর ১৩ বিলিয়ন পাউন্ড অবদান রাখে বিদেশী শিক্ষার্থীরা। ভিসা প্রকিয়া জটিল করায় এ বছর প্রায় ১ লাখ শিক্ষার্থী কমেছে। আইপিপিআর জানায়, […]
আর কোন অভিবাসীর মৃত্যু কাম্য নয় : ইইউ
ইউরো সংবাদ: ল্যামপাডুসার মর্মান্তিক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসীর মৃত্যুর পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ইউরোপিয়ন ইউনিয়ন(ইইউ)। আর যেন কোন অভিবাসীর এ ধরনের মৃত্যু না হয় সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আকাশ পথে সাগরের উপর নজর রাখা হবে এবং যে কোন বৈধ ভ্রমনে সরাসরি সহায়তা করা হবে অভিবাসীদের। গত ৩ অক্টবর সমুদ্রপথে অভিবাসী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় […]
