Category: 1stpage
ভূমধ্যসাগরে রণতরী পাঠাল ফ্রান্স
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্স ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে বিমান হামলা প্রতিরোধে সক্ষম সর্বাধুনিক রণতরী পাঠিয়েছে। ফ্রেঞ্চ সাময়িকী লা পয়েন্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।ফ্রান্সের সাময়িকী লা পয়েন্ট জানিয়েছে, সিরিয়ায় আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে ফ্রান্স এ রণতরীটি পাঠিয়েছে। ফ্রান্সের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শিভ্যালিয়ার পল নামের রণতরীটি ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরী ও ডুবোজাহাজ এবং যুক্তরাজ্যের ডুবোজাহাজের সমন্বিত নৌবহরে যোগ দেবে। এ […]
ঐশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
ইউরোবিডি২৪নিউজঃ সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার ছিদ্দিকুর রহমানের আবেদন ও মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা খুলনায় মিশু ক্লিনিকের […]
ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণার ছয় ঘণ্টার মধ্যে তা পরিবর্তন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
ইউরোবিডি২৪নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণার ছয় ঘণ্টার মধ্যেই তা পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে এমন একটি ঘোষণা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। আর ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ১২ সেপ্টেম্বর থেকে ৩০ […]
সিরিয়ায় একতরফা হামলার পরিকল্পনা বাতিল করল আমেরিকা
আন্তর্জাতিক: মার্কিন সরকার সিরিয়ার ওপর একতরফা হামলার পরিকল্পনা বাতিল করেছে। এর আগে আমেরিকা বৃহস্পতিবার সিরিয়ায় হামলা শুরু করতে পারে বলে ঘোষণা করেছিল। বিবিসি টেলিভিশন বুধবার এক আকস্মিক সংবাদে জানিয়েছে, মার্কিন সরকার সিরিয়ার ওপর একতরফা হামলার পরিকল্পনা বাতিল করেছে এবং হোয়াইট হাউজ এ ব্যাপারে মিত্র সরকারগুলোর সঙ্গে আলোচনা ও শলা-পরামর্শ চালিয়ে যাচ্ছে। সিরিয়া বিষয়ে আরব লীগ ও […]
সিরিয়া প্রসঙ্গে জার্মানির নীতি সাবধানী ও সতর্ক
ইউরো সংবাদ: জাতিসংঘের মহাসচিব বান কি-মুন যখন দ্য হেগ-এর ‘শান্তি প্রাসাদের’ শতবার্ষিকী উদযাপন করছেন, তখন সারা বিশ্ব রুদ্ধশ্বাসে সিরিয়ার উপর পশ্চিমা হানার অপেক্ষায় রয়েছে৷ সে ক্ষেত্রে জার্মানির অবস্থান কী হবে, তাই নিয়েই জবর আলোচনা৷ মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তাদের কাছে সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ‘‘অকাট্য” প্রমাণ আছে এবং ওয়াশিংটন নাকি সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত৷ সেই […]
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে
দেশের খবর: ঢাকায় তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার জাল পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করে৷ এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা৷ পুলিশ জানিয়েছে, ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে বিশেষ অভিযানের নেয়া হবে৷ ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে তানভীর আহমেদ নামে এক ভুয়া সাংবাদিককে পুলিশ বুধবার দুপুরে গ্রেপ্তার করে৷ তার কাছ থেকে দুটি […]
এফিডেভিট করে নাম বদলাতে চেয়েছিল ভিকারুননিসা কলেজের ঐশী
দেশের খবর: বাবা আমাকে আর ঐশী নামে ডেকো না। আমার নামটা এফিডেভিট করে বদলে দাও। এ নামটা শুনলে আমার ঘৃণা হয়। সবাই বলে আমি নাকি সেই ঐশীর মতো এমন করবো। আমার বন্ধুরা এখন শুধু আমাকে নিয়ে সমালোচনা করে। ঐশী নামের মেয়ের হাতে পুলিশ দম্পতি খুন হওয়ার পর থেকেই আমার মেয়ের মনে এমন ধারণা সৃষ্টি হয়েছিলো। আমি […]
‘ঐশী’ নামের তিরস্কার সইতে না পেরে ভিকারুননিসা কলেজের ছাত্রী ঐশীর আত্মহত্যা
দেশের খবর: ‘ঐশী’ নামের তিরস্কার সইতে না পেরে আত্মহত্যা করেছে রাজধানীর ভিকারুননিসা কলেজের ছাত্রী ইশরাত জাহান ঐশী (১৫)। গতকাল সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের ডি-৫, ২৮৫/ই নম্বর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ঐশীর পিতা কে এম ইকবাল বলেন, কিছুদিন ধরে ‘ঐশী’ নাম নিয়ে তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছিল। অনেকেই তার নাম নিয়ে তিরস্কার করছিল। এরই […]
আত্মসমর্পন নয়, সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবো: সিরিয়া
আন্তর্জাতিক: সিরিয়া যে কোনো পশ্চিমা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ‘বিস্ময়কর’ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম দামেস্কে বলেছেন, “(হামলা হলে) আমাদের সামনে দু’টি পথ খোলা থাকবে। আমাদেরকে হয় আত্মসমর্পন করতে হবে অথবা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দ্বিতীয় পথকে বেছে নিয়ে প্রতিরোধ করবো।” কথিত রাসায়নিক হামলাকে কেন্দ্র করে যখন প্রেসিডেন্ট বাশার […]
সিরিয়ায় হামলা ‘মারাত্মক বিপর্যয়’ ডেকে আনবে: রাশিয়া
আন্তর্জাতিক: রাশিয়া মঙ্গলবার আমেরিকাকে আবারো হুঁশিয়ার করে বলেছে, সিরিয়ায় সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিপর্যয়’ দেখা দেবে। একইসঙ্গে সিরিয়া ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ আজ এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাস কাটিয়ে সেনা অভিযানের […]
