Category: Scroll_Head_Line
অস্ত্র হস্তান্তর চুক্তি ব্যর্থ হলে সিরিয়াকে কঠোর পরিণতির হুঁশিয়ারি!
ইউরোবিডি২৪নিউজঃ বৃটেনে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র সিরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, জেনেভা চুক্তি মোতাবেক সিরিয়া যদি রাসায়নিক অস্ত্র হস্তান্তর করতে ব্যর্থ হয় তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। এ প্রশ্নে পশ্চিমা বিশ্ব সিরিয়াকে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে কঠোর জাতিসংঘ প্রস্তাবনার দাবি করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কার্যালয় থেকে বলা হয়েছে, সোমবার প্যারিসে এক […]
রুশ-মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফ্রান্স
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার চুক্তিকে “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” অভিহিত করে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এটি সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে রাজনৈতিক সমাধানের পথ খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। রবিবার এক টেলিভিশন বক্তৃতায় ওলাদ এসব কথা বলেন। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন আসাদ সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে দেশটির রাসায়নিক অস্ত্রের বিষয়ে সোমবার একটি […]
আন্তর্জাতিক রেকর্ড গড়লেন অনন্ত-বর্ষা!
ইউরোবিডি২৪নিউজঃ এম এ জলিল অনন্ত ও বর্ষা জুটি একের পর এক বিভিন্ন উদ্যোগ নিয়েই মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন। সেই ধারাবাহিকতাতেই এবারে নিজের চলচ্চিত্রের ক্ষেত্রে অনন্য এক রেকর্ড গড়লেন তিনি। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় এসেই নিজের ‘নিঃস্বার্থ ভালোবাসা’ চলচ্চিত্র ইন্টারনেট ডাউনলোড রেটিং আইএমডিবিতে শীর্ষস্থানে এসেছে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক নেটওয়ার্কেও ছবিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। আর […]
মাধ্যাকর্ষণ সূত্র ভুল ঘোষণা করলেন বাংলাদেশী গবেষক ইমরান!
ইউরোবিডি২৪নিউজঃ বিজ্ঞানী আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র ভুল ছিল! হ্যাঁ, এমনটাই দাবি বাংলাদেশের রাজশাহীর গবেষক ইমরান আলীর। গতকাল বিকেলে রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইমরান জানিয়েছেন, নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র নিয়ে তার দীর্ঘদিনের গবেষণায় প্রমাণিত হয়েছে নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র ভুল।প্রকৃতি জগতে প্রতিটি বস্তু বা বস্তুকণা স্থীতিশীল বা গতিশীলতার জন্য বায়ুর ওপর নির্ভরশীল। পুঠিয়া সিটি কলেজ থেকে ২০০৬ […]
ইউরোপে অন্তর্ভুক্তির পথে বাধা দূর করতে ফ্রান্সের প্রতি তুরস্কের আহবান
ইউরো সংবাদ: তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিষয়কমন্ত্রী অ্যাগিম্যান বাগিস এই জোটে তুরস্কের অন্তর্ভুক্তির পথে বিরাজমান রাজনৈতিক বাধা দূর করার জন্য ফ্রান্সের প্রতি আহবান জানিয়েছেন। তিনি এই জোটে তুরস্কের অন্তর্ভুক্তির পথে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির পক্ষ থেকে সৃষ্ট বাধা অপসারণের জন্য প্যারিসের প্রতি আহবান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইইউ’তে তুরস্কের অন্তর্ভুক্তির বিরোধিতা করা থেকে সরে আসার […]
১৪ অক্টোবর থেকে সিরিয়ার ওপর রাসায়নিক নিরস্ত্রীকরণ আইন জারি হবে
আন্তর্জাতিক: সিরিায়াকে রাসায়নিক অস্ত্র নষ্ট করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরণের কাগজপত্র রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে পৌঁছেছে। চলতি বছরের ১৪ অক্টোবর থেকে রাসায়নিক অস্ত্র কনভেনশন দেশটির ওপর জারি হবে।রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান কি মুনের তথ্যসম্প্রচার দপ্তর এ খবর জানিয়েছে। উল্লেখ্য, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করতে হবে, বা দেশটি থেকে অন্য কোথাও সরিয়ে নিতে হবে। গতকাল […]
জার্মানিতে গড়ে উঠছে প্রথম মুসলিম কবরস্থান
ইউরো সংবাদ: ভুপার্টাল শহরের ইহুদি কবরস্থানের কাছে দাঁড়িয়ে একটি তৃণভূমির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন সামির বুয়াইসা, এখানেই এটি স্থাপন করা হবে৷ কিছুটা গর্বের সুর শোনা যায় মরক্কান বংশোদ্ভূত সামিরের কণ্ঠে৷ ২০১৪ সালের গোড়ার দিকে একটি নতুন আইন পাশ হওয়ার কথা৷ এই আইনের বলে জার্মানিতে প্রথম মুসলিম কবরস্থান তৈরি করা হবে৷ খ্রিষ্টান ও ইহুদি কবরস্থানের কোল […]
প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে সমালোচনা করলেন বান কি মুন
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বাশার আল আসাদ মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের নারীবিষয়ক এক ফোরামে এ অভিযোগ করেন বান কি মুন। জাতিসংঘের মহাসচিব বলেন, আসাদ অনেকগুলো মানবতাবিরোধী অপরাধ করেছেন। এ বিষয়ে তাঁকে অবশ্যই […]
জাতিসংঘের কাছে যাবে পাকিস্তান
ইউরোবিডি২৪নিউজঃ গত বৃহস্পতিবার পাকিস্তান জানিয়েছে, সেদেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার বিষয়টি তারা জাতিসংঘে তুলবে। কারণ এটি তাদের সার্বভৌমত্বের লংঘন। সম্প্রতি সর্বদলীয় একটি বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ চৌধুরী বলেন, ড্রোন হামলা শুধু পাকিস্তানের সার্বভৌমত্বের লংঘন ও আঞ্চলিক সংহতির জন্য হুমকি নয়, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারেরও লংঘন। তিনি বলেন, এসব হামলার ব্যাপারে […]
অসদাচরণের জন্য জনতার ধাওয়া খেলেন চিত্রনায়ক অমিত হাসান!
ইউরোবিডি২৪নিউজঃ অসদাচরণের জন্য বসুন্ধরা সিটি শপিংমলের সামনে জনতার ধাওয়া খেয়ে পালালেন বান্ধবীসহ চিত্রনায়ক অমিত হাসান। শুক্রবার সন্ধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক কর্মকর্তার চার মাসের সন্তান তাহসিনের চিকিৎসার জন্য বসুন্ধরা সিটি শপিংমলের সামনে অর্থ সহায়তা চাইতে গেলে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত কয়েকজন সাংবাদিকদের কটাক্ষ করেন অমিত। তখই জনতা তাকে ধাওয়া করে। সেসময় সঙ্গে থাকা বান্ধবীকে […]
