• ১৫ কার্তিক ,১৪৩৩,30 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: Scroll_Head_Line

যমুনা ফিউচার পার্কে চালু হচ্ছে শাকিবের “হট চিকেন”

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ এবার শাকিব খান আসছেন আরেকটি পরিচয়ে। ঢাকার ভোজনরসিকদের কথা ভেবে তিনি এবার চালু করছেন দুটি খাবারের দোকান। রাজধানীর যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্সে   চালু করছেন ‘হট চিকেন’ নামের একটি খাবারের দোকান। আজ শুক্রবার দোকানটি চালু হচ্ছে। রাজধানীর উত্তরাতেও হট চিকেনের আরেকটি শাখা চালু করবেন এ মাসের শেষ দিকে। শাকিব খান বলেছেন, ‘শুটিং কিংবা বেড়ানোর জন্য […]

Continue Reading

প্রথমবারের মত পরিবর্তন হল ইয়াহু’র লোগো

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ অনলাইন জায়ান্ট ইয়াহু তাদের প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো তাদের লোগোতে পরিবর্তন নিয়ে এসেছে। মারিসা মেয়ার ইয়াহু’র দায়িত্ব গ্রহণের পর থেকেই ইয়াহুকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। নতুন নতুন প্রতিষ্ঠান কিনে নেওয়া ছাড়াও ইয়াহুতে নানা ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত এক মাস ধরে ইয়াহু’র ওয়েবসাইটগুলোতে প্রতিদিন একটি করে নতুন লোগো আপলোড […]

Continue Reading

ভারতে ফের ধর্ষণ; ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ভারতে আরও এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। আশারাম বাপুর পর এবার মহেন্দ্র গিরি। এভাবে গুরুদের একের পর এক অপকীর্তি ফাঁস হয়েই চলেছে। মহেন্দ্র গিরি ওরফে টুন্নু বাবার বিরুদ্ধে ২৪ বছরের বিবাহিত এক মহিলাকে চার মাসেরও বেশি আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের সেহর জেলার নীলখন্ড গ্রামে নিজের আশ্রমে টুন্নু বাবার বিরুদ্ধে […]

Continue Reading

জনপ্রিয় চকলেট কিট-ক্যাটের নামে বাজারে আসছে নতুন অ্যান্ড্রয়েড

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ গুগলের তৈরি মোবাইল ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের প্রতিটি নতুন সংস্করণেরই একটি নাম থাকে। এবার এর নতুন সংস্করণ ৪.৪-এর নাম হচ্ছে কিট-ক্যাট। জনপ্রিয় চকোলেট কিট-ক্যাটের নামে এ সংস্করণটি আগামী মাসেই বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। এর আগের সংস্করণগুলোর নাম ছিল জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ ইত্যাদি। সর্বশেষ ৪.৩ সংস্করণটির নাম ছিল জেলি বিন, যা […]

Continue Reading

আত্মহত্যার চেষ্টা করলেন লাক্স সুপারস্টার মম!

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এখন স্কয়ার হাসপাতালে অভিনেত্রী জাকিয়া বারী মম। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, কয়েক দিন ধরে খুব অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার অতিরিক্ত ঘুমের ওষুধও খেয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এখন স্কয়ার হাসপাতালের ১৩০৭নং কেবিনে চিকিৎসাধীন। মম নিউরোমেডিসিন সেকশনে ভর্তি […]

Continue Reading

জার্মানিতে “হুইসেলব্লোয়ার” পুরস্কার পেলেন স্নোডেন

| সেপ্টেম্বর 3, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ জার্মানির ‘হুইসেলব্লোয়ার’ পু্রস্কারের জন্য মনোনীত স্নোডেন এখন রাশিয়ায়। রাজনৈতিক আশ্রয়ে থাকা স্নোডেনের যেহেতু অন্য কোথাও যাওয়ার উপায় নেই, তাই খালি চেয়ার রেখে পুরস্কৃত করা হয়েছে তাকে। শুক্রবার এ পু্রস্কারটি দেয়া হয় তার অনুপস্থিতিতেই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্নোডেনের একটি চিঠি পাঠ করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-র বিশ্বজুড়ে ইন্টারনেট ও ফোনে আড়ি পাতার বিষয়টি ফাঁস […]

Continue Reading

যুক্তরাষ্ট্রের হামলা থামানোর জন্য জাতিসংঘকে আহ্বান জানালো সিরিয়ান দূত

| সেপ্টেম্বর 3, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ার বিরুদ্ধে যে কোন আগ্রাসী হামলা বন্ধ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বান কি মুনের কাছে চিঠি দিয়েছেন জাতিসংঘে নিয়োজিত সিরিয়ার দূত বাশার জাফরি। ওই চিঠিতে তিনি সিরিয়া সঙ্কট রাজনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন এক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে। বলেছেন, জাতিসংঘের উচিত শান্তির জন্য তাদের ভূমিকা রাখা। ওদিকে মিশরের […]

Continue Reading

ভারতে ১৮ বছরের নীচে শারীরিক সম্পর্ক অবৈধ নয়

| সেপ্টেম্বর 2, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সম্প্রতি ভারতে ধর্ষণ বৃদ্ধির প্রেক্ষিতে দিল্লির একটি আদালত গতকাল একটি রায় দিয়েছেন। বিচারক বলেছেন, ১৮ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাহলে নতুন আইনের অধীনে তা অপরাধ বলে বিবেচ্য হবে না। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স (পিওসিএসসি) অ্যাক্টের অধীনে ১৮ এর নিচে মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক আর অপরাধ হিসেবে […]

Continue Reading

বলিউড অভিনেতা ওম পুরি জামিনে মুক্ত

| সেপ্টেম্বর 2, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ স্ত্রী নন্দিতাকে মারপিটের অভিযোগে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত বলিউডের প্রখ্যাত অভিনেতা ওম পুরি (৬২) গ্রেপ্তার হয়েছিলেন শনিবার। পরে জামিনে মুক্তি পান তিনি। মুম্বই-এর ভারসোভা থানার সিনিয়র ইন্সপেক্টর হরিশচন্দ্র পারমালে জানান, পুলিশের কাছে আত্মসমর্পণের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। পরে ১০ হাজার রুপির মুচলেকায় জামিন মঞ্জুর করা হয় তাঁর। নন্দিতা’র অভিযোগে প্রকাশ, গত ২২শে আগস্ট তাঁদের মুম্বাই […]

Continue Reading

ভূমধ্যসাগরে রণতরী পাঠাল ফ্রান্স

| আগস্ট 29, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্স ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে বিমান হামলা প্রতিরোধে সক্ষম সর্বাধুনিক রণতরী পাঠিয়েছে। ফ্রেঞ্চ সাময়িকী লা পয়েন্ট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।ফ্রান্সের সাময়িকী লা পয়েন্ট জানিয়েছে, সিরিয়ায় আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে ফ্রান্স এ রণতরীটি পাঠিয়েছে। ফ্রান্সের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শিভ্যালিয়ার পল নামের রণতরীটি ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরী ও ডুবোজাহাজ এবং যুক্তরাজ্যের ডুবোজাহাজের সমন্বিত নৌবহরে যোগ দেবে। এ […]

Continue Reading