Category: Scroll_Head_Line
অবশেষে গে ম্যারিজ বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ওলাদ
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের সাংবিধানিক পরিষদকে ডানপন্থীদের দ্বারা ছুঁড়ে দেয়া একটি আইনি চ্যালেঞ্জের একদিন পর এবং মাসের পর মাস তিক্ত রাজনৈতিক বিতর্কের পর অবশেষে, ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ বিতর্কিত গে ম্যারিজ বিলে স্বাক্ষর করলেন এবং এটি আইনে পরিণত হল। শনিবার, ফ্রান্সে সমকামী বিবাহ অনুমোদিত হবার পর, ফ্রান্স বিশ্বের চতুর্দশতম দেশের অন্তর্ভুক্ত হল, যে সকল দেশ সমকামী বিবাহকে […]
পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতা
ইউরোবিডি২৪নিউজঃ সাভারের রানা প্লাজা ধ্বস এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ পোশাক কারখানা দুর্ঘটনা যা প্রায় এগার’শ মানুষের প্রাণ হরণ করেছে। স্মরণকালের ভয়াবহ এ ভবন ধ্বসের দুর্ঘটনার পর বর্তমানে সরকার, পোশাক কারখানা শ্রমিক এবং জনগণ সকলেই সচেতন এবং পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে শুরু হয়েছে এক প্রতিযোগিতা। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে […]
মহাসেনের বিপদ সংকেত প্রত্যাহার
ইউরোবিডি২৪নিউজঃ ঘূর্ণিঝড় মহাসেনের বিপদ কেটে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবাই। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর থেকে ৭ নম্বর সতর্কসংকেত তুলে নেয়া হয়েছে। বন্দর দুটির কার্যক্রমও কিছু কিছু শুরু হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় মহাসেন সীতাকুণ্ড, ফেনী এবং ভারতে ত্রিপুরার কিছু অংশে অবস্থান করছে। […]
“ফ্রান্সে ব্যবসায়ের নামে প্রতারণার ফাঁদ” শিরোনামে অন্য পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতার দ্বায় ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষের নয়
ইউরোবিডি24নিউজ: গত ১০ই মে, বাংলানিউজটুয়েন্টিফোর.কম এবং দৈনিক আমাদের সময়ের অনলাইন সংস্করণে “ফ্রান্সে ব্যবসায়ের নামে প্রতারণার ফাঁদ” শিরোনামে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তার সত্যতার দায়ভার ঐ সংবাদ মাধ্যম দুটির। এই সংবাদের দায় কোন অবস্থাতেই ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষের নয়। সংবাদটি যেহেতু ইউরোবিডি24নিউজ এর কোন নিজস্ব রিপোর্ট বা প্রতিবেদন নয় তাই এই রিপোর্ট বা প্রতিবেদনের সাথে ইউরোবিডি24নিউজ কর্তৃপক্ষের […]
ফ্রান্স প্রবাসী সিরিয়ান ডাক্তারদের দেশপ্রেম
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ার সংঘাত চলছে দুই বছরেরও বেশি সময় ধরে এবং জাতিসংঘের একটি রিপোর্ট অনুসারে, এ সংঘাতে মারা গেছে, আনুমানিক ৭০,০০০ নিরীহ মানুষ। বিদেশে বসবাসরত সিরিয়ানদের জন্য, তাদের মাতৃভূমিতে এমন প্রাণনাশক ও রক্তক্ষয়ী সংঘর্ষ দেখাটা খুবই কষ্টদায়ক। তাই ফ্রান্সে বসবাসরত প্রবাসী সিরিয়ান ডাক্তারদের একটি দল সিদ্ধান্ত নিয়েছেন তারা একটি চ্যারিটি গঠন করবেন যা দ্বারা সিরিয়াতে চিকিৎসা […]
ফরাসি অর্থনীতি আবারও মন্দায়!
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্স আবারও অর্থনৈতিক মন্দায় পতিত হয়েছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা (INSEE) বুধবার জানায়, দেশের জিডিপি গত বছরের শেষ ত্রৈমাসিকের মত একইভাবে ২০১৩ সালের প্রথম ত্রৈমাসিকে ০.২ শতাংশে দাঁড়িয়েছে। বুধবার, INSEE পরিসংখ্যান সংস্থার প্রাথমিক তথ্য থেকে দেখা যায়, দুর্বল রপ্তানি, বিনিয়োগ ও পারিবারিক খরচের কারণে জিডিপি ০.২ শতাংশে পরিণত হয়েছে এবং ফ্রান্স বছরের প্রথম তিন মাসের […]
বিশ্বসাহিত্য কেন্দ্র লন্ডনের বইলিট ২০১৩ অনুষ্ঠিত প্রধান আলোচ্য বিষয় বেগম রোকেয়া
কমিউনিটি সংবাদ: রোববার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আলো আমার আলো-গানের মূর্চ্ছনায় সূচনা হয় বিশ্বসাহিত্য কেন্দ্র লন্ডনের বইলিট ২০১৩। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ হাই কমিশনার মিজারুল কায়েস, টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান, ব্যারনেস পলা মঞ্জিলা উদ্দিন,ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরী ও কেন্দ্রের চেয়ার কবি শামীম আজাদ। বইলিটের এবারের প্রধান প্রতিপাদ্য ছিলো, নারী […]
ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসে বিশ্বকবির ১৫২ তম জন্মদিন উদযাপন
শামীম মাহমুদ, ইউরোবিডি24নিউজ.কম কমিউনিটি সংবাদ: ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। দূতাবাসের উদ্যোগে গত ১২ মে রোববার বিকালে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের সম্মেলন কক্ষে এ জন্মদিন পালিত হয়। বিশ্বকবির ১৫২ তম জন্মদিন ও নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রখ্যাত বাংলাদেশী চিত্রকর ও […]
H&M এবং Inditex- এর সাথে বাংলাদেশের কর্মী নিরাপত্তা চুক্তি
ইউরোবিডি২৪নিউজঃ বাংলাদেশে একটি মারাত্মক কারখানা ধ্বসের পর, বিশ্বের সবচেয়ে বড় দুটি ফ্যাশন রিটেইলার Inditex এবং H&M সোমবার প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, তারা বাংলাদেশের কারখানা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি সাক্ষর করবে। জানা যায়, তারা স্বাস্থ্য ও নিরাপত্তা চুক্তির ব্যাপারে গ্লোবাল ইউনিয়ন ফেডারেশন ইনডাস্ট্রিয়াল এবং ইউনি গ্লোবাল ইউনিয়নের সাথে একমত হয়েছে যা […]
SARS – সদৃশ নতুন ভাইরাস নিয়ে ফ্রান্সকে শান্ত থাকার আহবান জানালো WHO
ইউরোবিডি২৪নিউজঃ সোমবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ফ্রান্সের জনগণকে নতুন মারাত্মক SARS – সদৃশ ভাইরাস নিয়ে ভীত না হবার এবং ভাইরাস আক্রান্তদের সঠিক চিকিৎসা নিয়ে হাসপাতালগুলোকে আতঙ্কিত না হবার আহবান জানিয়েছে। সপ্তাহের শেষে এই নতুন মারাত্মক ভাইরাসের দুটি কেস নিশ্চিত হবার পর থেকে এ নিয়ে জনমনে গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে। WHO – এর মুখপাত্র গ্রেগরি হারটল […]
