Category: Scroll_Head_Line
প্যারিসে ভয়াবহ সিরিজ হামলা অন্তত ১২৯ জন নিহত ও ৩৫২ জন আহত
ইউরো সংবাদ: শুক্রবার ১৩ নভেম্বর রাত ৯টা ২০ মিনিট থেকে শুরু হয়ে মধ্য রাত ১২ টা ২০ মিনিট পর্যন্ত প্যারিসের প্রায় ৭টি পৃথক স্থানে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ৩৫২ জনের ও বেশী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। যাদের মধ্যে ৯৯ জনের অবস্থা আশংঙ্কা জনক। প্যারিসের […]
নূর হোসেন কারাগারে, রিমান্ড চান নিহত নজরুল স্ত্রী-শ্বশুর
দেশের খবর: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলাম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বেলা ২টা ২০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে জেলা পুলিশ লাইনস থেকে আদালতে হাজির করে পুলিশ। […]
অাসন্ন জলবায়ু সম্মেলনকে সামনে রেখে আজ থেকে ফ্রান্সে সীমানা নিরাপত্বা জোরদার
ইউরো নিউজ: ফান্সের স্বরাষ্ট্র মন্ত্রী বার্নার্ড কাজিনোভের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ১৩ নভেম্বর থেকে এক মাসের জন্য ফ্রান্সের সীমানায় নিরাপত্বা তল্লাশী জোরদার করা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ জলবায়ু সম্মেলন আগামী ৩০ নভেম্বর প্যারিসের উত্তরে বুরজে(Bourget) এলাকায় শুরু হতে যাচ্ছে। সম্মেলনটি ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। ফ্রান্সের এই নিরাপত্বা তল্লাশির কাজে ইতি […]
ফ্রান্সে পাবলিক ট্রান্সপোর্টে ইভ টিজিং এর বিরুদ্ধে ক্যাম্পেইন।
ইউরো নিউজ: ফ্রান্সে নারী অধিকার মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে ৯ নভেম্বর থেকে পাবলিক ট্রান্সপোর্টে নারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, কটুক্তি ও যৌন হয়রানী মূলক যেকোন আচরনের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করা হয়েছে। প্যারিসের রেল স্টেশান গার সাঁলাজায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন নারী অধিকার মন্ত্রণালয়ের সচিব বোয়াস্টার্ড Boistard (Droits des femmes) এবং পরিবহন মন্ত্রণালয়ের […]
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি
আন্তর্জাতিক: অং সান সু চি’র নেতৃত্বাধীন মিয়ানমারের প্রধান বিরোধীদল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি দেশটিতে আড়াই দশকের মধ্যে অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, পার্লামেন্টের ৮০ শতাংশ আসন দখল করেছে এনএলডি। দেশের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য পার্লামেন্টে দুই তৃতীয়াংশ আসনের প্রয়োজন ছিল সু চি’র দলের। কিন্তু তার চেয়ে অনেক […]
সিরিয়ার শরণার্থীদের স্বল্প সময় থাকার অনুমতি দেবে জার্মানি
ইউরো সংবাদ: যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে যাওয়া শরণার্থীদেরকে সীমিত সময়ের জন্য থাকার অনুমতি দেবে জার্মানি। জার্মানির সরকারি রেডিও চ্যানেল ডয়েচল্যান্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস দি মাইজিয়েরে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে শরণার্থী গ্রহণ ও তাদের থাকার সময়সীমা ঠিক করা হবে। মাইজিয়েরে বলেন, অন্যদেশগুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ের […]
‘অসঙ্গতিপূর্ণ’ কিছু ফেসবুকে দিতে পারবেনা কর্মকর্তারা
দেশের খবর : বাংলাদেশে সরকারি প্রশাসনের ভাবমূর্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন বিষয় ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে কর্মকর্তাদের যে নির্দেশনা দেয়া হয়েছে, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার পরিচয় দেয়ার নির্দেশনা জারী করা হয়েছে একজন কর্মকর্তার ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে। মন্ত্রিপরিষদ বিভাগে […]
অভিবাসনপ্রত্যাশীরা উধাও, ম্যার্কেল আরো সংকটে
ইউরো সংবাদ: যাঁকে মনে করা হতো ইউরোপের সবচেয়ে ক্ষমতাবান, সেই আঙ্গেলা ম্যার্কেলের আসন এখন নিজের দেশেই টালমাটাল৷ ‘শরণার্থী সংকট’ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম৷ জাতিসংঘের প্রতিবেদন সংকট বাড়ার ইঙ্গিতই দিচ্ছে৷ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সর্বশেষ প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্য থেকে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপমুখী স্রোত আগের সব সময়ের চেয়ে অনেক বেশি প্রবল৷ শুধু অক্টোবর মাসেই ইউরোপে […]
রুশ বিমানের ২২৪ জন যাত্রী ‘হত্যা’ করেছে আইএস?
ইউরো সংবাদ: যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বলছে, আইএস-এর রাখা বোমার কারণেই মিশরের সিনাই মরুভূমিতে রুশ বিমানটি ধ্বংস হয়ে থাকতে পারে৷ আইএস-ও বিমানটি ধ্বংস করার দায় স্বীকার করেছে৷ বিমানটির ২২৪ জন যাত্রীর কেউই আর বেঁচে নেই৷ গত ৩১ অক্টোবর ভোরে মিশরের শার্ম আল-শেখ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিনাই মরুভূমিতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার এয়ারবাস ৩২১-২০০ মডেলের একটি […]
আসছে ফরাসি রণতরী: আইএসআইএল’র লাভ হবে নাকি ক্ষতি?
ইউরো সংবাদ: মধ্যপ্রাচ্য বিশেষকরে সিরিয়া ও ইরাকে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে অভিযানে অংশ নিতে ভূ-মধ্য সাগরে আসছে ফ্রান্সের বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’। এটি মার্কিন নেতৃত্বাধীন জোটকে সহযোগিতা করবে বলে দাবি করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে ফ্রান্স । কিন্তু সিরিয়ায় আইএসআইএল’র বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় […]
