• ১২ কার্তিক ,১৪৩৩,28 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: Scroll_Head_Line

যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিকল্পনা নিয়ে ইইউ-র প্রশংসা

| আগস্ট 8, 2015 | 0 Comments

আন্তর্জাতিক: জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ দেশে সমালোচনা এবং প্রতিবাদের মুখে পড়লেও যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ সোমবার জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন মোকাবিলার জন্য ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তাঁর ঘোষণা করা স্বচ্ছ বা পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিকল্পনার মূল লক্ষ্য, ১৫ বছরের মধ্যে দেশের […]

Continue Reading

সমুদ্রের পানির উচ্চতা ৬ মিটার বাড়তে পারে!

| জুলাই 20, 2015 | 0 Comments

আন্তর্জাতিক: সাম্প্রতিক গবেষণায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে সরকারগুলো যে পরিকল্পনা নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলেও এমনটা হতে পারে বলে মনে করছেন তাঁরা৷ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের বিজ্ঞানীদের একটি দলের করা গবেষণাটি ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে৷গবেষণায় বলা হয়, আজ থেকে প্রায় সোয়া লক্ষ বছর আগে পৃথিবীর তাপমাত্রা আজকের মতোই ছিল৷ তখন সমুদ্রের পানির উচ্চতা ছয় […]

Continue Reading

ফিনল্যান্ডে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদ

| জুলাই 20, 2015 | 0 Comments

জামান সরকারঃ বিশ্বজুড়ে বাংলা: ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। একমাস রোজা রাখার পর ফিনল্যান্ড জুড়ে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহের মধ্য দিয়ে শুক্রবার উদযাপন করেছে ঈদুল ফিতর। শাওয়ালের এক ফালি চাঁদ যে ডালি ডালি খুশির বার্তা নিয়ে এসেছে। সবাই নতুন পোশাক পরেছে। সবাই তো এই দিনটির প্রতীক্ষায় ছিল এতদিন। অবশেষে প্রতীক্ষার অবসান হল ১৭ই জুলাই […]

Continue Reading

ঈদের নামাজ পড়লেন টিউলিপ সিদ্দিক

| জুলাই 20, 2015 | 0 Comments

সৈয়দ আনাস পাশা: ইউরোবিডি কমিউনিটি সংবাদ: লন্ডনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ব্রিটিশ এমপি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় তার নির্বাচনী এলাকা কিলবার্ন পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে তিনি এই নামাজ আদায় করেন। হাফিজ মাওলানা শেখ ইউসুফের ইমামতিতে ঈদের নামাজে টিউলিপের সাথে ছিলেন লন্ডন […]

Continue Reading

ব্রিটেনে ঈদুল ফিতর উদযাপিত

| জুলাই 20, 2015 | 0 Comments

সৈয়দ আনাস পাশা ইউরোবিডি কমিউনিটি সংবাদ: যথাযোগ্য মর্যাদায় ব্রিটেনে পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা পালন শেষে শুক্রবার লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। লন্ডনের রেডব্রিজ ভ্যালেন্টাইন পার্ক, ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান প্রধান […]

Continue Reading

ক্রিকেটারদের ব্রিটেনে সংবর্ধনা দিতে চান টিউলিপ

| জুলাই 20, 2015 | 0 Comments

সৈয়দ আনাস পাশা ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জন্য টাইগারদের ব্রিটেনে সংবর্ধনা দিতে চান বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রোববার (১৯ জুলাই) লন্ডনের দ্য হোয়াইট হাউস হলে কমিউনিটির উদ্যোগে আয়োজিত ঈদ রিসেপশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি তার এই ইচ্ছার কথা জানান। ক্রিকেট তারকাদের ‘বাঘের বাচ্চা’ সম্বোধন করে  তিনি বলেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে যে […]

Continue Reading

বৃটেনে ঈদের দিনে বাংলাদেশী রেষ্টুরেন্টকর্মীদের ছুটির দাবীতে মানববন্ধন

| জুলাই 20, 2015 | 0 Comments

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। কিন্তু এই দিনটিতেও যুক্তরাজ্যে প্রায় ৮০ হাজার বাঙ্গালী রেষ্টুরেন্ট কর্মীর একটি বড় অংশকেই যেতে হয় কাজে। ইউরোবিডি কমিউনিটি সংবাদ:  প্রতি বছরই রেষ্টুরেন্ট কর্মীদের ঈদের ছুটি না পাওয়ার দাবী নিয়ে ঈদের মৌসুমে খবর প্রকাশিত হয় গনমাধ্যমে। রেষ্টুরেন্ট মালিকদের সংগঠনের নেতারা দেন ছুটির আশ্বাসও। কিন্তু তারপরও ছুটি পান না […]

Continue Reading

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন

| জুলাই 19, 2015 | 0 Comments

দেশের খবর: প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী গাজীপুরের নুহাশ পল্লীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।এ উপলক্ষ্যে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার সকাল সোয়া ১১টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই ছেলে নিষাদ ও নিনিদকে নিয়ে নুহাশ পল্লীতে আসেন। পরে তিনি সন্তানদের […]

Continue Reading

বৃটেনে আশ্রয়প্রার্থীদের ভাতা ৩০ ভাগ কমানো হলো

| জুলাই 19, 2015 | 0 Comments

ইউরো সংবাদ:  বৃটেনের স্বরাষ্ট্র বিভাগ নতুন করে ঘোষণা করেছে, আগস্ট ২০১৫ থেকে হাজার হাজার আশ্রয়প্রার্থী (এসাইলাম সিকার্স)- যারা ব্রিটেনে বসবাস করছেন, এসাইলাম ক্যাটাগরিতে, তাদের ভাতা ৩০% কমিয়ে (কাট করে) সপ্তাহে ৭৩.৯০ পাউন্ড করে পাবেন। মন্ত্রীরা বলছেন, এই কমানো বা কাট নীতির ফলে ২৭,৮০০ নিঃসঙ্গ এসাইলাম সিকার্স (আশ্রয়প্রার্থী), পরিবারে যাদের সন্তান রয়েছে, তারা সকলেই ক্ষতিগ্রস্থ হবেন। […]

Continue Reading

যুক্তরাজ্য বিএনপির কমিটি ঘোষণা

| জুলাই 19, 2015 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ : এম এ মালেককে সভাপতি ও কয়সর এম আহমেদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট বিএনপির যুক্তরাজ্য কমিটি গঠিত হয়েছে। এছাড়া যুক্তরাজ্য বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠিত হয়েছে। ঢাকাস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কমিটির একমাত্র সিনিয়র সহ-সভাপতি পদ পেয়েছেন আব্দুল হামিদ চৌধুরী। এছাড়া সহ-সভাপতি আবুল […]

Continue Reading