Category: Scroll_Head_Line
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি: স্পেনে পৌঁছেছে মার্কিন ডেস্ট্রয়ার, আরো আসবে
ইউরো সংবাদ: ইউরোপে ন্যাটো বাহিনীর বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে যোগ দিতে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি ডেস্ট্রয়ার স্পেনে পৌঁছেছে। স্পেনে যে চারটি মার্কিন ডেস্ট্রয়ার পাঠানোর কথা তার প্রথমটি (মঙ্গলবার) দেশটির দক্ষিণাঞ্চলীয় রোটা বন্দরে পৌঁছায়। ইউএসএস ডোনাল্ড কুক নামের এ ড্রেস্ট্রয়ার রোটা বন্দরে স্থায়ীভাবে অবস্থান করবে এবং এন্টি-মিসাইল প্লাটফরম হিসেবে কাজ করবে। এছাড়া, এখান থেকে ডেস্ট্রয়ারটি ন্যাটোর […]
সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইস্যুতে বৈঠক বর্জন করেছে রাশিয়া ও চীন
আন্তর্জাতিক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের মধ্যে দু’টি দেশ সিরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক বর্জন করেছে। অস্ট্রেলিয়া, জর্দান ও লুক্সেমবার্গ সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি খসড়া প্রস্তাবের ওপর আলোচনার জন্য সোমবার বিষয়টি নিরাপত্তা পরিষদে উত্থাপন করে।কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়া ওই বৈঠকে অংশ নেয়া থেকে […]
যুক্তরাজ্যকে বাঁচাতে সময় বাকী ৭ মাস: ব্রিটিশ প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (শুক্রবার) বলেছেন, যুক্তরাজ্যকে বাঁচানোর জন্য আরো মাত্র সাত মাস সময় আছে। স্কটল্যান্ডের অধিবাসীরা যাতে স্বাধীনতার পক্ষে ভোট না দেয়, সে লক্ষ্যে সবাইকে চেষ্টা চালানোর আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যের অন্য সব অঞ্চলের মানুষের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা স্কটিশদের বলুন-তারা যেন স্বাধীনতার পক্ষে ভোট না দেয়। আগামী সেপ্টেম্বরে স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে […]
ইউরোপীয় দেশগুলোতে বছরে দুর্নীতি হয় ১২ হাজার কোটি ইউরো
ইউরো সংবাদ: ইউরোপীয় দেশগুলোতে দুর্নীতি ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ সংস্থাটি বলেছে, প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে দুর্নীতির ফলে ১২,০০০ কোটি ইউরোর সমপরিমাণ অর্থের আর্থিক ক্ষতি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার সেসিলিয়া মাল্মস্ট্রোম এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সুইডিশ দৈনিক গোয়েটেবোর্জ-পোসটেনে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেছেন, দুর্নীতি ভেতর থেকে গণতন্ত্রকে খেয়ে ফেলছে […]
জার্মানির ক্ষুদ্রতম রাজ্য সারলান্ডে সবার জন্য ফরাসি
ইউরো সংবাদ: সারলান্ডের জন্য দ্বিতীয় ভাষা: ২০৪৩ সাল থেকে দাপ্তরিক কাজকর্ম ও স্কুল-কলেজে জার্মানের পাশাপাশি ফরাসি ভাষাও চালু করার পরিকল্পনা করছে সারলান্ড সরকার৷ তবে ফরাসি ভাষাকে কার্যকর করতে হলে এক প্রজন্ম লেগে যেতে পারে৷ একমাত্র দ্বিভাষিক রাজ্য ফ্রান্সের সীমান্ত সংলগ্ন ছোট্ট রাজ্য সারলান্ডে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটিই হবে জার্মানির একমাত্র দ্বিভাষিক রাজ্য৷ ‘‘আমরা চাই যে […]
২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের চ্যালেঞ্জ
নির্মাণাধীন ভবন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিয়ত বদলাচ্ছে৷ গড়ে উঠছে নতুন নতুন ভবন৷ ভবন নির্মাণের সময় প্রচুর শব্দ হয়, ধুলাও হয় প্রচুর৷ আর্থিক দিকটা দেখে নির্মাণ প্রতিষ্ঠান আর নির্মাণ শ্রমিকরা নির্দেশ অনুযায়ী কাজ করেন, আশপাশের এলাকাবাসীর সব রকমের ঝামেলাই মেনে নিতে হয়৷ ইউরোপীয়দের আছে বিকল্প চলমান সংকটের সময় ইইউ-র নানা কর্মসূচিকে প্রত্যাখ্যান করা হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মসূচির […]
সুইস গণভোটের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে দুশ্চিন্তা
ইউরো সংবাদ: সুইজারল্যান্ডে সাম্প্রতিক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অধিকার খর্ব করার পক্ষে রায় পড়েছে৷ ইইউ পাল্টা পদক্ষেপের হুমকি দিচ্ছে৷ এর ফলে সামগ্রিকভাবে ইউরোপীয় অর্থনীতির ক্ষতির আশঙ্কা করছে অনেক মহল৷ সুইস গণভোটের রায়ের ফলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে৷ কারণ সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হওয়া সত্ত্বেও ইইউ-র সঙ্গে সে দেশের বিশেষ চুক্তি রয়েছে৷ ফলে পণ্য, পরিষেবা ও […]
সুইসরা অভিবাসন সীমিত করার পক্ষে
ইউরো সংবাদ: একটি গণভোটে সুইস নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের সুইজারল্যান্ডে যথেচ্ছ অভিবাসন সীমিত করার সপক্ষে মত প্রকাশ করেছেন৷ এর ফলে সুইজারল্যান্ড এবং ইউরোপ, উভয়েই প্রভাবিত হবে বলে মনে করেন ব্যার্ন্ড রিগার্ট৷ ইইউ নাগরিকরা যে একেবারে স্বেচ্ছায় ও স্বাধীনভাবে সুইজারল্যান্ডে বসবাস ও কাজকর্ম করতে পারতেন, এমন নয় – কিছু কিছু বাধা ও সীমা এর আগেও ছিল৷ কিন্তু […]
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির পদবি বণ্টন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: মকিস মনসুর, লন্ডন থেকে : বৃটেনের বাংলাদেশ কমিউিনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভা গত ২৬ জানুয়ারি বিকেলে সেন্ট্রাল লন্ডনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার নূরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সারের […]
ইউক্রেনের বিরোধী নেতার সঙ্গে কেরির বৈঠককে ‘সার্কাস’ বলল রাশিয়া
ইউরো সংবাদ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউক্রেনের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের যে পরিকল্পনা করেছেন তাকে ‘সার্কাস’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি রোগোজিন (শুক্রবার) এক টুইট বার্তায় বলেছেন, ‘সপ্তাহান্তে ভালো একটি সার্কাস হতে যাচ্ছে।’ জন কেরি (শনিবার) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইউক্রেনের বিরোধীদলীয় নেতা আরসেনি ইয়াতসেনিউক এবং ইউডিএআর পার্টির নেতা ও সাবেক বক্সিং চ্যাম্পিয়ন […]
