Category: Scroll_Head_Line
মাদারীপুরের খেজুর গুড়ের চাহিদা বেড়েছে ইউরোপে
দেশের খবর: মাদারীপুর থেকে ফোরকান আহমেদ : মাদারীপুরের সুস্বাদু খেজুরের গুড়ের সুনাম এখন দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। সরকারি সহায়তা পেলে রপ্তানি করা সম্ভব। বিভিন্নভাবে জানা যায়, মাদারীপুরের প্রবাসীরা নব্বইয়ের দশক থেকে এখানকার খেজুরের গুড় নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশে। এভাবেই সেখানে এ গুড়ের চাহিদা ব্যাপক তৈরি হয়েছে। তাই এই চহিদার কথা মাথায় রেখে এখন প্রবাসী অনেকেই […]
বোরবার থেকে ফের লাগাতার অবরোধ, শুক্রবার দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ
দেশের খবর: বিরোধী জোটের লাগাতার অবরোধ আজ ও আগামীকাল স্থগিত করা হয়েছে। রোববার থেকে ফের দেশব্যাপী লাগাতার অবরোধ শুরু হবে। গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক এ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া পূর্বঘোষিত শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিরোধী জোট। এদিকে গতকালও দেশব্যাপী গণগ্রেপ্তার, অগ্নিসংযোগ, ভাঙচুর চলেছে। লাগাতার অবরোধে […]
নতুন নির্বাচনের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান ইইউর
ইউরো সংবাদ: সহিংসতা পরিহার করে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের জন্য প্রকৃত সংলাপ শুরু করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন আজ বুধবার ব্রাসেলসে এক বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ইইউ। ইইউর পক্ষ থেকে আজকের বিবৃতিতে ক্যাথরিন […]
রংপুর-৬ আসন থেকে উপ-নির্বাচন করবেন জিএম কাদের
দেশের খবর: রংপুর-৬ আসন থেকে উপ-নির্বাচন করবেন জাতীয় পাটির্র প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ছোট ভাই জিএম কাদের। জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, ছোটভাই জিএম কাদেরকে ছেড়ে সংসদে যেতে রাজি নয় জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপর-৬ আসন ছেড়ে দিতে চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন তিনি। এরশাদের অনুরোধে রংপুর-৬ আসন […]
বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জার্মানি আবারও সংলাপের তাগিদ ফ্রান্সের
ইউরো সংবাদ: সদ্যসমাপ্ত নির্বাচনে জনমতের প্রতিফলন ‘অতি সামান্য’ হয়েছে মনে করে জার্মানি। দেশটির তরফে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য আরেকটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের তাগিদ দেয়া হয়েছে। জার্মান ফেডারেল সরকারের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ওই তাগিদ দেয়া হয়। এদিকে দশম সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ‘খুবই কম’ ছিল মন্তব্য করে প্রধান রাজনৈতিক দলগুলোকে আবারও সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে […]
মন্ত্রীর বউ হতে চান সালমা
দেশের খবর: সালমার স্বামী শিবলী সাদিক ছিলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান। এবারের দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন শিবলী। কিন্তু এতেই সন্তুষ্ট নন সালমা। তিনি চান তাঁর স্বামী মন্ত্রী হবে, আর তিনি মন্ত্রীর বউ। সংগীতশিল্পী সালমা বলেন, ‘অনেক শিল্পীর স্বামীকেই তাঁদের স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হয়। আমার ক্ষেত্রে তা নয়। আমি নিজের […]
‘রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী’
দেশের খবর: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদই হচ্ছেন দশম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী৷ বুধবার তিনি বলেন, ‘‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশেই নির্বাচনে গেছি৷ তাঁর নির্দেশেই বিরোধী দলীয় নেতা হচ্ছি৷” চেয়ারম্যান থাকতে তিনি কেন বিরোধী দলীয় নেতা হচ্ছেন, এমন প্রশ্নের জবাবে রওশন এরশাদ বলেন, ‘‘উনি রাষ্ট্রপতি ছিলেন, তাই বিরোধী দলীয় নেতা হচ্ছেন না৷” আর […]
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওয়েলস শাখার উদ্যোগে বৃটেনের কার্ডিফে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: শেখ এম এ সালাম, কার্ডিফ থেকে : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারে গত বুধবার ইউকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওয়েলস রিজিয়নের উদ্যোগে এক ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত ওয়েলসের চেয়ারম্যান আলহাজ্ব মো: ছুরুক […]
ফ্রান্সের প্যারিসে মানবাধিকার সংগঠন এফডিএইচআর এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ফ্রান্স আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বাংলাদেশে গনতন্ত্র, আইনের শাসন ও সাধারণ নাগরিকদের জানমাল রক্ষায় জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল ৫ জানুয়ারি ২০১৪ বিকাল ৩টায় ফ্রান্সের ঐতিহাসিক প্লাস ডো লা রিপাবলিক চত্ত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ সংগঠনের চেয়ারম্যান মানবাধিকার কর্মী মুহাম্মদ […]
গিনেস বুকে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলো বাংলাদেশ
দেশের খবর: মহান বিজয়ের ৪২তম বর্ষপূর্তিতে বাংলাদেশের তৈরি মানব পতাকাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সময় গতকাল (শনিবার) এ স্বীকৃতির খবর প্রকাশ করা হয় গিসেন ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। (http://www.guinnessworldrecords.com/world-records/2000/largest-human-national-flag). সেনাবাহিনীর সহায়তায় মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ মানব পতাকা নির্মাণ করে। […]
