Category: দেশের খবর
দুই সিটির ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের, কর্মসূচি ঘোষণা
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন বয়কট ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। দলটির বরিশাল সিটি মেয়র প্রার্থী […]
ফয়জুল করীমের ওপর হামলাকারী আটক
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলাকারী একজনকে আটক করেছে পুলিশ। ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর ওপর হামলাকারীর নাম স্বপন বলে জানিয়েছে পুলিশ। তবে তার রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা তা জানাতে পারেনি পুলিশ। হামলাকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার […]
বাংলা কবিতার ফরাসী অনুবাদ নিয়ে ঢাকায় কবিতা সন্ধ্যা আয়োজিত
রাকিবুল ইসলাম, ঢাকা থেকে :ফরাসী সৌরভে বাংলা কথামালা” শিরোনামে বাংলা কবিতার ফরাসী অনুবাদ নিয়ে ঢাকায় কবিতা সন্ধ্যা আয়োজিত’ হয়েছে। ফ্রান্স প্রবাসী সাংস্কৃতিক সংগঠক হাসনাত জাহানের ফরাসী ভাষায় অনুবাদকৃত কিছু বাংলা কবিতা ও গান নিয়ে ঢাকা আলিয়ঁস ফ্রঁসেজে গত ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার সন্ধ্যায় একটি কবিতার অনুষ্ঠান আয়োজন করা হয়। “Bangla Lyrics with a french fragrance” […]
২১এর প্রথম প্রহরে ফ্রান্স আওয়ামী লীগের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ।
২১এর প্রথম প্রহরে ফ্রান্স আওয়ামীলীগ অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এময় ফ্রান্স আওয়ামিলীগের সভাপতি এম এ কাশেম এবং সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন কয়েস সহ আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমাই উপজেলার চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন অধ্যাপক আলমগীর হোসেন অপু।
ইউরোবিডি দেশের খবর: কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন অধ্যাপক আলমগীর হোসেন অপু। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।অধ্যাপক আলমগীর হোসেন অপু বলেন, রাজনীতি করে, চেয়ারম্যান হয়ে বিত্তবান হওয়ার কোন ইচ্ছা আমার নেই। আমি চাই জাতির জনক বঙ্গবন্ধু […]
ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়ার টিটিএন কার্যালয় পরিদর্শন।
ইউরোবিডি দেশের খবরঃ ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া দি টেরিটোরিয়্যাল নিউজ ( টিটিএন) কার্যালয় পরিদর্শন করেছেন। ২১শে জানুয়ারি শনিবার রাতে টিটিএন কার্যালয়ে আসলে দেবেশ বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান টিটিএনের এডিটর ইন চীফ জাহেদ সরওয়ার সোহেল,বার্তা প্রধান তৌফিক লিপুসহ টিটিএনের সহকর্মীরা। পরিদর্শনকালে, দেবেশ বড়ুয়া সাংবাদিকতার […]
তেল, চাল, আটাসহ ৯ পণ্যের দাম ঠিক করে দেবে সরকার
চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, সিমেন্ট, রডসহ মোট ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। এসব পণ্যের যৌক্তিক দাম কত হওয়া উচিত, তা ঠিক করা হবে আগামী ১৫ দিনের মধ্যে। আজ মঙ্গলবার দুপুরে বাজারে পণ্যের সরবরাহ, মজুত ও আমদানি প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক […]
বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশ তার উন্নয়নের ধারা থেকে কখনোই শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পতিত হবে না; বরং সব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা মনে রাখবেন (দলের নেতা–কর্মীদের) যে বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না, হতে পারে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা […]
২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধায় মানতে হবে যেসব বিধিনিষেধ
করোনাভাইরাস মহামারির কারণে এবার একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি হিসেবে ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এছাড়া মাস্ক পরা ছাড়া কাউকে শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। শহীদ দিবস ও […]
ছাত্রীকে ৪ দিন আটকে ‘ধর্ষণের’ পর ফেলে গেল ঢাবি এলাকায়
রাজধানীর পুরান ঢাকার লালবাগ থেকে এক কলেজছাত্রীকে (১৮) তুলে নিয়ে চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। ওই ছাত্রীর দেওয়া ভাষ্য, ১২ ফেব্রুয়ারি সকালে তিনি প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাচ্ছিলেন। পথে লালবাগের কেল্লার মোড়ে আল আমিন ও শুভ নামে দুজন […]
