Category: শীর্ষ সংবাদ
পড়ালেখা বন্ধ করে সম্মান আদায় করা যায় না: প্রধানমন্ত্রী
দেশের খবর: বেতন ভাতা ও মর্যাদা বৃদ্ধির দাবিতে শিক্ষকদের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বেতন-ভাতা দ্বিগুণ করে দেওয়ার পরও শিক্ষকরা আন্দোলন করছেন। তাঁরা নাকি বেতন-ভাতা নয় সম্মানের জন্য আন্দোলন করছেন। কিন্তু পড়ালেখা বন্ধ করে সম্মান আদায় করা যায় না। যদি সচিবের মর্যাদা চান তাহলে শিক্ষকতা ছেড়ে দিয়ে নিজে […]
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তাঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে জাতির মহান নেতার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সেখানে পুস্পস্তবক অর্পণ করার পর, প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। […]
১৪ বছর সাজার বিধান রেখে সাইবার আইন হচ্ছে
দেশের খবর: সর্বোচ্চ ১৪ বছর শাস্তির বিধান রেখে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬’ প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ ছাড়া বিদ্যমান তথ্যপ্রযুক্তি আইনের ৫৪, ৫৫, ৫৬ ও ৫৭ ধারা পরিবর্তন করে প্রস্তাবিত ডিজিটাল আইনে যুক্ত করা হচ্ছে। রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত এ আইনের খসড়া নিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে তথ্য ও যোগাযোগ […]
অভিবাসী আইন কঠোর করার প্রস্তাব অ্যাঙ্গেলা মারকেলের
ইউরো-সংবাদ – German: নববর্ষ উদযাপনের সময় জার্মানির কোলন শহরে নারীদের ওপর যৌন নিপীড়নের প্রতিক্রিয়ায় অভিবাসী আইন কঠোর করার প্রস্তাব দিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। কোলেনে নারীদের নিপীড়নের ঘটনায় মারকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলটির নেতাদের দাবি, অপরাধের সঙ্গে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইন করা হোক। যৌন হামলার ঘটনা নিয়ে মারকেলের ওপর চাপ বাড়ছিল। […]
রিয়াদের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি পর্যালোচনা করবে বার্লিন: ভাইস চ্যান্সেলর
আন্তর্জাতিক: জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রিয়াদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি পর্যালোচনা করে দেখবে বার্লিন। সৌদি আরব গণভাবে প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমরসহ ৪৭ জনের প্রাণদণ্ড কার্যকর করার পর আন্তর্জাতিক অঙ্গনে রিয়াদের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করল ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী দেশ জার্মানি। এর […]
ফ্রান্সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে দায়েশ: ইউরোপীয় পার্লামেন্টে ফরাসি প্রতিনিধি
ইউরো সংবাদ: ইউরোপীয় পার্লামেন্টে নিযুক্ত ফরাসি প্রতিনিধি মার্ক জুয়ালো বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ফ্রান্সে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে প্যারিসে সম্প্রতি দায়েশ সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে বলেছেন, ফ্রান্সের মুসলমানদের বিপদে ফেলাই ছিল ওই হামলার উদ্দেশ্য। এ ছাড়া, দায়েশের পক্ষে সমর্থন লাভ করাও ছিল তাদের অন্যতম লক্ষ্য। […]
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ নিহত ৮
দেশের খবর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর ওপর পৃথক দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান দিলুর ছেলে শরীফ রানাসহ (৩৫) কমপক্ষে ৮জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৯টার দিকে দুটি দুর্ঘটনায় কমপক্ষে ২৪টি যানবাহন একে অপরকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুলিশ ও দমকল বাহিনীর ৫ সদস্য রয়েছেন। এদিকে, নিহতের […]
বিশ্ব ইজতেমা শুরু: জুমার নামাজে লাখো মুসলি্ল
দেশের খবর: টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার শুরু হয়েছে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দফা। বাদ ফজর ভারতের মওলানা আব্দুর রহমানের আ’ম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার এ পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দফা। শুক্রবার ইজতেমা মাঠে দেশের সবচেয়ে বড় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এ নামাজে অংশ নিতে ভোর থেকেই রাজধানী […]
ভূমিকম্পে কাঁপল সারা দেশ অন্তত একজনের মৃত্যু, আহত ২৫ জন
দেশের খবর: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানীর জুরাইনে হুরোহুরি করে ভবন থেকে নামতে গিযে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত অর্ধশত। এছাড়া বিভিন্ন স্থানে আহত হয়ে ঢাকা মেডিকেলে অন্তত ২৫ জন ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হন বলে একটি বেসরকারি টেলিভিশনের খবরে প্রচার […]
সৌদি আরবে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক: সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে সৌদি আরবের ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত যে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে দেশটির প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরও রয়েছেন। ২০১১ সালে […]
