Category: শীর্ষ সংবাদ
১৪৮ আরোহী নিয়ে জার্মান বিমান বিধ্বস্ত; সম্ভবত কেউ বেঁচে নেই
ইউরো সংবাদ: ১৪৮ জন আরোহী নিয়ে জার্মানির একটি বিমান ফ্রান্সের আল্পস পবর্তমালায় বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। তিনি বলেছেন, সম্ভবত বিমানটির সব আরোহীই মারা গেছেন। আল্পস পর্বতমালার একটি স্কি রিসোর্টের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে খবর এসেছে। (মঙ্গলবার) জার্মানির ডাসেলডোর্ফ থেকে স্পেনের বার্সেলোনা যাবার পথে […]
শনিবার ঢাকায় বিএনপির বিক্ষোভ
দেশের খবর: কেন্দ্রীয় যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে আগামি শনিবার ঢাকা মহানগরে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ করবে মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল যুক্ত বিবৃবিতে এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে সকালে স্বামীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গণভবনে চিঠি দিয়েছেন সালাহ উদ্দিনের […]
যেকোনো বাধা অতিক্রম করার শক্তি রয়েছে বাংলাদেশের মানুষের: প্রধানমন্ত্রী
দেশের খবর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেছেন, বাংলাদেশের মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে ১৯৭১ সালের মতো সাহস ও শক্তির সঙ্গে বিদ্যমান বাধা অতিক্রম করবে। প্রধানমন্ত্রী বলেন,‘আমরা বর্তমানে কিছু সমস্যার মোকাবেলা করছি। শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধা দেয়া হচ্ছে। একটি অশুভ শক্তি অবরোধ ও হরতালের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু বাংলাদেশের মানুষের […]
ইউক্রেনে রুশপন্থীদের মোকাবিলায় সেনা প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন
ইউরো সংবাদ: ব্রিটিশ সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। রুশপন্থী যোদ্ধাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি ও কৌশল জোরদার করাই এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সম্প্রচার সংস্থা বলেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ শহরে ব্রিটিশ বাহিনীর ৩৫ জন সদস্য অবস্থান করছে। তারা দুই মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সেখানে অবস্থান […]
সুইডেনে কালাশনিকভ হামলা: নিহত ২, আহত ৮
ইউরো সংবাদ: সুইডেনের দ্বিতীয় বৃহত্তম নগরী গোথেনবুর্গে কালাশনিকভ বন্দুকে সজ্জিত দুই ব্যক্তির হামলায় অন্তত দুই জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, টেলিভিশনে ফুটবল দেখার সময় গোথেনবুর্গের একটি মদের দোকানে এ হামলা চালানো হয়েছে। খুবই দ্রুত ঘটনা ঘটে গেছে বলে জানিয়েছেন অন্য একজন প্রত্যক্ষদর্শী। মদের দোকানটিতে ঢোকার মুখেই একজন মারা যায়। পুলিশ বলেছে, […]
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৮ এপ্রিল
দেশের খবর: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। (বুধবার) পৌনে ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে তিন সিটি করপোরেশনের নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন। সিইসি জানান, আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ […]
ফ্রান্সে চলছে চিকিৎসকদের বিক্ষোভ: আলোচনায় বসতে রাজি স্বাস্থ্যমন্ত্রী
ইউরো সংবাদ: ফ্রান্সে চিকিৎসা খাতে সরকারের গৃহিত সংস্কার কর্মসূচির বিরুদ্ধে চিকিৎসকদের আন্দোলন ও প্রতিবাদের মুখে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন। ফ্রান্সের দৈনিক লা ফিগারোর ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী ম্যারিসোল তোরেন চিকিৎসকদের প্রতিবাদের মুখে (রোববার) সেদেশের চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে সহমর্মীতা প্রদর্শন করে বলেছেন, […]
ইউক্রেনকে অস্ত্র দিলে পরিণতি হবে ভয়াবহ: ইউরোপকে রাশিয়া
ইউরো সংবাদ: ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিণতির বিষয়ে ইউরোপকে সতর্ক করে দিয়েছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেক্সি মেশকভ। তিনি বলেছেন, এর ফলে গোটা ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। (সোমবার) রুশ সংসদের নিম্নকক্ষে এক শুনানিতে এ কথা বলেন আলেক্সি মেশকভ। তিনি বলেন- ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ দায়িত্বহীন ও অবৈধ পদক্ষেপ হিসেবে গণ্য হবে এবং ইউরোপ মহাদেশের নিরাপত্তার জন্য তা অত্যন্ত […]
১০ দিন আত্মগোপনে থাকার পর দৃশ্যপটে আসলেন পুতিন
ইউরো সংবাদ: টানা ১০ দিন অদৃশ্য থাকার পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ৫ মার্চের পর প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তাকে দেখা না যাওয়ায় তার স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। (সোমবার) সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট তার কিরঘিজ সমকক্ষ আলমাজবেক আতামবাইয়েভের সঙ্গে বৈঠক করেন। নিজের স্বাস্থ্য সম্পর্কিত গুজব সম্পর্কে পুতিন বলেন, “জল্পনা-কল্পনা ছাড়া […]
বিকল্প খুঁজে পাচ্ছে না বিএনপি, অবরোধ-হরতালে ক্লান্ত তারাও
দেশের খবর: এর মধ্যে ঢাকার পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে, সারাদেশের অবস্থাও আগের মতো নেই৷ মাঝে-মধ্যে বাসে আগুন বা পেট্রোল বোমার খবর পাওয়া গেলেও, বিএনপি নেতা-কর্মীদের প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে না৷ শুক্রবার সফল হবে না ভেবেই গণমিছিলের কর্মসূচিও দেয়া হয়নি৷ বিএনপির একাধিক নেতা বলেছেন, ‘‘আমাদের তো আন্দোলনের কোনো বিকল্প নেই৷ আর হরতাল-অবরোধেরও কোনো বিকল্প পাওয়া […]
