• ২৮ ফাল্গুন ,১৪৩২,12 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: শীর্ষ সংবাদ

কারাগারে থাকার জন্য লাগবে ভাড়া!

| জানুয়ারি 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: না কোনো ভুল নয়, যা দেখলেন বা পড়লেন, সেটা একদম ঠিক৷ আপনি যদি কোনো অপরাধে কারাভোগ করেন এবং সেই কারাগার যদি হয় নেদারল্যান্ডসে, তবে সেখানে থাকতে আপনাকে ভাড়া গুনতে হবে৷ এবার এমনই এক আইন করতে যাচ্ছে ডাচ সরকার৷ আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ভিবি আলকেমা জানিয়েছেন, আইন ও বিচার প্রতিমন্ত্রী ফ্রেড টিফেন মনে করেন, […]

Continue Reading

ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছরের পরিবর্তে ১৫ বছরে বৃদ্ধি।

| জানুয়ারি 14, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ১লা জানুয়ারী ২০১৪ সাল থেকে ফ্রান্সের জাতীয় পরিচয় পত্রের মেয়াদ কাল ১০ বছর থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে। তবে এই নিয়ম ১৮ বছরের উর্ধ্বে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং ১৮ বছরের নিচের  অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পূর্বের ১০ বছর মেয়াদ কাল বলবৎ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে ১লা জানুয়ারী ২০১৪ থেকে […]

Continue Reading

ব্যালন ডি’অর জিতলেন রোনালদো

| জানুয়ারি 14, 2014 | 0 Comments

আন্তর্জাতিক : ফিফা ব্যালন ডি’অর নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের রিয়াল মাদ্রিদের হয়ে খেলা পর্তুগালের এ স্ট্রাইকার পরাস্ত করেছেন লিওনেল মেসি ও ফ্রাঙ্ক রিবেরিকে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি অবশ্য এর আগে টানা চারবার এ পুরস্কার জয় করেছেন। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখে জমকালো অনুষ্ঠানে রোনালদোর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে যখন তার নাম […]

Continue Reading

ফ্রান্সের প্রেসিডেন্টের পরকীয়ার খবরের পর ফার্স্ট লেডি হাসপাতালে

| জানুয়ারি 14, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলারকে গত শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে এক অভিনেত্রীর পরকীয়ার খবর প্রকাশিত হওয়ার পর এ খবর জানা গেল। ফার্স্ট লেডির কার্যালয় সূত্র জানায়, ‘বিশ্রামের জন্য’ ত্রিয়াবেলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু-এক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বিনোদনবিষয়ক জনপ্রিয় সাময়িকী ক্লোজার প্রেসিডেন্ট ওঁলাদের […]

Continue Reading

রুশ-মার্কিন সমঝোতা: সিরিয়া সংকটের সামরিক সমাধান নেই

| জানুয়ারি 14, 2014 | 0 Comments

আন্তর্জাতিক:  আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সামরিক উপায়ে সিরিয়া সমস্যার সমাধান হবে না। ফ্রান্সের রাজধানী প্যারিসে রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  বেসামরিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে মতৈক্য হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজনৈতিক উপায়েই সমস্যার সমাধান করতে হবে এবং […]

Continue Reading

অপরাধীদের প্রিয় ইউরো ব্যাংক নোট!

| জানুয়ারি 14, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি বলছে, গত বছরের শেষ ছয় মাসে আগের ছয় মাসের চেয়ে ইউরো নোট বেশি জাল হয়েছে! অবশ্য সংখ্যার হিসেবে পরিমাণটা বেশি নয়৷ সোমবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি৷ ইসিবি বলছে, বাজারে থাকা প্রায় দেড় হাজার কোটি ইউরো নোটের মধ্যে জাল হয়েছে সাড়ে তিন লাখের একটু বেশি৷ এদিকে, ইউরোকে আরও সুরক্ষিত করতে ইসিবি ১০ ইউরোর […]

Continue Reading

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ,দেশের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

| জানুয়ারি 12, 2014 | 0 Comments

দেশের খবর: শপথ নিলেন ৪৯ সদস্যদের নতুন মন্ত্রিপরিষদ। আজ রবিবার বিকালে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপরই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দশম জাতীয় সংসদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ঘোষণা করা […]

Continue Reading

চাকরি হারাতে যাচ্ছে আরো ৩০০০ ব্রিটিশ সেনা

| জানুয়ারি 12, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: চলতি বছর আরো তিন হাজার ব্রিটিশ সেনাকে চাকুরিচ্যুত করবে দেশটির সেনাবাহিনী। আর্থিক সংকটের কারণে দেশটির সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করায় এসব সেনাদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছে দেশটির একটি সূত্র।  ব্রিটিশ টেলিগ্রাফে প্রকাশিত রিপোর্টে শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তা জানান, ২০১৪ সালের মধ্যে চতুর্থ ও চূড়ান্ত দফা ব্যয় সঙ্কোচনের আলোকে আরো তিন হাজার ব্রিটিশ […]

Continue Reading

মেসিকে ফেলে রোনাল্ডোই হতে পারেন সেরা

| জানুয়ারি 12, 2014 | 0 Comments

খেলাধুলা: ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সেই ২০০৮ সালে৷ তারপর থেকে শুধু লিওনেল মেসির জয়জয়কার৷ তবে সোমবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণার সম্ভাবনাই বেশি৷ ২০০৮ সালে ক্যারিয়ারে প্রথম এবং একটিবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার সময় রোনাল্ডো ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে৷ কিন্তু তারপর ইংল্যান্ড থেকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে স্পেনে গেলেন রেয়াল […]

Continue Reading

ফরাসি প্রেসিডেন্টের গোপন প্রণয় ফাঁস, ক্লোজার সাময়িকীর বিরুদ্ধে মামলা হতে পারে

| জানুয়ারি 11, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: বিনোদনবিষয়ক সাপ্তাহিক ট্যাবলয়েড ক্লোজার-এর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। একজন অভিনেত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে গত শুক্রবার খবর প্রকাশ করায় পত্রিকাটির ওপর ক্ষুব্ধ হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তবে প্রেমের খবর নাকচ করেননি তিনি। ক্লোজার-এর সর্বশেষ সংস্করণে সাত পৃষ্ঠা জোড়া এক প্রতিবেদনে ওলাঁদের সঙ্গে টেলিভিশন ও চলচ্চিত্র তারকা জুলি গায়েতের […]

Continue Reading