Category: শীর্ষ সংবাদ
সকল দলের অংশগ্রহণ ছাড়া পর্যবেক্ষক পাঠাবে না ইইউ
ইউরো সংবাদ: সব দলের অংশগ্রহণ ছাড়া দশম জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় ইউনিয়ন। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। নির্বাচন কমিশনে সিইসি কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। শনিবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান […]
অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
ইউরোবিডি২৪নিউজঃ বোমাবাজি ও বাসে আগুন দেয়ার ঘটনায় দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেল ৩টার দিকে তিনি ঢামেকে পৌঁছান। প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। দগ্ধ রোগীদের জন্য যেসব বিদেশি ওষুধ সরকারিভাবে সরবরাহ করা হয় না, প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে সেসব ওষুধের খরচ […]
হলিউড তারকা পল ওয়াকার সড়ক দুর্ঘটনায় নিহত!
ইউরোবিডি২৪নিউজঃ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা পল ওয়াকার লস অ্যাঞ্জেলসে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ৪০ বছর বয়স্ক এই অভিনেতা দুর্ঘটনার শিকার হন। লস অ্যাঞ্জেলসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনায় দু’জন মারা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সান্তা ক্লায়ারিটি উপত্যকার সিগনালের পিছনে একটি লাল গাড়ি দু্মড়ানো-মোচড়ানো অবস্থায় উলটে থাকতে দেখেন। এটিই ছিল সেই […]
ইউরোপীয় কূটনীতিকরা সিরিয়ায় আসতে শুরু করেছেন
ইউরো সংবাদ: ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিক ও গোয়েন্দারা সিরিয়ায় সতর্কতামূলক সফরে আসতে শুরু করেছেন। তারা সবাই আবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছেন। ২০১২ সাল থেকে বৈরুতে অবস্থানকারী ইউরোপীয় এক কূটনীতিক ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, গত মে মাস থেকে আমরা আসা শুরু করেছি; প্রথমে একদিনের জন্য, পরে দুই দিন তারপর তিন […]
ফ্রান্সে আশ্রয় প্রার্থীদের আবেদন বিবেচনার দীর্ঘসূত্রিতা কমাবে সরকার
ইউরো সংবাদ: আবু তাহির,ফ্রান্সঃ ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়লাভের আবেদন বিবেচনার সময়সীমা কমানোর বিষয়ে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আশ্রয়প্রার্থীদের আবেদন যত দ্রুত সম্ভব সুরাহা করতে নতুন পদক্ষেপ নিবে সরকার। এ ক্ষেত্রে আবেদনের ছয় মাসের মধ্যে সিদ্ধান্ত জানতে পারবে একজন আবেদনকারী। এর ফলে নিজ দেশে নানা ধরনের বঞ্চনার শিকার হয়ে দেশত্যাগে বাধ্য একজন রাজনৈতিক আশ্রয়প্রার্থী দ্রুত জানতে […]
ইউরোপীয় ইউনিয়ন ছাড়লে ব্রিটেনকে চড়া মূল্য দিতে হবে: জন মেজর
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতির বিষয়ে হুশিয়ারি দিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে ব্রিটেনকে চড়া মূল্য দিতে হবে। শত শত কোটি পাউন্ড ক্ষতির মুখে পড়তে পারে লন্ডন। এছাড়া ব্রিটেন আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, ইইউ ত্যাগ করার […]
দুই নেত্রীকে দ্রুত সংলাপের অনুরোধ করে বান কি মুনের চিঠি
ইউরোবিডি২৪নিউজঃ এবার দ্বিতীয় দফা চিঠি দিয়ে দুই নেত্রীকে দ্রুততম সময়ের মধ্যে সংলাপে বসে বিদ্যমান সংকট দূর করার তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বুধবার পৃথক পৃথক চিঠিতে বান কি মুন এ তাগিদ দেন। চিঠিতে তিনি বলেন, জাতিসংঘ বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কূটনৈতিক সূত্রগুলো জানায়, বাংলাদেশে জাতিসংঘ আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার পররাষ্ট্র সচিব শহীদুল হকের […]
গাড়ি পোড়ানোর অভিযোগে ফখরুল-রিজভী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
ইউরোবিডি২৪নিউজঃ শাহবাগে শিশুপার্কের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। এর মধ্যে ১৬ জনের নাম উল্লেখসহ তিনজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন। পরিকল্পিতভাবে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে শুক্রবার দুপুরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদি হয়ে এই মামলাটি করেন। মামলার অপর আসামিরা হলেন, […]
শাহবাগে পেট্রল বোমায় বাসে আগুন; নিহত ১, অগ্নিদগ্ধ ১৯
ইউরোবিডি২৪নিউজঃ অবরোধের শেষ দিনে রাজধানীতে চলন্ত বাসে চালানো পেট্রল বোমা হামলায় নিহত হয়েছে ঢাকায় বেড়াতে আসা স্কুলছাত্র নাহিদ (১৫)। গতকাল সন্ধ্যায় শিশু পার্কের সামনে যাত্রীবোঝাই এ বাসে পেট্রল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। চলন্ত বাসের ভেতর বিধ্বংসী পেট্রল বোমার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনে জ্বলতে থাকা বাসের ভেতর আটকে পড়েন ৪০ যাত্রী। এ সময় […]
বৃটেনে সবচেয়ে প্রভাবশালী এশিয়ান মালালা
ইউরো সংবাদ : পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফ জাইকে এ বছর বৃটেনের সবচেয়ে প্রভাশালী এশিয়ান বলে ঘোষণা করা হয়েছে। জিজিটু লিডারশিপ অ্যান্ড ডাইভারসিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বুধবার রাতে মালালাকে এ সম্মানে ভূষিত করা হয়। জিজিটু ক্ষমতাবানদের তালিকাতে মালালা লেবার এমপি কেইথ ভাজকে হটিয়ে সর্বশীর্ষ পদটি দখল করে নিয়েছে। এশিয়ান মিডিয়া অ্যান্ড মার্কেটিং গ্রুপ এ তালিকা প্রণয়ন করেছে এবং […]
