Category: শীর্ষ সংবাদ
ইতালিতে আত্মহত্যার ঘটনা আরো বেড়েছে; ঋণ ও বেকারত্বই কারণ
ইউরো সংবাদ: ইতালিতে আত্মহত্যার ঘটনা আরো বেড়ে গেছে। রোম ভিত্তিক গবেষণা কেন্দ্র লিঙ্কল্যাব এ তথ্য জানিয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১২ সালের চেয়ে চলতি বছর অন্তত ৩০টি ঘটনা বেশি ঘটেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ইতালির ১১৯ ব্যক্তি আত্মহত্যা করেছে বলে লিঙ্কল্যাব’র গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। এ বছর যারা আত্মহত্যা করেছে, তাদের মধ্যে ৪৬ জনই বেকার। চলতি […]
ইরানের পরমাণু অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে: ফ্রান্স
ইউরো সংবাদ: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিয়াস বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে যে চুক্তি সই হয়েছে, তাতে ইরানের বেসামরিক পরমাণু অধিকারকে স্বীকৃতি দেয়া হয়েছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের চুক্তি সই হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেছেন, বহু বছরের অচলাবস্থার পর স্বাক্ষরিত এই চুক্তি শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, […]
এসে গেল ইসলামি সিম-কার্ড
ইউরো সংবাদ: গ্রিসের এক ইঞ্জিনিয়ার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি মোবাইল ফোনের সিম-কার্ড বার করেছেন, যা দিয়ে তাঁরা দৈনন্দিন জীবনে ধর্ম সংক্রান্ত আচার-অনুশাসন মেনে চলতে পারেন৷ বিশ্বে সবচেয়ে বেশি মুসলমানের বাস আফ্রিকা এবং এশিয়া মহাদেশে৷ এই দু’টি মহাদেশে মুঠোফোনের চলও বাড়ছে সবচেয়ে তাড়াতাড়ি৷ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের অর্ধেক মোবাইল ফোন সংক্রান্ত চুক্তি আজ স্বাক্ষরিত হচ্ছে এশিয়ায়৷ কিন্তু […]
লাটভিয়ার রাজধানী রিগাতে বিপণী কেন্দ্রের ছাদ ধসে নিহত ৪৯
ইউরো সংবাদ: লাটভিয়ার রাজধানী রিগাতে একটি বিপণী কেন্দ্রের ছাদ ধসে অন্তত ৪৯ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ত্রাণকর্মীও রয়েছে। ছাদ ধসে পড়ার পর ঘটনার পর তার ওই বিপনীকেন্দ্রে প্রবেশ করে এবং ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা করার সময় দ্বিতীয় দফা ছাদ ভেঙে পড়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে প্রথম ভবনটির ছাদ ধসে পড়লে দমকল কর্মীরা সেখানে ছুটে […]
‘ইইউ ছেড়ে যাওয়া ব্রিটেনের জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারা’
ইউরো সংবাদ: বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও’র সাবেক মহাপরিচালক প্যাসক্যাল ল্যামি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে চলে যাওয়া হবে ব্রিটেনের জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারার শামিল। তিনি বলেন, ব্রিটেন যদি ইইউ ছেড়ে যায় তাহলে দেশটি একক বাজারের সুবিধা হারাবে। ২৮ জাতির এ সংস্থায় ব্রিটেন একক বাজারের বিশাল সুবিধা ভোগ করে আসছে। প্যাসক্যাল বলেন, ব্রিটিশদেরও আবেগ-অনুভূতি আছে […]
নারীর প্রতি সহিংসতার মাত্রা বাড়ছে ফ্রান্সে: মানবাধিকার সংস্থা
ইউরো সংবাদ: ফ্রান্সে নারীর প্রতি সহিংসতার মাত্রা ক্রমেই বাড়ছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির নারীবাদী মানবাধিকার সংস্থাগুলো। সহিংসতা দমনে ফরাসি সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা। আন্তর্জাতিক নারী অধিকার বিষয়ক সংস্থা- ইন্টারন্যাশনাল লিগ ফর উইমেন রাইটস এর মুখপাত্র অ্যানি সুগির বলেন, অন্তত ১০ শতাংশ ফরাসি নারী শারীরিকভাবে নিগৃহীত হয়। সেই সঙ্গে প্রতি বছর হাজার […]
ব্রিটেনে গৃহহীন মানুষ বেড়েছে রেকর্ড পরিমাণ: দাতব্য সংস্থা
ইউরো সংবাদ: ব্রিটেনে গৃহহীন মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গৃহহীন ছিন্নমূল মানুষের পক্ষ থেকে পাওয়া সাহায্যের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আশঙ্কার কথা জানিয়েছে দেশটির গৃহ বিষয়ক দাতা সংস্থা। দাতব্য সংস্থাটি জানিয়েছে, গত বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে সহায়তার জন্য এক লাখ ৭৫ হাজার মানুষ সাহায্যের আবেদন করেছে। প্রতিদিন গড়ে ৪৭০ জন গৃহহীন মানুষ দাতব্য সংস্থাটির কাছে আবেদন […]
জার্মানির হাসপাতালগুলির আর্থিক সংকট
ইউরো সংবাদ :জার্মানিতে স্বাস্থ্য পরিষেবার কাঠামো বেশ মজবুত হলেও হাসপাতালগুলোর লোকসান বেড়ে চলেছে৷ কারণ হিসেবে তাদের দুর্বল ‘ম্যানেজমেন্ট’-কেই দায়ী করা হচ্ছে৷ তবে সরকারি উদাসীনতাও অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ স্বাস্থ্য বিমা ভিত্তিক কাঠামো জার্মানির চিকিৎসা পরিষেবা ব্যবস্থা বাংলাদেশ-ভারতের মতো বিচ্ছিন্ন উদ্যোগের সমষ্টি নয়৷ প্রায় সব মানুষেরই স্বাস্থ্য বিমা রয়েছে৷ তাই বিমা কোম্পানি, রোগী, ডাক্তার, […]
গোপন চুক্তির ভিত্তিতে বৃটিশদের ব্যক্তিগত তথ্য চুরি!
ইউরোবিডি২৪নিউজঃ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা(এনএসএ) একটি গোপন চুক্তির ভিত্তিতে বৃটিশ নাগরিকদের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করেছে। বৃটেনের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এনএসএ এ চুক্তি করেছিল বলে মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া গোপনীয় নথিপত্র থেকে এ তথ্য ওঠে এসেছে। স্নোডেনের এই ফাঁস করে দেয়া গোপন চিরকুট যৌথ অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশ করেছে বৃটিশ দৈনিক গার্ডিয়ান […]
ইরানে নতুন নিষেধাজ্ঞায় ওবামার আপত্তি
ইউরোবিডি২৪নিউজঃ তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তিকে চুক্তিতে পৌঁছার সময় দেয়ার জন্য এখনই ইরানের বিরুদ্ধে নতুন কোন নিষেধাজ্ঞার প্রস্তাব না আনতে সিনেটরদের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার হোয়াইট হাউসে সিনেটরদের সঙ্গে দু’ঘণ্টার বৈঠককালে তিনি এ আহ্বান জানিয়েছেন। সমপ্রতি যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ওয়াশিংটনকে আরো কঠোর হওয়ার পক্ষে মত দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই ওবামা […]
