Category: শীর্ষ সংবাদ
সিরিয়ায় হামলার পক্ষে বিশ্বের সমর্থন না পেয়ে হতাশ ওবামা
আন্তর্জাতিক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দুই দিনের জি-২০ সম্মেলনে সিরিয়ায় হামলার পক্ষে টেনেটুনে ১০টি দেশের সমর্থন পাওয়ার পর হতাশ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের দ্বারস্থ হয়েছেন। ব্যয়বহুল একাধিক যুদ্ধে ক্লান্ত আমেরিকায় এখন যুদ্ধবিরোধী মনোভাব খুব জোরালো। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সিরিয়ায় অভিযান নিয়ে খোদ তার দলের আইনপ্রণেতারাও একমত নন। বলা যায়, […]
অলিম্পিক ২০২০ হবে টোকিওতে
আন্তর্জাতিক: ২০২০ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে। শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে ভোটাভুটিতে জিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের আয়োজক হওয়ার অধিকার লাভ করে টোকিও। হেরে যায় তুরস্কের ইস্তাম্বুল এবং স্পেনের মাদ্রিদ।২০২০ অলিম্পিকের আয়োজক বেছে নিতে ভোটাভুটিতে যেতে হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে। চূড়ান্ত রাউন্ডে তুরস্কের ইস্তাম্বুলকে ৬০-৩৬ ভোটে হারায় টোকিও। প্রথম রাউন্ডের […]
সিরিয়া অভিযানে জাতিসংঘের পরোয়া করবে না যুক্তরাষ্ট্র
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়া কথিত রাসায়নিক হামলার জন্য সরকারকে দায়ী করে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে হামলার পরিকল্পনায় এখন আর জাতিসংঘের অনুমোদন চাইবে না যুক্তরাষ্ট্র। এদিকে যে কোন ধরনের সামরিক অভিযান সিরিয়ায় সামপ্রদায়িক সহিংসতা মারাত্মক আকারে ছড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও বলেছেন সিরিয়াতে কোন ধরনের অভিযান চালাতে হলে সেটা জাতিসংঘের অনুমোদন […]
বিচার পেলনা ফেলানী; আসামী বেকসুর খালাস
ইউরোবিডি২৪নিউজঃ কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে নিহত হতভাগ্য বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুনের খুনিকে বেকসুর খালাস দিয়েছে ভারতের একটি আদালত। বিএসএফের বিশেষ আদালতে বিচারের নামে প্রহসনের পর বৃহস্পতিবার রাতে ঘোষিত রায়ে অভিযুক্ত বিএসএফের হাবিলদার অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার পর অবিশ্বাস্য দ্র্রুততায় সে মুক্তি পেয়েছে। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ১৫ […]
যুদ্ধের পক্ষে ভোট না দেয়ায় ব্রিটিশ টোরি দলের এমপি বহিষ্কার
ইউরো সংবাদ : সিরিয়ায় সামরিক হামলা চালানোর পক্ষে ভোট না দেয়ায় ব্রিটেনের রক্ষণশীল টোরি দলের এমপি জেসে নরম্যানকে বহিষ্কার করা হয়েছে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের একজন উপদেষ্টা ছিলেন। গত সপ্তাহে সিরিয়ায় হামলার ওপর ব্রিটেনের সংসদে বিতর্ক শেষে ভোটাভুটি হয় এবং তাতে সরকারের আনা যুদ্ধ-প্রস্তাব বাতিল হয়ে যায়। নরম্যানকে বহিষ্কার করার পর ডাউনিং স্ট্রিট দুঃখ প্রকাশ […]
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রকাশ্যে মিথ্যা বলেন: রুশ প্রেসিডেন্ট পুতিন
ইউরো সংবাদ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে ‘প্রকাশ্যে মিথ্যা’ কথা বলেছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর আগে এ কথা বলেছেন পুতিন। তিনি বলেন, ‘এ বিষয়টি মোটেও আমার জন্য সুখকর নয়। রাশিয়া […]
সামরিক হামলা হলে সিরিয়াকে সাহায্য করবে রাশিয়া
ইউরো সংবাদ: সিরিয়ার ওপর বহির্বিশ্বের সামরিক হামলা হলে দামাস্কাসকে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার সেন্ট পিটার্সবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে চূ়ড়ান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, “রাশিয়া সিরিয়াকে সাহায্য চালিয়ে যাচ্ছে; আমরা সিরিয়ায় অস্ত্র পাঠাচ্ছি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা করছি।“ সিরিয়ায় সংঘাতের কারণে দেশটির যেসব জনগন […]
সিরিয়ায় হামলা প্রসঙ্গে বিভক্ত জি-২০ নেতারা
ইউরো সংবাদ: সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত হয়ে গেলেন জি-২০ নেতৃবৃন্দ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গতকাল শুক্রবার সম্মেলনের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগত অতিথিদের কাছে সিরিয়ায় হামলার ব্যাপারে সম্মতি চান। কিন্তু রাশিয়া, চীন, ভারতসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্বিমত পোষণ করে। রাশিয়া কঠোরভাবে এই হামলার বিরোধীতা করে। ভারত জানায়, রাসায়নিক হামলায় আসাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ […]
বিশ্বে বেড়েছে নারীদের গড় আয়ু, শীর্ষে জাপানি নারীরা
ইউরোবিডি২৪নিউজঃ বিশ্বে নারীদের গড় আয়ু বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, সারা বিশ্বে ৫০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা নারীদের হার বাড়ছে। তবে, দরিদ্র ও মাঝারি আয়ের দেশগুলো সহজেই নারীদের গড় আয়ু বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে পারে। এ খবর দিয়েছে অনলাইন টাইম ম্যাগাজিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এজিং বিভাগের পরিচালক ডক্টর জন আর বিয়ার্ড […]
সিরিয়া আক্রান্ত হলে আমরা জানি কি করতে হবে: পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় মার্কিন সামরিক আগ্রাসন হলে এ ব্যাপারে মস্কো তার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রেসিডেন্ট পুতিন বুধবার বার্তা সংস্থা এপি ও রাশিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, “পরিস্থিতি যদি বলপ্রয়োগের দিকে গড়ায় তাহলে আমরা কি করবো এবং কিভাবে করব সে সম্পর্কে আমাদের নিজস্ব পরিকল্পনা […]
