Category: শীর্ষ সংবাদ
রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে জি-২০ মহাসম্মেলন
আন্তর্জাতিক: বৃহস্পতিবার দুপুরে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে উড়ে এসেছেন সুইডেন থেকে জি-২০ মহাসম্মেলনে যোগ দেওয়ার জন্য. ঐ সম্মেলনের মঞ্চে ওবামা একাধিক দেশের শীর্ষনেতাদের সাথে আলাপ করবেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথেও সাক্ষাত্ হতে পারে, তবে সেটা কার্যসূচীতে নেই. আশা করা হচ্ছে, যে অর্থনৈতিক সমস্যা ছাড়া সম্মেলনে অন্যতম মুখ্য আলোচ্য বিষয় হবে সিরিয়াকে ঘেরা পরিস্থিতি. […]
জি-২০ সম্মেলন:ওবামার পাশ থেকে পুতিনের আসন সরানো হলো!
আন্তর্জাতিক: বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা জি২০ শীর্ষ সম্মেলনের জন্য রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সমবেত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার শুরু হয় দু’দিনের এই সম্মেলন, তবে আলোচ্য বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক প্রসঙ্গগুলোকে ছাড়িয়ে সিরিয়া সংকটই প্রধান হয়ে উঠেছে। সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক এখন এমন তিক্ততায় পৌঁছেছে যে সম্মেলনের পরিকল্পনাকারীরা আসন বিন্যাস পাল্টাতে বাধ্য হয়েছেন! এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ক […]
ইইউ নির্বাচন পর্যবেক্ষক একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পাঠাচ্ছে
ইউরো সংবাদ: আসন্ন নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলগুলো এখনও বৈরী অবস্থানে। সমঝোতার কোন লক্ষণ নেই। সংলাপ বা আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য পন্থা-পদ্ধতি বের করার তাগিদ রয়েছে বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক দাতা সংস্থা-সংগঠনের বন্ধুদের তরফে। দেশের নাগরিক সমাজ, অরাজনৈতিক সংস্থা ও সংগঠনগুলোর পক্ষ থেকে জোর দেয়া হচ্ছে। এক বছরের বেশি সময় ধরে বিষয়টি নিয়ে […]
ভারতে ফের ধর্ষণ; ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ইউরোবিডি২৪নিউজঃ ভারতে আরও এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। আশারাম বাপুর পর এবার মহেন্দ্র গিরি। এভাবে গুরুদের একের পর এক অপকীর্তি ফাঁস হয়েই চলেছে। মহেন্দ্র গিরি ওরফে টুন্নু বাবার বিরুদ্ধে ২৪ বছরের বিবাহিত এক মহিলাকে চার মাসেরও বেশি আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের সেহর জেলার নীলখন্ড গ্রামে নিজের আশ্রমে টুন্নু বাবার বিরুদ্ধে […]
সিরিয়া অভিযান: সিনেটের একটি পরিষদের সমর্থন পেলেন ওবামা
আন্তর্জাতিক: সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রাথমিক অনুমোদনের ব্যাপারে বুধবার ঐকমত্যে পৌঁছেছে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ৷ প্রেসিডেন্ট বারাক ওবামার খসড়া প্রস্তাবে সায় দিয়েছে ঐ পরিষদ৷ সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সিনেট৷ শর্ত সাপেক্ষে এটি আরো ৩০ দিন বাড়ানো যেতে পারে৷ তবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোনো ধরনের স্থল হামলা চালাতে পারবে […]
রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেলে সিরিয়ায় হামলা সমর্থন করতে পারে রাশিয়া
আন্তর্জাতিক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার সরকার কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ মিললে দেশটির ওপর সামরিক হামলা সমর্থন করতে পারে রাশিয়া। তবে সামরিক হামলার ওই সিদ্ধান্ত শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সেন্ট-পিটার্সবুর্গে আসন্ন জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বার্তাসংস্থা এপি ও রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। পুতিন জানান, যদি সিরিয়ায় […]
চুক্তি না থাকায় রাশিয়া স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করছে না: পুতিন
আন্তর্জাতিক: রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অপরাধীকে হস্তান্তর করা সংক্রান্ত চুক্তি না থাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং গোপন তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেনকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করছে না রাশিয়া। সেন্ট-পিটার্সবুর্গে আসন্ন জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বার্তাসংস্থা এপি ও রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রশাসন স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিতে […]
ইউরো এলাকার জন্য এসেছে সুখবর
ইউরো সংবাদ: মন্দা কাটিয়ে ইউরো এলাকা ধীরে হলেও ঘুরে দাঁড়াচ্ছে৷ এর সপক্ষে প্রকাশিত হচ্ছে একের পর এক তথ্য-পরিসংখ্যান৷ বিশেষ করে জার্মানির ধারাবাহিক সাফল্য এই প্রক্রিয়াকে তরান্বিত করছে৷ সুখবর এসেছে ইউরো এলাকা থেকে৷ শুধু ইউরো এলাকা নয়, চীন থেকেও এসেছে সুখবর৷ আর তাতে বাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছে৷ ইউরো এলাকার উৎপাদনের সূচক গত ২৬ মাসে সবচেয়ে উঁচু […]
মাথাপিছু আয় ॥ এখন হাজার ডলার:বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে
দেশের খবর: এই প্রথম বাংলাদেশে মাথাপিছু আয় এক হাজার ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় ৯২৩ মার্কিন ডলার থেকে বেড়ে এক হাজার ৪৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এই প্রথম বাংলাদেশের মাথাপিছু আয় এক হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করল। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এটি তারই বড় উদাহরণ। গত চার […]
ফ্ল্যাট কিনে, চুক্তি করে হয়রানির শিকার মানুষ: প্রায় ১৩০০ অভিযোগ
দেশের খবর: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আসাদ উল্লাহ আল হোসেন, গোপালগঞ্জের ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী আখতারুজ্জামান ও সরকারি কর্মকর্তা শাহ আলমগীর। সম্মানিত এই তিন ব্যক্তিকে ডাকাতি মামলার আসামি হয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। মাইহোম লিমিটেড নামের একটি আবাসনপ্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কেনার পর তাঁদের এ পরিণতি।শুধু এই তিনজনই নন, ফ্ল্যাট কিনে কিংবা চুক্তি করে […]
