Category: শীর্ষ সংবাদ
মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর ১৫ জুলাইয়ের মধ্যে: কাদের
দেশের খবর: আগামী ১৫ জুলাইয়ের মধ্যে রাজধানীতে মেট্রোরেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দ্রুতগতির এ রেলপথ নির্মাণের জন্য রাজউক ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে ৪১ বিঘা জমি বুঝিয়ে দিয়েছে। রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর […]
আর্জেন্টিনায় এক সাক্ষাৎকারে বাশার আল আসাদ- ‘পদত্যাগ মানে পালানো।’
ইউরো সংবাদ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর মেয়াদ পূর্ণ না হওয়ার আগে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পদত্যাগ মানে পালানো।’ গতকাল শনিবার আর্জেন্টিনার একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ এ কথা বলেন। ওই সাক্ষাৎকারের বরাত দিয়ে আজ রোববার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, সিরিয়ায় চলমান যুদ্ধের অবসানে বাশার […]
অবশেষে গে ম্যারিজ বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ওলাদ
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের সাংবিধানিক পরিষদকে ডানপন্থীদের দ্বারা ছুঁড়ে দেয়া একটি আইনি চ্যালেঞ্জের একদিন পর এবং মাসের পর মাস তিক্ত রাজনৈতিক বিতর্কের পর অবশেষে, ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ বিতর্কিত গে ম্যারিজ বিলে স্বাক্ষর করলেন এবং এটি আইনে পরিণত হল। শনিবার, ফ্রান্সে সমকামী বিবাহ অনুমোদিত হবার পর, ফ্রান্স বিশ্বের চতুর্দশতম দেশের অন্তর্ভুক্ত হল, যে সকল দেশ সমকামী বিবাহকে […]
পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতিযোগিতা
ইউরোবিডি২৪নিউজঃ সাভারের রানা প্লাজা ধ্বস এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ পোশাক কারখানা দুর্ঘটনা যা প্রায় এগার’শ মানুষের প্রাণ হরণ করেছে। স্মরণকালের ভয়াবহ এ ভবন ধ্বসের দুর্ঘটনার পর বর্তমানে সরকার, পোশাক কারখানা শ্রমিক এবং জনগণ সকলেই সচেতন এবং পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে শুরু হয়েছে এক প্রতিযোগিতা। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে […]
মহাসেনের বিপদ সংকেত প্রত্যাহার
ইউরোবিডি২৪নিউজঃ ঘূর্ণিঝড় মহাসেনের বিপদ কেটে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবাই। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর থেকে ৭ নম্বর সতর্কসংকেত তুলে নেয়া হয়েছে। বন্দর দুটির কার্যক্রমও কিছু কিছু শুরু হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় মহাসেন সীতাকুণ্ড, ফেনী এবং ভারতে ত্রিপুরার কিছু অংশে অবস্থান করছে। […]
ফ্রান্স প্রবাসী সিরিয়ান ডাক্তারদের দেশপ্রেম
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ার সংঘাত চলছে দুই বছরেরও বেশি সময় ধরে এবং জাতিসংঘের একটি রিপোর্ট অনুসারে, এ সংঘাতে মারা গেছে, আনুমানিক ৭০,০০০ নিরীহ মানুষ। বিদেশে বসবাসরত সিরিয়ানদের জন্য, তাদের মাতৃভূমিতে এমন প্রাণনাশক ও রক্তক্ষয়ী সংঘর্ষ দেখাটা খুবই কষ্টদায়ক। তাই ফ্রান্সে বসবাসরত প্রবাসী সিরিয়ান ডাক্তারদের একটি দল সিদ্ধান্ত নিয়েছেন তারা একটি চ্যারিটি গঠন করবেন যা দ্বারা সিরিয়াতে চিকিৎসা […]
ফরাসি অর্থনীতি আবারও মন্দায়!
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্স আবারও অর্থনৈতিক মন্দায় পতিত হয়েছে। জাতীয় পরিসংখ্যান সংস্থা (INSEE) বুধবার জানায়, দেশের জিডিপি গত বছরের শেষ ত্রৈমাসিকের মত একইভাবে ২০১৩ সালের প্রথম ত্রৈমাসিকে ০.২ শতাংশে দাঁড়িয়েছে। বুধবার, INSEE পরিসংখ্যান সংস্থার প্রাথমিক তথ্য থেকে দেখা যায়, দুর্বল রপ্তানি, বিনিয়োগ ও পারিবারিক খরচের কারণে জিডিপি ০.২ শতাংশে পরিণত হয়েছে এবং ফ্রান্স বছরের প্রথম তিন মাসের […]
H&M এবং Inditex- এর সাথে বাংলাদেশের কর্মী নিরাপত্তা চুক্তি
ইউরোবিডি২৪নিউজঃ বাংলাদেশে একটি মারাত্মক কারখানা ধ্বসের পর, বিশ্বের সবচেয়ে বড় দুটি ফ্যাশন রিটেইলার Inditex এবং H&M সোমবার প্রতিশ্রুতিবদ্ধ হয় যে, তারা বাংলাদেশের কারখানা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য বাংলাদেশের সাথে একটি চুক্তি সাক্ষর করবে। জানা যায়, তারা স্বাস্থ্য ও নিরাপত্তা চুক্তির ব্যাপারে গ্লোবাল ইউনিয়ন ফেডারেশন ইনডাস্ট্রিয়াল এবং ইউনি গ্লোবাল ইউনিয়নের সাথে একমত হয়েছে যা […]
SARS – সদৃশ নতুন ভাইরাস নিয়ে ফ্রান্সকে শান্ত থাকার আহবান জানালো WHO
ইউরোবিডি২৪নিউজঃ সোমবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ফ্রান্সের জনগণকে নতুন মারাত্মক SARS – সদৃশ ভাইরাস নিয়ে ভীত না হবার এবং ভাইরাস আক্রান্তদের সঠিক চিকিৎসা নিয়ে হাসপাতালগুলোকে আতঙ্কিত না হবার আহবান জানিয়েছে। সপ্তাহের শেষে এই নতুন মারাত্মক ভাইরাসের দুটি কেস নিশ্চিত হবার পর থেকে এ নিয়ে জনমনে গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে। WHO – এর মুখপাত্র গ্রেগরি হারটল […]
ক্যামেরুন শক্তিশালী সিরিয়া বিরোধী চায়
ইউরোবিডি২৪নিউজঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনায় রাজনৈতিকভাবে কিভাবে সিরিয়ার বিরোধী জোরদার করা যায় এ প্রসঙ্গে আলোচনা করবেন বলে জানায় তার এক মুখপাত্র। ডাউনিং স্ট্রিট বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনের সফর করবেন এবং তার সিরিয়ার সংঘাতের ব্যাপারে শুক্রবার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে যে অগ্রগতি হয়েছে […]
