• ২৯ ফাল্গুন ,১৪৩২,13 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: শীর্ষ সংবাদ

ফরাসি ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলারের সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে ওলাঁদের!!!

| জানুয়ারি 20, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফরাসি ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়াবেলারের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তবে এই সম্পর্কচ্ছেদ যেকোনো সময় ঘটতে পারে বলে জানা গেছে।  দি ইনডিপেনডেন্ট সোমবার জানায়,  রোববার প্যারিস ম্যাচ পত্রিকার ওয়েবসাইটে বলা হয়, অভিনেত্রী জুলি গায়েতের সঙ্গে ওলাঁদের প্রেমের সম্পর্কের খবর ফাঁসেন পর ফার্স্ট লেডি ভ্যালেরি আট দিন […]

Continue Reading

‘এবারো নির্বাচন করব; জেনেভায় সন্ত্রাসবাদকে গুরুত্ব দিতে হবে’

| জানুয়ারি 20, 2014 | 0 Comments

 আন্তর্জাতিক: আসন্ন জেনেভা-দ্বিতীয় সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ওপর জোর দেয়া উচিত বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ব্যর্থ হলে এ অঞ্চলে নৈরাজ্য দেখা দেবে। (সোমবার) ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট বাশার আসাদ এসব কথা বলেছেন। একইসঙ্গে তিনি সিরিয়ায় আগামী জুন মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথাও জানান তিনি। […]

Continue Reading

শিশু ধর্ষণের দায়ে ২ বছরে প্রায় ৪০০ পাদ্রি পদচ্যুত

| জানুয়ারি 20, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: শিশুদের ওপর ধর্ষণসহ নানা নির্যাতনের কারণে বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের সাবেক প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ বেনিডিক্ট দুই বছরে প্রায় ৪০০ জন পাদ্রিকে পদচ্যুত করেছিলেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, পোপ ২০১১ সালে ২৬০ জন এবং ২০১২ সালে ১২৪ জন পাদ্রির পৌরহিত্য বা ধর্মীয় স্ট্যাটাস বাতিল করেন শিশুদের ধর্ষণ ও নির্যাতন করার অপরাধে। তিনি ২০০৮ ও ২০০৯ সালে […]

Continue Reading

নতুন রেকর্ড: ২০ বছরের মধ্যে ব্রিটেনে তরুণ বেকারের হার সর্বোচ্চ

| জানুয়ারি 20, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটেনে দীর্ঘদিন ধরে চলে আসা বেকারত্বের নতুন রেকর্ড হয়েছে। গত ২০ বছরের মধ্যে এ তরুণ বেকারের সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।  লেবার ফোর্সেস সার্ভের এক জরিপ অনুযায়ী, ২৫ বছরের কম বয়সী তরুণেরা এক বছর পর্যন্ত বেকার রয়েছে ২০১৩ সালে এমন তরুণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’লাখ ৮২ হাজারে। ২০১২ সালে এ সংখ্যা ছিল দু’লাখ ৬৬ […]

Continue Reading

ভ্যালেরিকে দেখতে গেলেন ওঁলাদ, ক্লোজার ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা ঠুকলেন গায়েত

| জানুয়ারি 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফরাসি ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রায়ারওয়েইলার হাসপাতালে ভর্তি হবার পর এ প্রথম তাকে দেখতে গেলেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। অভিনেত্রী জুলি গায়েতের সঙ্গে তার গোপন প্রণয় ফাঁস হবার পর ৯ই জুন থেকে হাসপাতালে ভর্তি আসেন ফরাসি ফার্স্ট লেডি। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, স্নায়ুবিকভাবে অত্যন্ত বিচলিত হয়ে পড়ার কারণে তিনি হাসপাতালে বিশ্রামে আছেন। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি […]

Continue Reading

যুদ্ধাপরাধ করছে সিরিয়ার উগ্র বিদ্রোহীরা: জাতিসংঘ

| জানুয়ারি 18, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই বলেছেন, সাম্প্রতিক সময়ে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলোর নির্বিচার হত্যাকাণ্ডের যেসব রিপোর্ট পাওয়া গেছে তাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করতে হবে।   পিল্লাই  (বৃহস্পতিবার) জেনেভায়  প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, “সিরিয়ার উগ্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে আটক বহু বেসামরিক নাগরিক ও […]

Continue Reading

মার্কিন গোয়েন্দাবৃত্তি নিয়ন্ত্রণে ওবামার প্রতি এইচ.আর.ডব্লিউ’র আহ্বান

| জানুয়ারি 18, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: ওয়াশিংটনের গোয়েন্দা ততপরতা কমাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ- এইচ.আর.ডব্লিউ। সেই সঙ্গে, বিশ্বের মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতেও ওবামার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।  গত ১৬ জানুয়ারি এইচ.আর.ডব্লিউ মার্কিন গোয়েন্দা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সংশোধনীর আহ্বান জানিয়ে ওবামার প্রতি এ চিঠি পাঠায়। এরপর দিন গোয়েন্দা ততপরতায় ধারাবাহিক পরিবর্তন নিয়ে […]

Continue Reading

সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে ইউক্রেনের পার্লামেন্টে আইন পাস

| জানুয়ারি 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচের অনুগত সংসদ সদস্যরা সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে পার্লামেন্টে একটি আইন পাস করেছেন।  আইনে অনুমতি ছাড়া তাবু খাটিয়ে অবস্থান করাকে নিষিদ্ধ করার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সমালোচনাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়েছে। ইউক্রেনে গত কয়েক মাস ধরে সরকার বিরোধী যে আন্দোলন চলছে তা প্রতিহত করার লক্ষ্যেই মূলত এ বিল পাস করা […]

Continue Reading

যৌন কেলেংকারি: ব্রিটিশ ৩ সেলিব্রেটিকে ঘুরতে হচ্ছে আদালতে

| জানুয়ারি 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: যৌন কেলেংকারির আলাদা অভিযোগে ব্রিটেনের তিন সেলিব্রেটিকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। এর মধ্যে রয়েছেন বিবিসি’র সাবেক ডিজে ডেভ লি ট্রেইভিস।  ৬৮ বছর বয়সী সাবেক এ উপস্থাপক গতকাল (মঙ্গলবার) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ২০০৮ সালের যৌন নির্যাতনের মামলায় হাজিরা দেন। তার বিরুদ্ধে আরো ১৩টি অভিযোগ রয়েছে। এসব যৌন হয়রানি বা নির্যাতনের ঘটনা ১৯৭৬ সাল থেকে […]

Continue Reading

সোমবার থেকে উঠে যাচ্ছে ইরান-বিরোধী ইইউ’র নিষেধাজ্ঞা

| জানুয়ারি 18, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: আগামী সোমবার হতে ইরানের ওপর থেকে উঠে যেতে শুরু করবে ইউরোপীয় ইউনিয়েনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা।  গত ২৪ নভেম্বর জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে তেহরান তার পরমাণু কর্মসূচি সম্পর্কে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করার পরই ইউরোপীয় ইউনিয়ন এ পদক্ষেপ বাস্তবায়ন শুরু করবে বলে ইইউ’র সূত্র নিশ্চিত করেছে।  ইইউ’র কয়েকটি সূত্রের বরাত […]

Continue Reading