Category: ইউরো সংবাদ
ভূমধ্যসাগরে আবার নৌকা ডুবি: ইউরোপ অভিমুখী ৪০ অভিবাসী নিহত
ইউরো সংবাদ: ভূমধ্যসাগরের উপকূলে আবার নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪০ অভিবাসী নিহত হয়েছে। ইতালির নৌবাহিনী এক টুইটার বার্তায় এ খবর দিয়েছে। তারা জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া অন্তত ৩১২ জনকে উদ্ধার করা হয়েছে। এসব হতভাগ্য লোকজন আফ্রিকা থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো সাংবাদিকদের বলেছেন, লিবিয়ার […]
অবৈধ অভিবাসী ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে ফ্রান্স
ইউরো সংবাদ: ফরাসি পুলিশ দেশটির বন্দরনগরী ক্যালাসিসে ক্রমবর্ধমান অবৈধ অভিবাসী ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। ক্যালাসিসের পুলিশ প্রধান ব্রুনো নোয়েল (সোমবার) ফরাসি পুলিশের সংখ্যাল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইউরোটানেল এলাকায় ফরাসি সীমান্ত পুলিশের মাত্র ১৫টি চৌকির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এ অবস্থায় ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা নেয়া যায়। […]
শুকরের মাংসে ঘোড়ার মাংস মিশিয়ে দিয়েছে ফ্রান্স: রাশিয়ার অভিযোগ
ইউরো সংবাদ: রাশিয়ায় অবস্থিত ফ্রান্স ভিত্তিক জনপ্রিয় ‘অশান’ হাইপারমার্কেটে শুকরের মাংসের কিমার একটি নমুনায় ঘোড়া, মুরগী এবং গরুর গোশত পাওয়া গেছে বলে দেশটির খাদ্য নিরাপত্তা বিভাগ জানিয়েছে। শুকরের মাংসের কিমা পরীক্ষা করে তাতে শুকরের পাশাপাশি ঘোড়া, মুরগী এবং গরুর ডিএনএ পাওয়া গেছে বলে খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত ‘রোসেলখোজনাজর’ তার নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে। তবে অশানের […]
ইউরোপের কৃষি, খাদ্য ও পশুজাত পণ্য ধ্বংস কর: পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের নানা নিষেধাজ্ঞার জবাবে ইউরোপ থেকে আমদানিকৃত সব কৃষি ও খাদ্য এবং পশুজাত পণ্য ধ্বংস করে ফেলার নির্দেশ দিয়েছেন। রুশ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কিংবা চোরাইপথে এইসব পণ্য আমদানী করা হয়েছিল। এইসব পণ্য পুড়িয়ে ফেলা হবে বলে জানা গেছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকা ও ক্রিমিয়াকে রাশিয়ার অংশ করে […]
রাশিয়াকে ২টি যুদ্ধজাহাজ দিচ্ছে না ফ্রান্স; দেবে ক্ষতিপূরণ
ইউরো সংবাদ: রাশিয়ার কাছে দুটি মিস্ত্রাল যুদ্ধজাহাজ সরবরাহ করবে না ফ্রান্স। এর পরিবর্তে মস্কোকে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সমঝোতা হয়েছে তবে ফরাসি সরকার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক ও কৌশলগত সহযোগিতা বিষয়ক উপদেষ্টা ভ্লাদিমির কোজিন জানিয়েছেন, মস্কো […]
স্পেনে ষাঁড় দৌড়ে ৭ জনের মৃত্যু
ইউরো সংবাদ: স্পেনের বাৎসরিক ষাঁড় দৌড় উৎসবে এ বছর এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে চারজনের। চলতি বছর জুলাই থেকে শুরু হয় এ উৎসব। উৎসবে নগরীর সড়কেই ষাঁড় দৌড়ের আয়োজন করা হয়। ষাঁড়ের গুঁতোয় মৃতদের একজন মাদ্রিদের উত্তরে ভ্যালাদোলিদ শহরের কাউন্সিলর ৩৬ বছর বয়সী পেনাফিয়েলও রয়েছেন। এছাড়া নাভারা, ভ্যালেন্সিয়া, মুর্সিয়া, […]
বৃটেনে আশ্রয়প্রার্থীদের ভাতা ৩০ ভাগ কমানো হলো
ইউরো সংবাদ: বৃটেনের স্বরাষ্ট্র বিভাগ নতুন করে ঘোষণা করেছে, আগস্ট ২০১৫ থেকে হাজার হাজার আশ্রয়প্রার্থী (এসাইলাম সিকার্স)- যারা ব্রিটেনে বসবাস করছেন, এসাইলাম ক্যাটাগরিতে, তাদের ভাতা ৩০% কমিয়ে (কাট করে) সপ্তাহে ৭৩.৯০ পাউন্ড করে পাবেন। মন্ত্রীরা বলছেন, এই কমানো বা কাট নীতির ফলে ২৭,৮০০ নিঃসঙ্গ এসাইলাম সিকার্স (আশ্রয়প্রার্থী), পরিবারে যাদের সন্তান রয়েছে, তারা সকলেই ক্ষতিগ্রস্থ হবেন। […]
‘প্যারিসের জলবায়ু আলোচনা সফল হবে’
ইউরো সংবাদ: চলতি বছরের শেষ দিকে ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে৷ কিয়োটো প্রোটোকলের জায়গা নিতে পারে এমন একটি চুক্তির সন্ধান করা হবে সেখানে৷ বিশ্বের প্রায় ১৯৪টি দেশের কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন৷ প্যারিস সম্মেলন সফল হবে বলে মনে করছেন জার্মানির পরিবেশমন্ত্রী বারবারা হেন্ডরিক্স৷ এক সাক্ষাৎকারে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন৷ প্যারিস সম্মেলন […]
ইউরোকে না বলে প্রস্তর যুগে প্রত্যাবর্তন
ইউরো সংবাদ: যুক্তির বিরুদ্ধে মতাদর্শের জয় হলো৷ সঞ্চয় না করেই অর্থসাহায্যের স্বপ্ন দেখে চলেছে গ্রিসের মানুষ৷ ‘না’ ভোট দিয়ে ‘বেইলআউট’-এর সম্ভাবনাও প্রত্যাখ্যান করেছে তারা৷ ডয়চে ভেলের রল্ফ ভেংকেল অবশ্য মনে করেন, স্বপ্নভঙ্গ ঘটতে বাধ্য৷ এমনটাই হবার ছিল৷ অপ্রত্যাশিতভাবে সংখ্যাগরিষ্ঠ গ্রিকরা দাতাদের সঙ্গে আপোশের বিরুদ্ধে রায় দিয়েছেন৷ অথচ আপোশ ছাড়া আগামী ৩০শে জুনের পর দাতারা আর কোনো […]
৩ বছরের কারাদণ্ড দেয়া হলো ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনিকে
ইউরো সংবাদ: ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনিকে ঘুষ কেলেংকারির দায়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ন্যাপেলসের একটি আদালত (বুধবার) এ রায় দিয়েছে। একইসঙ্গে বারলুসকোনি আগামী পাঁচ বছর কোনো সরকারি পদে থাকতে পারবেন না বলেও আদেশ দিয়েছে আাদলত। একজন সিনেটরকে ঘুষ দেয়ার অপরাধে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ব্যবস্থা নিল আদালত। মামলার তদন্তে প্রমাণ হয়েছে যে, ২০০৬ সালে […]
