Category: ব্রেকিং নিউজ
ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে রোমানিয়ার সামরিক ইউনিটগুলো
ইউরো সংবাদ: ইউক্রেন সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে রোমানিয়ার সারি সারি সামরিক ইউনিট। ভয়েস অব রাশিয়ার ওয়েব সাইট রোববার এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, রোমানিয়ার বিমান বিধ্বংসী কামান, ট্রাক, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের বিশাল সারি বুখারেস্ট হয়ে কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর কন্সটান্টার দিকে যাচ্ছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের জানিয়েছে, আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় […]
লিথুয়ানিয়ায় মোতায়েন করা হলো মার্কিন সেনা; সোমবার এস্তোনিয়ায়
ইউরো সংবাদ: ইউক্রেনের চলমান সংকটের মধ্যেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ লিথুয়ানিয়ায় মোতায়েন করা হলো মার্কিন সেনা। ইউক্রেন সংকটকে সামনে রেখে এ অঞ্চলে যেসব মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে তারই অংশ হিসেবে লিথুয়ানিয়ায় আজ (শনিবার) ১৫০ সেনা মোতায়েন করা হলো। মার্কিন ১৭৩ এয়ারবোর্ন ব্রিগেডের সেনারা লিথুয়ানিয়ার সিয়াউলিয়াই বিমান ঘাঁটিতে নামে। সারা বছর ধরে লিথুয়ানিয়ায় সামরিক মহড়া […]
ফ্রান্সের বাজেট ঘাটতি নিয়ে ইউরো এলাকায় দুশ্চিন্তা
ইউরো সংবাদ: জার্মানি আগামী বছরই ঋণ নেওয়া বন্ধ করার তোড়জোড় করছে, কিন্তু ফ্রান্স বাজেট ঘাটতির ঊর্ধ্বসীমা শিথিল করার ডাক দিচ্ছে৷ ইউরো এলাকার প্রবৃদ্ধির ধীর গতির পক্ষে-বিপক্ষে শোনা যাচ্ছে নানা যুক্তি৷ জার্মানি আগামী বছরই নতুন করে কোনো ঋণ না নেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ যদিও ইউক্রেনের চলমান সংকটের ফলে সেই পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন খোদ জার্মান […]
ফ্রান্সে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ, প্রধান ২ দলের ভরাডুবির আশঙ্কা
ইউরো সংবাদ: ফ্রান্সে (রোববার) প্রথম দফার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালে প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ ক্ষমতা গ্রহণের পর এটিই প্রথম কোন নির্বাচন। এই নির্বাচনে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির ভরাডুবি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পৌরসভা নির্বাচনের মধ্যদিয়ে ৩৬ হাজার শহর ও গ্রামের মেয়র ও কাউন্সিলররা নির্বাচিত হবেন। ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি দেশটির অর্থনৈতিক সমস্যার […]
মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজ,রহস্যের কিনারা হয়নি
আন্তর্জাতিক: নিখোঁজ হওয়ার পর তিন দিন পেরিয়ে গেল গতকাল সোমবার মধ্যরাতে। কিন্তু কোনো হদিসই মিলল না মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজটির। নয়টি দেশের ৪০টি জাহাজ এবং ৩৪টি বিমান তন্নতন্ন করে খুঁজেও গতকাল পর্যন্ত বের করতে পারেনি উড়োজাহাজটির সামান্যতম আলামত। এদিকে তল্লাশি অভিযানে নেমেছে মার্কিন সপ্তম নৌবহরও। এটির কমান্ডার উইলিয়াম মার্কস বলেছেন, শান্ত সাগরে একটি ফুটবলও যদি […]
