Category: ব্রেকিং নিউজ
৯ বছর পর মৃত্যুর রহস্য উদঘাটন হল ইয়াসির আরাফাতের!
ইউরোবিডি২৪নিউজঃ ফিলিস্তিনের প্রয়াত সাবেক নেতা ইয়াসির আরাফাতকে পলোনিয়াম বিষপ্রয়োগে হত্যা করা হয়ে থাকতে পারে বলে নতুন ফরেনসিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ৯ বছর আগে সাবেক এ নেতার রহস্যজনক মৃত্যু হয়। সুইজারল্যান্ডের বিশেষজ্ঞরা একটি পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্টে দাবি করছেন, পলোনিয়াম-২১০ প্রয়োগের কারণে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ১০৮ পৃষ্ঠার ওই ফরেনসিক রিপোর্টটি আল-জাজিরা সংগ্রহ করেছে। প্রয়াত নেতার দেহাবশেষ কবর […]
বাংলাদেশের জয়ে আবার যুক্ত হল এক নতুন ইতিহাস, বাংলাওয়াশ!!!
ইউরোবিডি২৪নিউজঃ অসাধারণ জয়ে নিউজিল্যান্ডকে ফের বাংলাওয়াশ করলো বাংলাদেশ। ৪ বল বাকি থাকতেই চার উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডের ৩০৮ রানের টার্গেট টপকে যায় বাংলাদেশ। মাথার ওপর দিয়ে উড়ে আসা বল সীমানার বাইরে পাঠিয়ে জয় নিশ্চিত করেন সোহাগ গাজী। ওপেনার শামসুর রহমান নার্ভাস নাইনটিতে এসে ৯৬ রানে অউট হয়েছেন। এই রান করতে গিয়ে তিনি খেলেছেন ১০৭ বল। অন্যদের […]
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের সিরিজ জয়, হোয়াইটওয়াশের প্রতীক্ষা
ইউরোবিডি২৪নিউজঃ রাত তখন ৯টা ২০ মিনিট। ৪৬.৪ ওভারে টাইগার পেসার মাশরাফির ডেলিভারিতে নিউজিল্যান্ডের শেষ ব্যাটসমান টিম সাউদির স্ট্যাম্প ভেঙে গেলে নতুন ইতিহাস গড়ে বাংলাদেশ। ব্ল্যাকক্যাপসরা ২০৭ রানে অলআউট। আর ৪০ রানের জয় দিয়ে টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। ২৪ বলে ২৬ রান আর ৩৪ রানে ৩ উইকেট শিকারী সোহাগ […]
ফ্রান্সে নজরদারির তথ্য অস্বীকার করলো যুক্তরাষ্ট্র
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সে মার্কিন নজরদারির অভিযোগকে অসত্য বলে আখ্যায়িত করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান জেমস ক্ল্যাপার। নজরদারির অভিযোগসংক্রান্ত ফ্রান্সের লো মঁদ পত্রিকার প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, লো মঁদ তার প্রতিবেদনে মার্কিন বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম সম্পর্কে যেসব তথ্য তুলে ধরেছে, তা ‘অযথার্থ ও বিভ্রান্তিকর’। মার্কিন জাতীয় নিরাপত্তা […]
বেলজিয়ামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১১
ইউরো সংবাদ: বেলজিয়ামে হালকা একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন হচ্ছেন প্যারাসুট আরোহী ও ১ জন বিমানের চালক। বিবিসি এ খবর জানিয়েছে। তামপ্লু শহরের বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরই বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিক খবরে বলা হয়, অন্তত ৩ জন প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সময়ে মতো তাদের প্যারাসুট খোলে নি। […]
